Latif Municipal Seminary

Latif Municipal  Seminary লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়খালী এর সকল আপডেট পেতে আামাদের সাথে থাকুন।

12/08/2026

তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে

11/08/2026

📚 বিদ্যালয় বন্ধের নোটিশ ✨
​পবিত্র ‘আখেরী চাহার সোম্বা’ উপলক্ষ্যে আগামী ১২ আগস্ট, ২০২৬ (রোজ বুধবার) বিদ্যালয়ের সকল শ্রেণির কার্যক্রম বন্ধ থাকবে।

​১৩ আগস্ট, ২০২৬ (রোজ বৃহস্পতিবার) থেকে যথারীতি ক্লাস চলবে। ❤️

🏫 নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত 🤝✨​আমাদের লতিফ মিউনিসিপ্যাল ...
11/08/2026

🏫 নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ‘অভিভাবক সমাবেশ’ অনুষ্ঠিত 🤝✨

​আমাদের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখালী-এর নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সার্বিক পড়াশোনার মানোন্নয়ন, শৃঙ্খলা এবং নানাবিধ সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে এক মতবিনিময় এবং অভিভাবক সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

​সমাবেশে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, বিদ্যালয় প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, শ্রেণিকক্ষের পরিবেশ ও তাদের সুবিধা-অসুবিধাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।

​শিক্ষার্থীদের সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের এই যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে। উপস্থিত সকল সচেতন অভিভাবককে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ❤️

​

SSC Result 2026
10/08/2026

SSC Result 2026

🇧🇩 ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ✊❤️​গতকাল বুধবার (০৫ আগস্ট ২০২৬) আমাদের লতিফ মিউ...
06/08/2026

🇧🇩 ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ✊❤️

​গতকাল বুধবার (০৫ আগস্ট ২০২৬) আমাদের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখালী-এর অডিটোরিয়ামে 'গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষ্যে এক বিশেষ স্মরণ সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​দিনটি তাৎপর্যপূর্ণভাবে উদযাপন করতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মজিবুর রহমান, সম্মানিত সিনিয়র শিক্ষকমণ্ডলী এবং সহকারী শিক্ষকবৃন্দ। আলোচনা পর্ব শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​আমাদের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত অর্থপূর্ণ ও প্রাণবন্ত হয়ে ওঠে।

​

📚 অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ! ✨​গতকাল মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) আমাদের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখ...
05/08/2026

📚 অর্ধ-বার্ষিক পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ! ✨

​গতকাল মঙ্গলবার (০৪ আগস্ট ২০২৬) আমাদের লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখালী-এর ২০২৬ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ মজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষকগণ, সকল সিনিয়র ও সহকারী শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকবৃন্দ।

​অনুষ্ঠান শেষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রতিটি শাখার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে রেজাল্ট কার্ড তুলে দেন আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ।

​সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা! ভবিষ্যৎ পরীক্ষায় তোমাদের আরও ভালো ফলাফলের প্রত্যাশা করছি। ❤️

​

🏆 লতিফ মিউনিসিপাল সেমিনারী, পটুয়াখালীঅন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল ম্যাচ! ⚽🔥​গতকাল সোমবার (০৩ আগস্ট ২০২৬...
04/08/2026

🏆 লতিফ মিউনিসিপাল সেমিনারী, পটুয়াখালী
অন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল ম্যাচ! ⚽🔥

​গতকাল সোমবার (০৩ আগস্ট ২০২৬) আমাদের বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ‘অন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর ফাইনাল খেলা।

​শিরোপার এই লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আমাদের নবম শ্রেণি ও দশম শ্রেণির টিম। মাঠে শিক্ষার্থীদের উচ্ছাস আর পুরো পরিবেশ ছিল জমজমাট!

​টানটান উত্তেজনার এই খেলায় ২-০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণি! 🏆🎉

​আর দারুণ লড়াই করে রানার্স-আপ হয়েছে নবম শ্রেণি। 👏✨

চ্যাম্পিয়ন ও রানার আপ​—দুই দলের প্রতিটি খেলোয়াড়কেই জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা! ❤️

​

🎉 ১১০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও🏆 পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৬📍 লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখ...
29/01/2026

🎉 ১১০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও
🏆 পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৬

📍 লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখালী

শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বয়ে আয়োজিত এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মানিত অতিথিবৃন্দ—

✨ প্রধান অতিথি
🔹 ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী
জেলা প্রশাসক ও সভাপতি লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখালী।

🌟 বিশেষ অতিথিবৃন্দ
🔸 মোঃ আবু ইউসুফ, বিপিএম
পুলিশ সুপার, পটুয়াখালী
🔸 মোহাম্মদ তারেক হাওলাদার
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), পটুয়াখালী।
🔸 মুহা: মুজিবুর রহমান
জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী

🎤 সভাপতি
🔹 মোঃ জাকির হোসেন
প্রধান শিক্ষক, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী, পটুয়াখালী।

30/10/2025

PATUAKHALI

24/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Rashedul Islam, Shahrair Joy, Md. Imran Hossain, Meem Islam, MD Saidul Islam, G M Masud Rana, Asadullah Hasan Musa, Milon Das, Arnob Hasan, মোঃ নাইম মোল্লা, Saikot Bala, Md. Naim Islam, Md Jahidul Islam, Md. Shehab, MD Oliul Islam

Address

Patuakhali
Patuakhali
8600

Telephone

+8801786294272

Website

Alerts

Be the first to know and let us send you an email when Latif Municipal Seminary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Latif Municipal Seminary:

Shortcuts

Share

Category