03/06/2021
২০২০ সালে বিভিন্ন পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্নোত্তর, পার্টঃ ১-৫
নার্সিং ভর্তি পরীক্ষা ২০২০-২১ | Nursing admission test 2020-21
➡️ বিএসসি ইন নার্সিং
➡️ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
➡️ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
#নার্সিং #ভর্তি #পরীক্ষা #২০২০ #নার্সিং_ভর্তি_পরীক্ষা_২০২০-২১
২০২০ সালে বিভিন্ন পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্নোত্তর,
১.কারাগারের রোজনামচা কী ধরনের রচনা?
-আত্মজীবনীমূলক গ্রন্থ।
২.কারাগারের রোজনামচা বইটির লেখক কে?
-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩.সরকার কর্তৃক কোন বছরকে মুজিববর্ষ ঘোষণা করা হয়েছে?
-মার্চ ২০২০-মার্চ ২০২১।
৪.মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে?
-সব্যসাচী হাজরা।
৫.ইউনেস্কো এর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে একসাথে মুজিববর্ষ উদযাপনে সিদ্ধান্ত গৃহীত হয়?
-২০৬ তম।
৬.মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি?
-১০টি।
৭.মাদার অব হিউম্যানিটি উপাধি পেয়েছেন কে?
-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৮.২০১৮ সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
-চীন।
৯.পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
-২য়।
১০.২০২০ সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন?
-৮ জন ব্যক্তি ও ১ টি প্রতিষ্ঠান।
১১.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
-৬.১৫ কি.মি।
১২.বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
-রূপপুর, ঈশ্বরদী, পাবনা।
১৩.২০২০-২১ অর্থবছরে বাজেট বাংলাদেশের কততম বাজেট?
-৫০ তম।
১৪.বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত>
-২,০৬৪ মার্কিন ডলার।
১৫.বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়?
-১২ মে ২০১৮।
১৬.বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কোন বছর উদযাপন করা হবে?
-২০২১।
১৭.মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত?
-৫৭ তম।
১৮.কত সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
-২০৪১ সালে।
১৯.বাংলাদেশের শিক্ষা-স্বাস্থ্য-বিনোদন সাধারণভাবে অর্থনীতির কোন খাতের আওতাধীন?
-সেবা খাত।
২০.বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় কোন খাত থেকে?
-তৈরি পোশাক রপ্তানি।
২১.বাংলাদেশে কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়?
-প্রাকৃতিক গ্যাস।
২২.বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর কেনা নিজস্ব উড়োজাহাজের সংখ্যা কত?
-১৯টি।
২৩.বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বর্তমানে কতটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে?
-১৭টি।
২৪.ঢাকার দুই সিটি কর্পোরেশনের দুইজন মেয়রের নাম কি?
-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
২৫.বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর মোবাইল অ্যাপস এর নাম কী?
-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২৬.বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর বহরে সংযুক্ত হওয়া সর্বশেষ উড়োজাহাজের নাম কী?
-ধ্রুবতারা।
২৭.বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ কোন শহর থেকে উৎক্ষেপণ করা হয়?
-ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে।
২৮.বর্তমান অর্থবছরের বাংলাদেশের জাতীয় বাজেট কত?
-২০২০-২১ অর্থবছরে মোট জাতীয় বাজেট ৫,৬৮,০০০ কোটি টাকা।
২৯.বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নাম কী?
-ড. শিরিন শারমিন চৌধুরী।
৩০.জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করবে?
-২০০ টাকা।
৩১.বিশ্বে জনসংখ্যায় বাংলাদেশ কততম স্থানে অবস্থিত?
-অষ্টম।
৩২.বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
-৭২.৬ বছর।
৩৩.সরকারি সাইলো কতটি আছে?
-৫টি।
৩৪.বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডে দলের বর্তমান অধিনায়কদের নাম কী?
-মুমিনুল হক ও তামিম ইকবাল।
৩৫.২০১৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসান কয়টি উইকেট লাভ করেন?
-১১টি।
৩৬.বীরাঙ্গনাদের কত সালে মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হয়?
-১৬ সেপ্টেম্বর ২০১৫।
৩৭.ইন্টারপোল এর বর্তমান সদস্য সংখ্যা কত?
-১৯৪টি।
৩৮.যুক্তরাজ্য কত তারিখে বেক্সিট বাস্তবায়ন করে?
-৩১ জানুয়ারি ২০২০।
৩৯.সম্প্রতি জাতিসংঘে ভোটাধিকার বাতিল হয় কোন দেশের?
-ভেনিজুয়েলা।
৪০.২০১৯ সালে নিরাপদ নগরী সূচকে শ্রেষ্ঠ নগরী কোনটি?
-টোকিও।
৪১.ফনী ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল কোন কোন দেশে?
-ভারত ও বাংলাদেশ।
৪২.নেপালের প্রধানমন্ত্রীর নাম কী?
-কে. পি. শর্মা অলি।
৪৩.জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
-ভারত।
৪৪.টেকসই উন্নয়ন লক্ষ্য ৪ এর মূল প্রতিপাদ্য কী?
-২০৩০ সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী, মানসম্মত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা।
৪৫.২০২০ সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কী?
-বিশ্ব খাদ্য কর্মসূচী।
৪৬.ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট?
-তৃতীয়।
৪৭.নেপালের প্রধানমন্ত্রীর নাম কী?
-কে. পি. শর্মা অলি ।
৪৮.মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
-জো বাইডেন।
৪৯.রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরূদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে কোন দেশ?
-গাম্বিয়া।
৫০.মেয়দের চলমান ক্রিকেট বিশ্বকাপে ২৭ ফেব্রুয়ারি ২০২০ অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে কোন দল জয়ী হয়?
-বাংলাদেশ।
৫১.পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
-ভারত।
৫২.২০২০ সালের অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে?
-জাপান।
৫৩.ফিফা বিশ্বকাপ ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হয়?
-কাতার।
৫৪.করোনা ভাইরাসকে কী নামে আন্তর্জাতিকভাব আখ্যায়িত করা হয়েছে?
-কোভিড ১৯।
৫৫.মানবদেহে কোভিড১৯ শনাক্ত হয় কোথায়?
-চীনের হুবেই প্রদেশের উহান শহরে ।
৫৬.বাংলাদেশে কত তারিখে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?
-৮ মার্চ ২০২০।
৫৭.করোনাভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরূদ্ধে মামলা করেছে?
-মিসৌরি।
৫৮.২৬ জানুয়ারি ২০২০ বাংলাদেশ সরকার কোন শহরকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে।
-কক্সবাজার।
৫৯.বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
-মো. সোহরাব হোসাইন।
৬০.দেশের ১৬ তম অ্যাটর্নী জেনারেল কে?
-আবু মোহাম্মদ আমিন উদ্দীন।
৬১.মুজিব শকবর্ষের লোগোটির ডিজাইনার কে?
-সব্যসাচী।
৬২.২০২০ সালের বর্ষপণ্য কোনটি?
-লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য
৬৩.বাংলাদেশ উন্নয়ন ফোরামের ৩৮ তম বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
-২৯-৩০ জানুয়ারি ২০২০ ।
৬৪.বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শকের নাম কী?
-ড. বেনজীর আহমেদ।
৬৫.বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান কে?
-এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল।
৬৬.দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় কবে?
-১ জুলাই ২০২০ সালে।
৬৭.নিচের কোন ব্যক্তির জন্মশতবার্ষিকী সরকারিভাবে উদযাপন করা হয়?
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬৮.বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে?
-মনোয়ারা হাবীব ।
৬৯.দেশে নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়?
-রংপুর, যশোর ও পটুয়াখালী।
৭০.দেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের নাম কী?
-মাতারবাড়ি সমুদ্রবন্দর।
৭১.দেশের প্রথম গবীর সমুদ্রবন্দর নির্মিত করা হবে কোথায়?
-মহেশখালী, কক্সবাজার।
৭২.দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেলওয়ে সেতুর নাম কী?
-বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু
৭৩.বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত হবে?
-৪.৮০ কিলোমিটার।
৭৪.৩১ আগস্ট ২০২০ মন্ত্রিসভার বৈঠকে কোন সমুদ্রবন্দর স্থাপনের পরিকল্পনা বাতিল করা হয়?
-সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর।
৭৫.বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
-৩৫টি।
৭৬.দেশের ৩৫ তম নদীবন্দর কোনটি?
-বালাগঞ্জ।
৭৭.বালাগঞ্জ নদীবন্দর কোন জেলায় অবস্থিত?
-সিলেট।
৭৮.বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি?
-৬১টি।
৭৯.সর্বশেষ তফসিলি ব্যাংক কোনটি?
-সিটিজেন ব্যাংক লিমিটেড।
৮০.মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো কত টাকার নোট বাজারে ছাড়ে?
-২০০ টাকা ।
৮১.২০০ টাকার নোট বাজারে আসে কবে?
-১৮ মার্চ ২০২০।
৮২.বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে?
-৭ ধরনের।
৮৩.বাংলাদেশের সপ্তম ব্যাংক নোট কোনটি?
-২০০ টাকা
৮৫.বর্তমানে দেশে ব্যাংক রেট কত?
-৪%
৮৬.বর্তমানে জাতীয় বীমা দিবস কবে?
-১ মার্চ।
৮৭.বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে?
-২ মার্চ।
৮৮.জাতীয় চা দিবস কবে?
-৪ জুন।
৮৯.সরকারি ঘোষিত ঐতিহাসিক দিবস কবে?
-৭ মার্চ।
৯০.জনসংখ্যা কত?
-১৬.৬৫ কোটি
৯১.জনসংখ্যা বৃদ্ধির হার কত?
-১.৩৭%।
৯২.প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
-৭২.৬ বছর।
৯৩.সাক্ষরতার হার কত?
-৭৪.৪%।
৯৪.মাথাপিছু আয় কত?
-২,০৬৪ মার্কিন ডলার।
৯৫.মাথাপিছু জিডিপি কত?
-১,৯৭০ মার্কিন ডলার।
৯৬.জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত?
-৩.১১%
৯৭.জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?
-৬.৪৮%
৯৮.সেবাখাতের প্রবৃদ্ধির হার কত?
-৫.৩২%
৯৯.কৃষিখাতের অবদানের হার কত?
-১৩.৩৫%
১০০.শিল্পখাতের অবদানের হার কত?
-৩৫.৩৬%
১০১.সেবাখাতের অবদানের হার কত?
-৫১.৩০%
১০২.বাজেটের মোট পরিমাণ কত?
-৫,৬৮,০০০ কোটি টাকা
১০৩.সাধারণ করমুক্ত আয়সীমা কত?
-৩ লাখ টাকা
১০৪.নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা কত?
-৩.৫০ লাখ টাকা
১০৫.বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
-বাংলাদেশ।
১০৬.আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ বর্ষ কোন সাল?
-২০২০ সাল।
সংগৃহিত