12/05/2024
ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, গাজীপুরা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন!
শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সঙ্গত কারণেই এ কথা বলার অপেক্ষা রাখে না যে, দেশ ও মানুষের সামগ্রিক সমৃদ্ধি অর্জন ও উন্নয়নের ধারা বজায় রাখতে শিক্ষার অগ্রগতির কোনো বিকল্প নেই।
তোমরা যারা যে কোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারনি তাদের প্রতি সমবেদনা। তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। মনোযোগসহকারে আবার প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।
তোমরা তোমাদের মেধা-মননের সবটুকু উজাড় করে দিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এবং আগামীতে দেশ পরিচালনার জন্য নিজেদের যোগ্য করে প্রস্তুত করবে- এই প্রত্যাশা করছি। মহান আল্লাহ আমাদের সবার সহায় হোন।
এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরোপকারী, সৎ, ধার্মিক এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠে নিজ পরিবার, সমাজ এবং দেশকে আলোকিত করতে পারে সেজন্য মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করি। তাদের পিতা-মাতা ও অভিভাবকদের প্রতি রইল সালাম ও শ্রদ্ধা।
সর্বোপরি বলতে চাই, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষকও নিশ্চিত করা দরকার। । সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবং প্রযুক্তিগত বিদ্যায় দক্ষতার মাধ্যমে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে। ভুলে গেলে চলবে না, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশের সেই ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তোলার দায়িত্ব যাদের হাতে তুলে দেয়া হচ্ছে তাদের মান নিশ্চিত হওয়া অপরিহার্য। আর এই লক্ষ্যে সুদূরপ্রসারী উদ্যোগ নিতে হবে। সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে শিক্ষা বিস্তৃত হওয়ার পাশাপাশি যথাযথ মানও নিশ্চিত হোক আমাদের কাম্য।
শুভেচ্ছান্তে,
প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ,
ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, গাজীপুরা।