Poradaha Girl's School ( পোড়াদহ বালিকা বিদ্যালয় )

  • Home
  • Bangladesh
  • Poradaha
  • Poradaha Girl's School ( পোড়াদহ বালিকা বিদ্যালয় )

Poradaha Girl's School ( পোড়াদহ বালিকা বিদ্যালয় ) Knowledge makes a man perfect. This is an educational page which is essential for girl's basically for this school girl's.

26/12/2025
This is for your kind information.
22/12/2025

This is for your kind information.

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি!
21/12/2025

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি!

শুভেচ্ছা ও অভিনন্দন।  #শারমিন আকতার (এসএসসি - ২০১৫) Girl's School (পোড়াদহ বালিকা বিদ্যালয়) বাড়ি -  #চিথলিয়া, পোড়াদহ #বিস...
01/12/2025

শুভেচ্ছা ও অভিনন্দন।
#শারমিন আকতার (এসএসসি - ২০১৫)
Girl's School (পোড়াদহ বালিকা বিদ্যালয়)
বাড়ি - #চিথলিয়া, পোড়াদহ
#বিসিএস-শিক্ষা( প্রভাষক)
৪৫ তম বিসিএস- রাষ্ট্রবিজ্ঞান ( #মেধাক্রম-৪)
শারমিন আকতার আমাদের #গর্ব।
সে একজন নারী হয়েও শত বাধা উপেক্ষা করে বিসিএস ক্যাডার হয়েছে, তার ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।

আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

যশোর শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পাশের ফলাফলের উপর ভিত্তি করে পোড়াদহ বালিকা বিদ্যালয় থেকে ট্যালেনপুল গ্ৰেডে বৃত্ত...
08/09/2025

যশোর শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পাশের ফলাফলের উপর ভিত্তি করে পোড়াদহ বালিকা বিদ্যালয় থেকে ট্যালেনপুল গ্ৰেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন বেশ কয়েক জন। অভিনন্দন সবাইকে!

ঝড় আসবে,  ভেঙে পড়োনা, সাহস করে দাঁড়িয়ে থাকো বিজয় সুনিশ্চিত।
07/09/2025

ঝড় আসবে, ভেঙে পড়োনা, সাহস করে দাঁড়িয়ে থাকো বিজয় সুনিশ্চিত।

নিমন্ত্রণ____ জসীমউদ্দীনতুমি যাবে ভাই - যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;মায়...
08/06/2023

নিমন্ত্রণ
____ জসীমউদ্দীন
তুমি যাবে ভাই - যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়;
মায়া মমতায় জড়াজড়ি করি
মোর গেহখানি রহিয়াছে ভরি,
মায়ের বুকেতে, বোনের আদরে, ভাইয়ের স্নেহের ছায়,
তুমি যাবে ভাই - যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,

ছোট গাঁওখানি - ছোট নদী চলে, তারি একপাশ দিয়া,
কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;
ঘাটের কিনারে আছে বাঁধা তরী
পারের খবর টানাটানি করি;
বিনাসুতি মালা গাথিছে নিতুই এপার ওপার দিয়া;
বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া।

তুমি যাবে ভাই - যাবে মোর সাথে, ছোট সে কাজল গাঁয়,
গলাগলি ধরি কলা বন; যেন ঘিরিয়া রয়েছে তায়।
সরু পথ খানি সুতায় বাঁধিয়া
দূর পথিকেরে আনিছে টানিয়া,
বনের হাওয়ায়, গাছের ছায়ায়, ধরিয়া রাখিবে তায়,
বুকখানি তার ভরে দেবে বুঝি, মায়া আর মমতায়!

তুমি যাবে ভাই যাবে মোর সাথে - নরম ঘাসের পাতে
চম্বন রাখি অধরখানিতে মেজে লয়ো নিরালাতে।
তেলাকুচা-লতা গলায় পরিয়া
মেঠো ফুলে নিও আঁচল ভরিয়া,
হেথায় সেথায় ভাব করো তুমি বুনো পাখিদের সাথে,
তোমার গায়ের রংখানি তুমি দেখিবে তাদের পাতে।

তুমি যদি যাও আমাদের গাঁয়ে, তোমারে সঙ্গে করি
নদীর ওপারে চলে যাই তবে লইয়া ঘাটের তরী।
মাঠের যত না রাখাল ডাকিয়া
তোর সনে দেই মিতালী করিয়া
ঢেলা কুড়িইয়া গড়ি ইমারত সারা দিনমান ধরি,
সত্যিকারের নগর ভুলিয়া নকল নগর গড়ি।

তুমি যদি যাও - দেখিবে সেখানে মটর লতার সনে,
সীম আর সীম - হাত বাড়াইলে মুঠি ভরে সেই খানে।
তুমি যদি যাও সে - সব কুড়ায়ে
নাড়ার আগুনে পোড়ায়ে পোড়ায়ে,
খাব আর যত গেঁঢো - চাষীদের ডাকিয়া নিমন্ত্রণে,
হাসিয়া হাসিয়া মুঠি মুঠি তাহা বিলাইব দুইজনে।

তুমি যদি যাও - শালুক কুড়ায়ে, খুব - খুব বড় করে,
এমন একটি গাঁথিব মালা যা দেখনি কাহারো করে,
কারেও দেব না, তুমি যদি চাও
আচ্ছা না হয় দিয়ে দেব তাও,
মালাটিরে তুমি রাখিও কিন্তু শক্ত করিয়া ধরে,
ও পাড়াব সব দুষ্ট ছেলেরা নিতে পারে জোর করে;
সন্ধ্যা হইলে ঘরে ফিরে যাব, মা যদি বকিতে চায়,
মতলব কিছু আঁটিব যাহাতে খুশী তারে করা যায়!
লাল আলোয়ানে ঘুঁটে কুড়াইয়া
বেঁধে নিয়ে যাব মাথায় করিয়া
এত ঘুষ পেয়ে যদি বা তাহার মন না উঠিতে চায়,
বলিব - কালিকে মটরের শাক এনে দেব বহু তায়।
খুব ভোর ক’রে উঠিতে হইবে, সূয্যি উঠারও আগে,
কারেও ক’বি না, দেখিস্ পায়ের শব্দে কেহ না জাগে।

03/06/2023

রাজস্থানের ১৯টি উটের বিস্ময়কর ঘটনা

রাজস্থানের একটি গ্রামে এক ব্যক্তির কাছে ১৯টি উট ছিলো। একদিন সেই ব্যক্তির মৃত্যু হলো। মৃত্যুর পূর্বে তিনি উইল করে গিয়েছিলেন, তার মৃত্যুর পর সেই উইলটি পড়া হলো। সেই উইলে লেখা ছিলো — “তার মৃত্যুর পরে তার উনিশটি উটের মধ্যে অর্ধেক তার ছেলেকে, তার একের চতুর্থাংশ তার মেয়েকে, উনিশটি উটের মধ্যে পঞ্চম ভাগ তার চাকরকে দেওয়া হবে।”

আত্মীয়স্বজনরা খুব চিন্তায় পড়ে গেলো যে, এই ভাগ কি করে করা যাবে?

উনিশটি উটের অর্ধেক অর্থাৎ একটি উটকে দু’ভাগ করতে হবে, তাহলে তো উটই মরে যাবে । আচ্ছা, একটা উট না হয় মারাই গেলো, এরপর আঠারোটি উটের এক চতুর্থাংশ — সাড়ে চার — সাড়ে চার — তারপর ?

সকলেই খুব চিন্তার মধ্যে ছিলো। তখন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে পাশের গ্রাম থেকে এক বুদ্ধিমান ব্যক্তিকে ডাকিয়ে আনলেন।

সেই বুদ্ধিমান ব্যক্তি নিজের উটে চড়ে এসেছিলেন। তিনি সব কথা শুনে নিজের বুদ্ধি প্রয়োগ করলেন এবং বললেন, এই উনিশটি উটের সঙ্গে আমার উট মিলিয়ে ভাগ করে দাও।

সবাই ভাবতে লাগলো — যিনি মারা গেছেন, তিনি এক পাগল যিনি এমন উইল করে চলে গেছেন, এখন এই দ্বিতীয় পাগল এসেছেন, যিনি বলছেন — তার উটটি মিলিয়ে ভাগ করে দিতে। তবুও সবাই চিন্তা করে দেখলো, কোনো উপায় যখন নেই, এনার কথা শুনেই দেখা যাক।

১৯ + ১ = ২০

২০ র অর্ধেক ১০টি উট ছেলেকে দেওয়া হলো।

২০ র ১/৪ = ৫টি উট মেয়েকে দেওয়া হলো।

২০ র ১/৫ = ৪টি উট চাকরকে দেওয়া হলো।

১০ + ৫ + ৪ = ১৯

যে একটি উট রয়ে গেলো, সেই উটটি বুদ্ধিমান ব্যক্তির ছিলো । সে সেই উটটি নিয়ে নিজের গ্রামে ফিরে গেলো।

এইপ্রকারে একটি উট যোগ করাতে ১৯ টি উটের ভাগ সুখ, শান্তি এবং আনন্দের সঙ্গে হয়ে গেলো।

এমনই আমাদের জীবনেও উনিশটি উট আছে।

৫ জ্ঞানেন্দ্রিয় — চোখ, নাক, জিভ, কান, ত্বক

৫ কর্মেন্দ্রিয় — হাত, পা, জিভ, দাঁত, পায়ু

৫ প্রাণ — প্রাণ, অপান, সমান, ব্যান, উদান

আর

৪ অন্তঃকরণ — মন, বুদ্ধি, চিত্ত, অহংকার

সবমিলিয়ে এই উনিশটি উট।

সারাজীবন মানুষ এই উনিশটি উটের ভাগ করতেই বিভ্রান্ত হয় । যতক্ষণ না তাতে “মানবিকতা” উটটিকে মেলানো হয় ততক্ষণ প্রকৃত সুখ, শান্তি, সন্তুষ্টি আর আনন্দের প্রাপ্তিও হয় না।

এই হলো উনিশটি উটের কাহিনী।

*সংগ্রীহিত

মানুষ জাতি– সত্যেন্দ্রনাথ দত্তজগৎ জুড়িয়া এক জাতি আছেসে জাতির নাম মানুষ জাতি;এক পৃথিবীর স্তন্যে লালিতএকই রবি শশী মোদের সা...
11/05/2023

মানুষ জাতি
– সত্যেন্দ্রনাথ দত্ত

জগৎ জুড়িয়া এক জাতি আছে
সে জাতির নাম মানুষ জাতি;
এক পৃথিবীর স্তন্যে লালিত
একই রবি শশী মোদের সাথী।
শীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা
সবাই আমরা সমান বুঝি,
কচি কাঁচাগুলি ডাঁটো করে তুলি
বাঁচিবার তরে সমান যুঝি।
দোসর খুঁজি ও বাসর বাঁধি গো,
জলে ডুবি, বাঁচি পাইলে ডাঙা,
কালো আর ধলো বাহিরে কেবল
ভিতরে সবারই সমান রাঙা।
বাহিরের ছোপ আঁচড়ে সে লোপ
ভিতরের রং পলকে ফোটে,
বামুন, শূদ্র, বৃহৎ ক্ষুদ্র
কৃত্রিম ভেদ ধূলায় লোটে।
বংশে বংশে নাহিক তফাত
বনেদি কে আর গর-বনেদি,
দুনিয়ার সাথে গাঁথা বুনিয়াদ
দুনিয়া সবারি জনম-বেদী।

07/05/2023

🚩🚩কিছু ইংরেজি শব্দ শিখে নিই।

Busy= ব্যস্ত Bestow= দান করা

Flower= ফুল Full= পরিপূর্ণ Fool = বোকা

Wife= বৌ Bow= ধনুক

Fay= পরী Pori= বিল

Queen= রাণী Runny= ঢলঢলে

Smile= হাসি Hussy= বেহায়া

Call= ডাক Duck= হাঁস

Quilt = লেপ Lap= ভাঁজ

Tent= তাঁবু Taboo= নিষিদ্ধ

Chest= বুক Book= বই

Forest= বন Bon= উপভোগ

I= আমি Ami= বন্ধু

You= তুমি Tumi= তল

Left= বাম Bum= নিতম্ব

Profit= লাভ Love=ভালোবাসা

Month= মাস Mass= সম্পদ

Doll= পুতুল Putul= খাদ

Eraser= রবার Robber= ডাকাত।

What=কী key=চাবি

hand=হাত hat=টুপি

Address

Poradaha
7031

Alerts

Be the first to know and let us send you an email when Poradaha Girl's School ( পোড়াদহ বালিকা বিদ্যালয় ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category