20/09/2024
অমানুষ
সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
মানুষ হয়েছে নিষ্ঠুর আজি নিঃস্ব হবে যে তাই।
নিজের অধিকার রক্ষার তরে অন্যের ঘুম হরি।
আপনারে লয়ে ছিনু ভুলে হায় জীবন ধ্বংস করি।
মানুষ হয়ে ভুলে যাই সবে সকল জীবের কথা।
ধ্বংস দেখে অশ্রু আসে মনে পাই বড় ব্যথা।
এত ব্যথা আজ বলিব কেমনে অমানুষের কথা ভাবি।
স্বার্থের তরে সকলি তুচ্ছ ধ্বংসের খেলায় মাতি।
আপন জীবন রক্ষার হেতু কত কি যে না করি।
অমানুষের লাগি ধ্বংস সবি জীবন রেখেছে বাজি।
মানুষের শত্রু মানুষ বটে অন্য প্রাণী নয়।
পৃথিবী একদা বিনাশ হবে বিবেক হয়েছে ক্ষয়।
সকল জীবের আছে অধিকার ভয়হীন বাঁচিবার।
মানুষ হয়েছে হিংস্র পশু বন্য প্রাণী সে কোন ছাড়।
মানুষের পাশে পাবে না মানুষ, সেদিন আসিবে কাছে।
আপনার রচা কারাগারে ভুগে আপনি মরিবে শেষে।
রতন ঘরামী
সহকারী শিক্ষক (বাংলা)
সাপলেজা মডেল হাই স্কুল
মঠবাড়িয়া, পিরোজপুর।