Tamzid Hosen - সৌরভ

Tamzid Hosen - সৌরভ সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী।
সহ-পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা শাখা।

অভিনন্দন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কে বগুড়া জেলা ছ...
20/08/2026

অভিনন্দন,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কে বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন।

18/08/2026

❝ যে জিয়া জনতার, সে জিয়া মরে নাই ❞
Sondhan Sarkar Jcd মো: হাবিবুর রশিদ সন্ধান

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া আইএইচটি শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিনম্র শ্রদ্ধা ও দোয়া ...
16/08/2026

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া আইএইচটি শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিনম্র শ্রদ্ধা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। 🤲

আয়োজনে:জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া আইএইচটি শাখা।

১৬/০৮/২০২৬ ইং

16/08/2026
16/08/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য অর্জন করল বাংলাদেশ।

টাইগার দল যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাঁদের অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা পৌঁছে দেন।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। দলের খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের এই সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। এবার টেস্ট র‍্যাংকিংয়ের এক নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।

15/08/2026
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বগুড়ায় ছাত্রদলের দোয়া মাহফিলসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন...
15/08/2026

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বগুড়ায় ছাত্রদলের দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল করেছে বগুড়া জেলা ছাত্রদল।

শনিবার (১৫ আগস্ট) বাদ যোহর শহরের মফিজ পাগলার মোড় এলাকায় মসজিদে বাইতুল্লাহ ও ইসলামিক সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম আরাফাত রহমান কোকো, দলের নেতাকর্মী এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা।

দোয়া শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়।

22/07/2026

জুলাই-আগস্ট এর সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি শাহ সুলতান কলেজে ক্যাম্পাস মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when Tamzid Hosen - সৌরভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category