17/04/2024
গছানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্মিলিত অংশগ্রহণে একটি সফল ও সার্থক পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে, জনাব কাজী খবিরুল বাশার (রিন্টু) ও জনাব কে এম মোফাজ্জল হোসেন এর আহবানে প্রস্তুতিমূলক দ্বিতীয় সভার মিটিং মিনিট (সারসংক্ষেপিত) নিম্নরূপ।
সভার নংঃ ০২
সভা স্থানঃ গছানী মাধ্যমিক বিদ্যালয় অফিসকক্ষ
তারিখঃ ১৭ এপ্রিল ২০২৪
আলোচ্য বিষয়ঃ-
০১. ব্যাচ ভিতিক প্রতিনিধি চূড়ান্তকরণ ।
০২. রেজিস্ট্রেশন বিষয়ে আলোচনা ও ফি নির্ধারন।
০৩. বাজেট প্রনয়ন।
০৪. প্রাক্তন শিক্ষার্থীর সাথে পরিবারের অতিথির এ্যালাউ বিষয়ে আলেচনা।
০৫. বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, দাতা (জমিদাতা) ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান বিষয়ে আলোচনা।
০৬. প্রচার প্রচারণার দারিত্ব বন্টন।
০৭. তথ্য শুমারি প্রস্তুতির জন্য অনলাইন নিবন্ধনের সময়সীমা নির্ধারণ।
০৮. ফিচার ম্যাগাজিন প্রকাশের জন্য আলোচনা।
০৯. ভার্চুয়াল মিটিং আয়োজন।
১০. বিবিধ।
সিদ্ধান্তঃ
উপরোক্ত বিষয়ে উপস্থিত সকলের উন্মুক্ত আলোচনা সমালোচনার মাধ্যমে নিমুক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
১. প্রাথমিক অবস্থায় সকল ব্যাচের সকল শিক্ষার্থীগণ সম্মিলিতভাবে গুগর ফর্মে রেজিস্ট্রেশন, ফেসবুক মেসেঞ্জার/গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্তর্ভুক্ত করার দায়িত্ব সকল শিক্ষার্থীগণ নিজ নিজ অবস্থান থেকে করবেন। পরবর্তীতে অনলাইন অফলাইনে সক্রিয়দের মধ্য থেকে ব্যাচ ভিত্তিক প্রতিনিধি নির্বাচনে অগ্রাধিকার সহকারে চূড়ান্ত প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হবে ।
২. গছানী মাধ্যমিক বিদ্যালয়ের যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। _কিন্তু, প্রস্তাব এসেছে, যদি একদিনও কোন শ্রেণীতে ক্লাস করে থাকে অথবা কারো নাম গছানি মাধ্যমিক বিদ্যালয়ের হাজিরা খাতায় উঠে থাকে তিনি রেজিস্ট্রেশন করতে পারবেন কি না এবং রেজিস্ট্রেশন ফি এ বিষয় নিয়ে আয়োজক কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।_
৩. অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে,তথ্য শুমারির উপর ভিত্তি করে, বাজেট প্রণয়ন করা হইবে।
৪. প্রাক্তন শিক্ষার্থীদের সাথে তার পরিবারের সদস্যরা রেজিস্ট্রেশন করতে পারবে কিনা এ বিষয়ে প্রস্তাব আসলে বিষয়টি নাকচ করা হয়, তবে প্রধান অতিথি বা বিশেষ অতিথিদের সাথে তাদের পরিবারের কোন সদস্য উপস্থিত হলে বিষয় বিবেচনা করা হইবে। এবং শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের রেজিস্ট্রেশনের আওতায় অন্তর্ভুক্ত করার বিষয় পরবর্তীতে আয়োজক কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।
৫. বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জমিদাতা ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান বিষয়ে একমত হয় । _বিঃদ্রঃ প্রতিষ্ঠাতা, জমিদাতা ও প্রাক্তন শিক্ষকদের অনুপস্থিতির তাদের পরিবারের সদস্যদের নিমন্ত্রণ করে তাদের নিকট সম্মাননা হস্তান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়।_
৬. পূর্ণমিলনী অনুষ্ঠানের অনলাইন অফলাইন প্রচার-প্রচারণা করার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা হয়।
1. রাকিব হোসাইন
2. কাজী তানজির আহমেদ রিডেন
3. মোহাম্মদ আল-আমিন
4. মোঃ আল-আমিন (রবিন)
5. মোঃ তুষান
6. খান মোহাম্মদ তৌহিদ
7. মোঃ আবদুল্লাহ
৭. প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে নিবন্ধনের সর্বশেষ সময়সীম আগামি ১৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। উক্ত সময়সীমার মধ্যে অনলাইনে নিবন্ধন করার জন্য আহবান জানানো হয়।
৮. সমগ্র আয়োজনের উল্লেখযোগ্য বিষয়বলি সহ গছানি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ইতিহাস ঐতিহ্য ও সফলতার সকল বিষয়গুলি নিয়ে ম্যাগাজিন আকারে প্রকাশ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
৯. নির্ধারিত সময়ে অর্থাৎ আগামী ১৫ই মে ২০২৪ খ্রিস্টাব্দের মধ্যে সকল প্রাক্তন শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধনে অগ্রগতি সম্পর্কিত তদারকি প্রসঙ্গিক বিষয়বলি নিয়ে অনলাইন মিটিং আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত দিতে হয়, ফেসবুক পেজ ও গ্রুপগুলোর মাধ্যমে অনলাইন/ভার্চুয়াল মিটিং এর নির্ধারিত অ্যাপস, লিংক ও সময়সীমা জানিয়ে দেওয়া হবে।
১০. এছাড়াও নানা নানাবিধ আলোচনা ও প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়, যেমন ব্যয় সংকুলাণের জন্য বিভিন্ন দাতা/ডোনার ও স্পন্সর ও অনুদান সংগ্রহ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুলেখকঃ
রাকিব হোসাইন হইতে প্রচারিত।