27/07/2024
★বাংলা অংশ (৩য় ও ৪র্থ শ্রেণির জব)
# পরীক্ষা দিন……
১।সন্ধি বিচ্ছেদ
ক.তৃষ্ণার্ত
খ.গবেষণা
গ.উচ্ছেদ
২।এক কথায় প্রকাশ
ক.একই গুরুর শিষ্য
খ.যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না
গ.যা শুনেই মনে রাখতে পারে
৩।বাগধারা অর্থসহ বাক্য
ক.শাঁখের করাত
খ.হাতটান
গ.গোঁফ খেজুরে
৪।সমার্থক শব্দ লিখুন
ক.ঐরাবত
খ.সুরলোক
গ.ভুজঙ্গ
৫।বিপরীত শব্দ লিখুন
ক.উপচয়
খ.ভূত
গ.সমষ্টি
-------মার্ক-১৫-----
উত্তর মিলিয়ে নিন-------
১।ক.তৃষ্ণা+ঋত খ.গো+এষণা গ.উৎ+ছেদ
২।ক.সতীর্থ খ.বনস্পতি গ.শ্রুতিধর
৩।ক.উভয় সংকট খ.চুরির অভ্যাস
গ.নিতান্ত অলস
৪।ক.হাতী খ.স্বর্গ গ.সাপ
৫।ক.অপচয় খ.ভবিষ্যৎ গ.ব্যাষ্টি