19/07/2021
বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নটি ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত।ইউনিয়নের কিছু অংশ(গোদারপাড়া,কুমিড়াসহ) বগুড়া পৌরসভার সঙ্গে সংযুক্ত হওয়ায় আয়তনে কিছুটা ছোট হয়েছে।তবুও প্রায় ২৫-২৬ হাজার ভোটারের বসবাস ইউনিয়নে।
৯ টি ওয়ার্ডের এলাকাঃ
১ নং ওয়ার্ডঃ কাহলা গ্রাম।
২ নং ওয়ার্ডঃ ধাওয়াপিকশান ও দোগাড়িয়া গ্রাম।
৩ নং ওয়ার্ডঃ ঘোলাগাড়ি গ্রাম।
৪ নং ওয়ার্ডঃ শিকারপুর গ্রাম।
৫ নং ওয়ার্ডঃ ইশাবপুর পাড়া, বয়রাতলা,আজিরমোড়,কদমতলী গ্রামের কিছু অংশ।
৬ নং ওয়ার্ডঃ কৃষ্ণপুর- শিকারপুর গ্রাম।
৭ নং ওয়ার্ডঃ বানদিঘী পূর্বপাড়া ও পশ্চিম পাড়া, আমবাড়িয়ার কিছু অংশ ।
৮ নং ওয়ার্ডঃ নওগাঁ রোডের উত্তর পার্শে(পালপাড়া, পলিবাড়ি, উত্তরপাড়া,আমবাড়িয়ার কিছু অংশ ইত্যাদি )
৯ নং ওয়ার্ডঃ নওগাঁ রোডের দক্ষিণ পার্শে ( চকপাড়া,শাহপাড়া, হাজিপাড়া,নিনাইল ইত্যাদি)।
19/07/2021
গরুর ওজন মাপার সহজ নিয়ম-লাইভ ওয়েট’ পদ্ধতি
আসন্ন পবিত্র কোরবানির ঈদকে কেন্দ্র করে হাটে-বাজারে, খামার কিংবা অনলাইনে কোরবানির পশু বেচা-কেনা শুরু হয়েছে। এবছর কোরবানির গরু কিনতে হাটের ভিড় এড়াতে চাইছেন অনেকে। কোভিড-১৯ (করোনা ) মহামারির এই সংক্রমণের কালে ঝুঁকি নিতে চাচ্ছেন না তারা। ফলে অন্য সব পণ্যের মতো অনলাইনে বেড়েছে কোরবানির পশু বিক্রি। বিক্রেতারা ‘লাইভ ওয়েট’ পদ্ধতিতে অনলাইনে ক্রেতাদের কাছে গরু বিক্রি করছেন।
পশুর লাইভ ওজন বের করার নিয়ম জানা থাকলে একজন ক্রেতা-বিক্রেতা বুঝতে পারেন পশুর বর্তমান ওজন সম্পর্কে। গরুর লাইভ ওজন নির্ণয় করার পদ্ধতি। প্রয়োজনীয় উপকরণঃ
গজ বা ফিতা
ক্যালকুলেটর
এই দুইটা জিনিস ব্যবহার করে বের করতে পারবেন আপনার গরুটির আনুমানিক ওজন। গরুর ওজন নির্ণয়ের জন্য আপনাকে কয়েকটি কাজ ধাপে ধাপে সম্পন্ন করতে হবে।
যেভাবে শুরু করবেনঃ
আপনি যে গরুটার ওজন নির্ণয় করতে চান, সেই গরুকে প্রথমে সোজা করে দাঁড় করান। সকালে গরুকে খাবার দেয়ার আগে ওজন নেয়া উত্তম। এতে সঠিক ওজন সম্পর্কে ধারণা পাওয়া যায়। গরুর বুকের বেড় কত ইঞ্চি তা বের করতে হবে এবং লেজের কাছে হাড় থেকে শুরু করে সামনের পায়ের জোড়ার গিট পর্যন্ত ফিতা ধরে দৈর্ঘ্য বের করতে হবে।
গরুর ওজন মাপার সুত্রঃ
গরুর দৈর্ঘ্য X বুকের বেড় X বুকের বেড়/৬৬০
ধরা যাক গরুটির দৈর্ঘ্য ৫১ ইঞ্চি এবং বেড় ৫৬ ইঞ্চি। তাহলে গরুর আনুমানিক ওজন হবে (৫১X৫৬X৫৬)/৬৬০ = ২৪২.৩৩ কেজি.
সুত্রানুযায়ী প্রাপ্ত মোট ওজনের ৫০ -৫৫ শতাংশ কেজি মাংস পাওয়া সম্ভব।
গাভির ক্ষেত্রে মাংস পাওয়া যাবে দৈহিক ওজনের ৪৫ শতাংশ। এবার খুব সহজেই গজ ফিতা নিয়ে বের করতে পারবেন কত কেজি গরুতে কত কেজি মাংস।
14/07/2021
এরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আরিফুজ্জামান জুয়েল
07/07/2021
শিকারপুর ও এর আশপাশের প্রায় সকল পাতারে (জমিতে) আন্ধারি মারছে এলাকার মৎস শিকারীরা, জানা গেছে মাছ ধরাও পড়ছে ভালই
04/07/2021
শিকারপুর ডি. ইউ. সিনিয়র আলিম মাদ্রাসার নৈশ্য প্রহরী #রেজওয়ান প্রমানিক (বাড়ী-শিকারপুর, প্রামানিক পাড়া) আজ সকালে ইন্তিকাল করেছেন।
-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
03/07/2021
শৈশবের মজার খেলা...বৃষ্টিতে ভিজে ফুটবল
28/06/2021
মামা আর যাবো না ঐ ইস্কুলে ... :P :P :D
সাতমাথায় পুলিশ চেক দিয়েছে। ঝামেলা এড়াতে, উপায় না দেখে নিজেকে বাঁচাতে সড়ক ডিভাইডার এপার থেকে ওপারে পার হচ্ছে এক বাইকার। ছবিটি বগুড়া শহরের কবি নজরুল ইসলাম সড়ক থেকে তুলেছেন ফটোসাংবাদিক ডিউক ভাই।
23/06/2021
শিকারপুরের ছেলে
সু-মধুর এবং বিটিভি তে প্রচারিত বিখ্যাত আযান ।। ক্বারী মাওলানা খন্দকার এহতেশাম বিল্লাহ
সু-মধুর এবং বিটিভি তে প্রচারিত বিখ্যাত আযান ।। ক্বারী মাওলানা খন্দকার এহতেশাম বিল্লাহ।But Shab-e-Kader is the night to determine fate? 27 Ramadan is actua...
15/06/2021
বগুড়া সদরের শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন কাজের উদ্বোধন
বগুড়া সদরের শিকারপুর-
কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ সুলতান মাহমুদ খান রনি।
রবিবার (১৩ জুন) দুপুরে শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের ব্যবহারের জন্য টয়লেটের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ৪নং এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী প্রণয় কুমার দত্ত, সাবেক ইউপি সদস্য ঠান্ডু মিয়া, বিশিষ্ট সমাজসেবক আশরাফুল ইসলাম, শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তণ শিক্ষার্থী ফোরামের সভাপতি মো: গোলাম রব্বানী, শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তণ শিক্ষার্থী ফোরামের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক উত্তর অঞ্চলের খবর পত্রিকার চীফ রিপোর্টার এম আই মিরাজ, সমাজসেবক শিমুল আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়অ ও মোনাজাত পরিচালনা করেন শিকারপুর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও: এবাদুল হক।
15/06/2021
দামটা বলেন তাহলেই বুঝা যাবে খাইছেন নাকি