14/09/2024
আলহামদুলিল্লাহ!
দিঘীরপাড় জামেয়া-ই ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্র ও অভিভাবক মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিকূল আবহাওয়া, প্রচণ্ড ঝড়, এবং অন্ধকার সত্ত্বেও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল প্রশংসনীয়।
সভায় এলাকার অভিভাবক, সাবেক ছাত্র, সাবেক শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মাদ্রাসার দাতা পরিবারের উপস্থিতি সভাটিকে আরও গুরুত্ববহ করে তোলে।
সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি, প্রিয়ভাজন মাওলানা শফিকুল ইসলাম।
মোনাজাতের ভিডিও সংযুক্ত করা হলো।
আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ রাখুন এবং এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করুন।
#দীঘিরপাড়িয়ান
Shafiqul Islam - শফিকুল ইসলাম