15/05/2022
Nur Online Holy Quran Teaching Center
অনলাইনে কুরআন শিখুন ঘরে বসে
15/05/2022
30/04/2022
💔 সত্যিই রমাদান খুব শীগ্রই বিদায় নিচ্ছে! 💔
21/04/2022
মা আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমরা রমযানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল ক্বদ্রের অনুসন্ধান কর।
সহিহ বুখারী, হাদিস নং ২০১৭
23/03/2022
আর কিছুদিন পর আসছে,রহমতের মাস
"রমাদান " কিছু মানুষ অপেক্ষা করছে,আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য।আর কিছু মানুষ অপেক্ষা করছে শপিং এর জন্য।
খাবার,শপিং এগুলো তো সবসময় হয়।কিন্তু,আল্লাহ সাথে সম্পর্ক বাড়ানোর জন্য "রমাদানের" চেয়ে ভালো সময় হতে পারে না।
সিদ্ধান্ত আপনার। অাপনি কি জন্য অপেক্ষা করবেন?
কতসময় তো নষ্ট করি, কত টাকা তো অপচয় করি।এবার না হয় শপিং এর টাকা দিয়ে কুরআন শিখি!!!
আসুন, এবারের রমাদানকে সেরা রমাদানে পরিনত করি।
-আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করুন।
16/03/2022
ইবাদাতের একটি মোক্ষম সুযোগ!
রামাদানের রোজা ছাড়াও সারা বছর অনেকগুলো নফল রোজা রয়েছে। তন্মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ নফল রোজা হচ্ছে আইয়ামে বীযের রোজা।
ইবন মিলহান আল-কায়সী তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্ ﷺ আমাদেরকে আইয়ামে বীয্ অর্থাৎ চন্দ্র মাসের তেরো, চৌদ্দ ও পনের তারিখে রোযা রাখার নির্দেশ দিতেন। এ রোযাগুলোর মর্যাদা (ফযীলত) সারা বছর রোযা রাখার সমতুল্য। [আবু দাউদ, আস-সুনান: ২৪৪১ হাদিসটি সহীহ]
প্রতি হিজরি বা চন্দ্র মাসের ৩ দিন আইয়ামে বীযের রোজা রাখলে। তাতে পুরো বছর নফল রোজা রাখার সমান সওয়াব পাওয়া যায়। নবীজি ﷺ সারা বছর এই রোজা রাখতেন।
★শবে- বরাতের রোজাঃ
হজরত আলী (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, পনেরো শাবানের রাত (চৌদ্দ তারিখ দিবাগত রাত) যখন আসে তখন তোমরা তা ইবাদত-বন্দেগিতে কাটাও এবং পরদিন রোজা রাখ। (ইবনে মাজা, হাদিস- ১৩৮৪)
★সুতরাং হিজরি ১৪৪৩ সালের চলতি শা‘বান মাসে ১৭,১৮,১৯ মার্চ আইয়ামে বীজের তিনটি রোজা রাখলেও শবে বরাতের রোজা এর অন্তর্ভুক্ত হয়ে যাবে।
★আইয়ামে বীজ সহ শবেবরাত এর রোজা রাখার জন্য আগামী ১৬ মার্চ বুধবার দিন পার হয়ে যেই রাত আসবে। সেই রাতের শেষভাগে উঠে সাহরি খেয়ে বৃহস্পতিবার রোজা রাখতে হবে। যথাক্রমে–
◉ ১৮ মার্চ = ১৪ শা‘বান (শুক্রবার)
◉ ১৯ মার্চ = ১৫ শা‘বান (শনিবার)
মোট ৩ দিন।
★আর যদি কেউ শুধু শবে বরাত এর রোজা রাখতে চান তাহলে আগামী ১৮ মার্চ শুক্রবার দিন পার হয়ে যেই রাত আসবে। সেই রাতের শেষভাগে উঠে সাহরি খেয়ে শনিবার রোজা রাখতে হবে।
ভুলে যাবেন না ইনশা-আল্লাহ্!
সর্বোপরি রাসূলুল্লাহ (সা.) রমজান মাসের পর রজব ও শাবান মাসে বেশি নফল ইবাদত তথা নফল নামাজ ও নফল রোজা পালন করতেন; শাবান মাসে কখনো ১০টি নফল রোজা, কখনো ২০টি নফল রোজা, কখনো আরও বেশি রাখতেন।
রজব ও শাবান মাসের নফল রোজা রমজান মাসের রোজার প্রস্তুতি।
তাই আসুন আমরা সাধ্যমত প্রত্যেকে পরিবারের সকলকে নিয়ে নফল রোজা গুলো পালন করি। কারণ সিয়াম এমন একটা ইবাদত যার প্রতিদান মহান আল্লাহ্ তা’য়ালা নিজে দিবেন। (সুবহানাল্লাহ্)
দ্বীনের স্বার্থে পোস্টটি আপনার ওয়ালে শেয়ার বা যত খুশী কপি করতে পারেন। অনুমতি নেয়ার প্রয়োজন নেই। কেউ এটি দেখে আমল করলে তা আমাদের জন্য ইনশা’আল্লাহ সাদকায়ে জারিয়া হিসাবে গণ্য হবে।
#শবেবরাত
#শবে_বরাতে_করণীয়_কাজসমূহ
#আইয়ামেবীজ
15/03/2022
মুখস্থ করে নিন। সবসময় পড়বেন।
জ্ঞান, রিযিক,এবং আমল সবাই অর্জন করি।
কিন্তু, সেটা যাতে উপকারী, পবিত্র এবং কবুলযোগ্য হয়,সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে। অন্যথায়,সবকিছুই বৃথা।
14/03/2022
আর কিছুদিন পর আসছে,রহমতের মাস
"রমাদান " কিছু মানুষ অপেক্ষা করছে,আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য।আর কিছু মানুষ অপেক্ষা করছে শপিং এর জন্য।
খাবার,শপিং এগুলো তো সবসময় হয়।কিন্তু,আল্লাহ সাথে সম্পর্ক বাড়ানোর জন্য "রমাদানের" চেয়ে ভালো সময় হতে পারে না।
সিদ্ধান্ত আপনার। অাপনি কি জন্য অপেক্ষা করবেন?
কতসময় তো নষ্ট করি, কত টাকা তো অপচয় করি।এবার না হয় শপিং এর টাকা দিয়ে কুরআন শিখি!!!
আসুন, এবারের রমাদানকে সেরা রমাদানে পরিনত করি।
14/03/2022
প্রতিদিন অন্তত কয়েক মিনিটের জন্য হলেও কুরআন তিলাওয়াত করার অভ্যাস করুন,
অন্তরে প্রশান্তি আসবেই। (ইনশাআল্লাহ)
13/03/2022
📚কুরআন মাজীদ তিলাওয়াতের আদব ।
📖যখন আমরা কুরআন পড়বো তখন আমাদেরকে কুরআনের কিছু আদব রক্ষা করে কুরআন তিলাওয়াত করতে হয়।
কুরআন তিলাওয়াতের দুইটি আদব রয়েছে।
১. বাহ্যিক আদব।
২. অভ্যন্তরীণ বা অন্তরের আদব।
📘কুরআন তিলাওয়াতের সময় বাহ্যিক আদবগুলো হচ্ছে-
✍️১। শরীর ,কাপড় ও জায়গা পবিত্র হতে হবে।
অর্থাৎ আমাদেরকে কুরআন তিলাওয়াতের জন্য এমন একটি জায়গা ঠিক করতে হবে যেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আমাদের পরিধানের কাপড় যেন পাক-পবিত্র হয় এবং আমাদের শরীর যেন পাক-পবিত্র হয়।
✍️২। প্রথমে আউজুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পরে কোরআন তিলাওয়াত শুরু করতে হবে।
✍️৩। যখন তিলাওয়াত করা হবে তখন কোনোভাবেই কুরআন তিলাওয়াত বন্ধ করে কারো সাথে অযথা কথা বলা যাবে না। এটা আদবের খেলাফ।
✍️৪। কুরআনের যে আয়াত গুলো আল্লাহ আমাদের সতর্ক করেছেন সেখানে থেমে আল্লাহর কাছে নিরাপত্তা ও মাগফিরাত কামনা করা।
✍️৫।বিনয়ের সাথে তিলাওয়াত করা।
অর্থ বুঝে কান্না কান্না ভাব নিয়ে তিলাওয়াত করতে হবে তবে তা রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে হতে পারবে না।
📘কুরআন তিলাওয়াতের সময় অভ্যন্তরীণ আদবগুলো হচ্ছে-
✍️১। কুরআনের প্রত্যেকটি শব্দ বুঝে বুঝে পড়া।
✍️2। কুরআনের প্রত্যেকটি শব্দ আল্লাহতায়ালা যেন আমাদের বলছেন এই অনুভূতি নিয়ে তিলাওয়াত করা।
✍️৩। প্রত্যেকটি শব্দ ও আয়াতের অর্থ নিয়ে চিন্তা করা ও বুঝার চেষ্টা করা।
আল্লহ তায়ালা আমাদের সবাইকে আদবের সাথে সহিহ ভাবে কুরআন শরীফ তিলাওয়াতের তৌফিক দান করুন।
আমিন।
#কোরআন_শিক্ষা
12/03/2022
যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগের সঙ্গে শ্রবণ কর আর নীরবতা বজায় রাখ যাতে তোমাদের প্রতি রহম করা হয়।
So when the Qur'an is recited, then listen to it and pay attention that you may receive mercy.
-- সূরাঃ আল-আরাফ, আয়াতঃ ২০৪
#কোরআন_শিক্ষা
কুরআন পড়তে পারা আর সহীহ শুদ্ধভাবে তিলাওয়াত করা কিন্তু এক নয়,সহীহ ভাবে কুরআন তিলাওয়াত শিখতে চান যে ভাই/বোনেরা তারা ইনবক্সে নক দিন,ا ب ت থেকে শুরু হবে। ইন শা আল্লাহ
10/03/2022
যে কুরআন আমাদের বিচার দিবসে সাক্ষী হবে, সেই মহান কিতাবকে শুদ্ধ রুপে তিলাওয়াত না করতে পারলে আর কি অর্জন করলাম জীবনে?
আপনি বুঝতে পারছেন যে আপনার তিলাওয়াত শুদ্ধ না, অথবা হয়ত কুরআন পড়া ভুলেও গিয়েছেন। বুঝতে পারছেন শুরু করা দরকার আবার। শেখা দরকার। কিন্তু ঠান্ডা মাথায় ভাবার সময় পাচ্ছেন না? সময় চলে যাচ্ছে বছরের পর বছর?
একবার ভাবুন, সময়টা কই যাচ্ছে? আপনি কই যাচ্ছেন? মৃত্যুর দিকে। মৃত্যু কখন? কেউ জানি না। এই জীবন কেন? আল্লাহর ইবাদতের জন্য। অথচ, সময়ই হচ্ছে না! আল্লাহ কী বললেন জানার, বুঝার বা সেদিকে তাকানোর সময়টাই হচ্ছে না মৃত্যুর দিকে ছুটতে ছুটতে! কী বোকা আমরা, তাই না?
কুরআন পড়তে শেখা শুরু করার নিয়ত থাকলে, আজই খোঁজ করুন। শুরু করুন।
কেউ আমরা জানি না, আর কয়দিন সুযোগ পাবো!
রমাদানের আর বেশি দেরি নাই। যারা একেবারেই কোরআন পড়তে পারেন না অথবা যাদের তিলাওয়াত সহীহ না, অনেক আগে শিখেছিলেন কিন্তু সহীহ করে তিলাওয়াত করতে পারেন না।অথবা সহীহ করে পড়ার জন্য যে রুলস গুলো আছে সে সম্পর্কে ধারণা নাই। তাদের জন্য "রমজান স্পেশাল" নূরানী কুরআন শিক্ষা কোর্স এর নতুন ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ।
★যে কোন বয়সী ভাই/বোন কোর্সটি করতে পারবেন। বিশেষ করে জেনারেল ব্যাকগ্রাউন্ড এর ভাই/বোনেরা যাদের বাহিরে গিয়ে ইলম অর্জনের সুযোগ নেই।তারা ঘরে বসেই আমাদের একাডেমিতে দ্বীনি ইলম অর্জনের যাত্রা শুরু করতে পারবেন। ইন শা আল্লাহ।
যোগাযোগঃNur Online Holy Quran Teaching Center আমাদের ফেইসবুক পেজ লিংকঃ
https://www.facebook.com/Nur-Online-Holy-Quran-Teaching-Center-107399345233866/
#কোরআন_শিক্ষা
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
5826