Mokaddes

Mokaddes সবাই পাশে থেকে সাপোর্ট দিবেন।

বউ জামাইকে রিলস দেয়, জামাইও বউকে রিলস দেয়। বউ পাঠায় স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বের ভিডিও, জামাই খুঁজে খুঁজে পাঠায় স্...
14/06/2025

বউ জামাইকে রিলস দেয়, জামাইও বউকে রিলস দেয়। বউ পাঠায় স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্বের ভিডিও, জামাই খুঁজে খুঁজে পাঠায় স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য।

কেউ কারোরটা দেখে না! বাচ্চার দিকে খেয়াল নেই তাদের কারো। বাচ্চাও সারাদিন মোবাইল দেখে — কখনো বাপেরটা, কখনওবা মায়েরটা। সে এখন মোবাইল না দিলে খায় না, মোবাইল না দিলে ঘুমায় না, মোবাইল না দিলে বাথরুমও করে না।

এভাবেই চলছে জামাই বউয়ের সংসার!

09/06/2025

কক্সবাজার জেলার রূপকারক
জনাব সালাউদ্দিন আহমেদ
পেকুয়া জনসাধারণের মাঝে

✅✅ বাংলার প্রাচীন জনপদসমূহ✔️✔️১. পুণ্ড্রঃবৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।প্রাচীন বাংলার জনপদগু...
13/05/2025

✅✅ বাংলার প্রাচীন জনপদসমূহ✔️✔️

১. পুণ্ড্রঃ
বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ।
প্রাচীন বাংলার জনপদগুলাের মধ্যে অন্যতম হলাে পুন্ড্র। বলা হয় যে, পুন্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তুলেছিল।
বর্তমান বগুড়া, রংপুর, ও দিনাজপুর অঞ্চল নিয়ে এ পুন্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল।পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুন্ড্র নগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতেরা মনে করেন।
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খােদাই করা লিপি এখানে পাওয়া যায়। ধারণা করা হয়, বাংলাদেশে প্রাপ্ত এটিই প্রাচীনতম শিলালিপি।

২. বরেন্দ্ৰঃ
,পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ।
বরেন্দ্রী, বরেন্দ্র বা বরেন্দ্রভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটি জনপদের কথা জানা যায়।
এটিও উত্তরবঙ্গের একটি জনপদ। অনুমান করা হয়, পুরো একটি অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলাজুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল।

৩. বঙ্গঃ
ঢাকা, ফরিদপুর, বিক্রমপুর, বাকলা (বরিশাল)।
‘বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয়, এখানে বঙ্গ’ বলে একটি জাতি বাস করতাে। তাই জনপদটি পরিচিত হয় ‘বঙ্গ’ নামে।
প্রাচীন শিলালিপিতে বঙ্গের দুইটি অঞ্চলের নাম পাওয়া যায়—একটি বিক্রমপুর, আর অন্যটি নাব্য। বর্তমানে নাব্য বলে কোনাে জায়গার অস্তিত্ব নেই।
ধারণা করা হয়, ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভুমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল। ‘বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল।

৪. গৌড়ঃ
মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ।।
গৌড়’ নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদটি গড়ে উঠেছিল তা জানা যায়নি। তবে ষষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়।
সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়ের রাজ বলা হতাে। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান। বাংলায় মুসলমানদের বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতাে।

৫. সমতটঃ
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মােহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই সম্ভবত বলা হতাে সমতট।
কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম।

৬. রাঢ়ঃ পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর জেলা।

৭. হরকূল বা হরিকেলঃ
চট্টগ্ৰাম, পার্বত্য চট্ৰগ্ৰাম, ত্ৰিপুরা, সিলেট। সপ্তম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনা করেছেন। এ জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয়, আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল।

৮. চন্দ্ৰদ্বীপঃ
বরিশাল, বিক্ৰমপু্‌র, মুন্সীগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল।
প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়। এটি হলাে চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।

৯. সপ্তগাঁওঃ খুলনা এবং সমুদ্ৰ তীরবর্তী অঞ্চল।

১০. তাম্ৰলিপ্তঃ
মেদিনীপুর জেলা। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। সপ্তম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে।

১১. রূহ্ম/ আরাকানঃ কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলি নদীর দক্ষিণা অঞ্চল।

১২. সূহ্মঃ গঙ্গা-ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ, আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সূহ্ম দেশের অবস্থান ছিল।

১৩. বিক্রমপুরঃ মুন্সীগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল।

১৪. বাকেরগঞ্জঃ বরিশাল, খুলনা, বাগেরহাট।

29/04/2025

৫ আগস্ট সকাল ১১:৩০ মিনিটে প্রথম কারফিউ ভেঙ্গে উত্তরা থেকে এই মিছিল যদি গণভবনে উদ্দেশ্যে রওয়ানা না হতো তাহলে হয়তো ঐদিন শেখ হাসিনার পতন হতো না। সেনাবাহিনীর গু লি উপেক্ষা করে সেদিন যদি এই সাহসী বীররা সামনে অগ্রসর না হতো তাহলে হয়তো বিজয় অধরাই থেকে যেত। মহান আল্লাহর রহমত তাদের সাথে ছিলো বলেই এটি সম্ভব হয়েছে। আমরা যেন এই বীরদের ভুলে না যাই....❤️❤️✌️✌️

05/04/2025

জাতীয় নাগরিক পার্টির নাসির উদ্দিন পাটোয়ারী জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন !

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন কারো...
05/04/2025

একসাথে বড় হওয়া একই মায়ের গর্ভে জন্ম নেয়া ভাই বোনগুলো কেন বড় হয়ে পর হয়ে যায়? কেন তাদের মধ্যে এতো দুরত্ব তৈরি হয়? কেন কারো স্বামী কারো স্ত্রী এসে ভাই-বোন এর মধুর সম্পর্কগুলো রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দেয়? এই কেনোর উত্তর নেই। কারন এর জন্য প্রত্যেক ভাই বোনই দায়ী। তারা কেন অন্যের কথায় নিজের রক্তের সম্পর্ক নষ্ট করে? কেন সত্য মিথ্যা যাচাই করার মুরোদ নেই তাদের?

কাউকে ধনী কাউকে গরীব সেতো বিধাতাই বানান। টাকা আর আত্মগরিমায় অন্ধ হয়ে মানুষ একই বিছানায় ঘুমানো ভাইবোনের সাথে দুরত্ব তৈরি করে যোজন যোজন মাইল। ছোট বেলায় যে ভাইবোনের সাথে ঝগড়া হলে দুই মিনিট পরই আবার মিল হয়ে যেতে। বড় বেলায় ভাই বোনের সাথে ঝগড়া হলে দেখা হয় জানাযায়।

18/11/2024

মেয়েদের top 9টি মিথ্যা কথা :
১!আমি তোমাকে শুধু তোমাকেই love করি
(মিথ্যুক এর জাত )
২!তোমার আগে আমার লাইফে কেউ ছিল না
তোমার পরও আর কেউ আসবে না
(শালাএমন মিথ্যা কইলে জাহান্নামে যাবি)
৩!আম্মু পাসে ছিল, তাই Call
Receive করতে পারি নাইl
(তখন অন্য বিএফ পাশে বসা ছিল)
৪!বন্ধু কল করসিল তাই waiting ছিল।
(মিথ্যা কথা বলার একটা limit অাছে)
৫!তোমাকে না পেলে আমি মরে যাবো আর
কাউকে কোন দিন এক্সেপ্ট করতে পারবো
না (আল্লাহ প্লিজ ঠাডা হালাও)
৬!আমি আম্মুর রুমে পরে ফোন দাও।
(তখন অন্য bf নিয়ে রুম ডেট চলছে)
৭!তোমার জন্য আমি সব করতে পারি
(কি বাল ফালাইতে পারো we all knows)
৮!তুমি ছাড়া অন্য কোনো ছেলের দিকে
আমি তাকাই পযর্ন্ত না (তওবা কর
তাড়াতাড়ি)
৯!তোমাকে ছাড়া অার কাউকে
কোনদিন বিয়ে করব না
(বেটা একটু লজ্জা কর এতো মিথ্যা ধর্মে
সইবো না)
মেয়েরা তোমাদের কাছে কথা গুলো যদি
মিথ্যা মনে হয়,তাহলে সাহস থাকলে কমেন্ট
করে বল সত্যিটা কি??

⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️🎃

08/10/2024

বিশেষ করে ১০ টি শব্দের অপপ্রয়োগ বন্ধ হোক।
১। শতাধিক লোকের উপস্থিতিতে "মহাসম্মেলন"
২। দু-তিনশ লোকের উপস্থিতি "জনসমুদ্র"
৩। একটি আরবি বাক্যের তারকিব করতে অক্ষম ব্যক্তিও "আল্লামা"
৪। নুরানি ৩য় ক্লাস পর্যন্ত প্রতিষ্ঠান "জামেয়া"
৫। নব প্রতিষ্টিত প্রতিষ্ঠান "ঐতিহ্যবাহী"
৬। ইবতেদায়ী মাদরাসার মুহতামিম ও "প্রিন্সিপাল"
৭। শুদ্ধ বাংলায় কথা বলতে যার দাঁতভাঙ্গে। নিজের শহরেই অখ্যাত, আবার পাসপোর্ট বিহীন ব্যক্তি। "আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা"

৮। ফতোয়া বিষয়ক একটি কিতাবের নাম না জানা ব্যক্তি "মুফতি"
৯। একটি আয়াতের সঠিক অর্থ না জানা ব্যক্তি ও "মুফাচ্ছিরে কোরআন"
১০। যে ব্যক্তির আত্নীয়-স্বজন, প্রতিবেশী দরিদ্রের কষাঘাতে বিপর্যস্ত, তিনিও "বিশিষ্ট দানবীর"

এরূপ অজস্র শব্দ ও বাক্যের অপব্যবহার আমাদের সমাজে বেড়েই চলেছে। সীমালঙ্ঘন কখনো কল্যাণকর নয়। দুনিয়া ও আখেরাতের জন্য ক্ষতিকর। আসুন,শব্দ ও বাক্যের অপব্যবহার পরিত্যাগ করি।
আল্লাহ তাওফিক দিন। আমীন!!!
(সংগৃহীত)

শিক্ষক দিবস শুভ সকাল আপনাদের সকলকে। একজন শিক্ষক হলেন প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জীবনে সেই আসার আলো, যিনি সঠিক দিক নির্দেশ...
05/10/2024

শিক্ষক দিবস
শুভ সকাল আপনাদের সকলকে। একজন শিক্ষক হলেন প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জীবনে সেই আসার আলো, যিনি সঠিক দিক নির্দেশনা করে ছাত্র-ছাত্রীকে উন্নতির পথে নিয়ে যান। আজ শিক্ষক দিবস উপলক্ষে প্রত্যেক শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই,সকল শিক্ষার্থী জীবনের প্রত্যেকটি কঠিন সময় তাদের সমর্থন জানানোর জন্য।

পিতা মাতার পর আপনারা সেই গুরু, যারা শিক্ষার্থীদের সঠিক পথ দেখাতে সাহায্য করেছেন। যখনই শিক্ষার্থীরা বিপথে গেছি, তাদের শাসন করে সঠিক দিশা দেখিয়েছেন আপনারা। পড়াশোনায় দুর্বল ছাত্রদের হাত না ছেড়ে সব সময় তাদের এগিয়ে যেতে সাহায্য করেছেন আপনারা। আপনারাই হলেন সেই মানুষ যারা আছেন বলে আমরা জীবনের প্রত্যেক কঠিন পরীক্ষায় সফল হতে পারেছি। আপনাদের সকলের জন্য দোয়া আর ভালবাসা রইল।

শুভ শিক্ষক দিবস,আজ শিক্ষক দিবস উপলক্ষে আমি প্রথমে স্বরণ করছি তাদের যারা আমাকে কোরআন হাদিস ও ইসলাম ধর্ম বিষয়ে সঠিক পথ দেখিয়েছেন তাদেরকে।
স্বরণ করছি যারা আমাকে ইসলামের জ্ঞানের পাশাপাশি বাংলা,অংক, ইংরেজি বিষয় শিখিয়েছেন তাদের কে।
হে আল্লাহ যে সব শিক্ষক দুনিয়ার মায়া ত্যাগ করে চিরস্থায়ী কবরে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি,যারা দুনিয়াতে এখনো বেঁচে আছেন তাদের হায়াৎ বরকত দান করুন।
শিক্ষক শুধু শিক্ষা দান করেন না, নৈতিক এবং মানসিক বিকাশ ঘটান ছাত্র-ছাত্রীদের জীবনে। ভুল ঠিক বিচার করার ক্ষমতা আমরা পেয়েছি শিক্ষকের কাছেই। এই ভাবেই সব সময় সকল শিক্ষক শিক্ষার্থীর পাশে থাকবেন। আজ শিক্ষক দিবস উপলক্ষে আপনাদের জানাই সহস্র সালাম, দোয়া এবং ভালোবাসা রইল।
পরিশেষ বলব "শিক্ষকের বেতের আঘাত পিতা মাতার আদরের চেয়ে উত্তম"

আজ শুক্রবার। সারা দেশের সব মসজিদের কমিটি যদি শুধু জুম্মার নামাজের কালেকশনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর সিদ্ধান্ত ন...
26/08/2024

আজ শুক্রবার। সারা দেশের সব মসজিদের কমিটি যদি শুধু জুম্মার নামাজের কালেকশনের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে চলমান মানবিক সংকট উত্তরণে একটি মাইলফলক হয়ে থাকবে। এই আইডিয়া সারাদেশের সব মানুষের মাঝে ছড়িয়ে দিলে নতুন ইতিহাস রচিত হবে বলে বিশ্বাস করি। যে যেখানে আছেন, এ ব্যাপারে সবাই কথা বলুন।

উল্লেখ্য যে বাংলাদেশে প্রায় সাড়ে ৩ লক্ষ মসজিদ আছে।

Address

মগনামা/বরইতলি রাস্তা
Pekua
4770

Telephone

+8801306269136

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mokaddes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mokaddes:

Shortcuts

Share