Jannatun Nesa Girls Madrasah, Patuakhali - জান্নাতুন নেছা মহিলা মাদরাসা

Jannatun Nesa Girls Madrasah, Patuakhali - জান্নাতুন নেছা মহিলা মাদরাসা

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jannatun Nesa Girls Madrasah, Patuakhali - জান্নাতুন নেছা মহিলা মাদরাসা, School, Baitul Aman len, Thanapara, Patuakhali.

জান্নাতুন নেছা মহিলা মাদ্রাসা, থানাপাড়া, পটুয়াখালী।২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে নাজেরা, হিফজ, শুনানি ও কিতাব বিভাগে (রাবে টু শরহে বেকায়া) প্রায় দুই শতাধিক ছাত্রী অধ্যয়ণরত।প্রতিষ্ঠাতাঃ আলহাজ্ব মোঃ শামীম আহসান। পরিচালকঃ মাওঃ শাহ মোঃ মাজহারুল হক ছায়েম।

30/05/2026

জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি (হাফেজা শিক্ষিকা)

পটুয়াখালীর জান্নাতুন নেছা মহিলা মাদ্রাসা-র হিফজ বিভাগে ১ জন হাফেজা (বিবাহিত অগ্রাধিকার) শিক্ষিকা আবশ্যক!

🔹 বেতন: সর্বোচ্চ ৮,০০০ টাকা, মান যাচাই সাপেক্ষে।
🔹 যোগাযোগ: 01712-197926 (মুহতামিম)
👉 আপনার একটি শেয়ার হয়তো কোনো যোগ্য বোনের কর্মসংস্থানের এবং দ্বীনি খিদমতের উসিলা হতে পারে।
দয়া করে শেয়ার করুন।।

বিঃদ্রঃ যাদের চাকুরী প্রয়োজন পেইজে মেসেজ কিংবা উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করুন

30/05/2026

📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি (হাফেজা শিক্ষিকা) 📢
পটুয়াখালীর জান্নাতুন নেছা মহিলা মাদ্রাসা-র হিফজ বিভাগে ১ জন হাফেজা (বিবাহিত অগ্রাধিকার) শিক্ষিকা আবশ্যক!
🔹 বেতন: সর্বোচ্চ ৮,০০০ টাকা, মান যাচাই সাপেক্ষে।
🔹 যোগাযোগ: 01712-197926 (মুহতামিম)
👉 আপনার একটি শেয়ার হয়তো কোনো যোগ্য বোনের কর্মসংস্থানের এবং দ্বীনি খিদমতের উসিলা হতে পারে।
দয়া করে শেয়ার করুন।
বিঃদ্রঃ যাদের চাকুরী প্রয়োজন পেইজে মেসেজ কিংবা উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করুন

15/04/2026

📢 শিক্ষক-শিক্ষিকা নিয়োগ বিজ্ঞপ্তি:
জান্নাতুন নেছা মহিলা মাদ্রাসা, থানাপাড়া, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালীতে নিম্নোক্ত পদে নিয়োগ দেয়া হবে।
📍 পদসমূহ:
১.আলেম (১জন)- দাওরা পাশ (বিবাহিত)।
২.আলেমা (১জন) - দাওরা পাশ।
৩. হাফেজা (১ জন)।
৪.জেনারেল শিক্ষকা।
💰 বেতন: আলোচনা সাপেক্ষে (মানসম্মত)।
📞 বিস্তারিত জানতে: 01712-197926 (মুহতামিম)
দ্বীনি শিক্ষার প্রসারে আমাদের এই বিজ্ঞপ্তিটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। জাজাকাল্লাহু খাইরান।
বিঃদ্রঃ এসকল পদে যাদের চাকুরী প্রয়োজন পেইজে মেসেজ কিংবা উপরে দেয়া নাম্বারে যোগাযোগ করুন।

Photos from Jannatun Nesa Girls Madrasah, Patuakhali - জান্নাতুন নেছা মহিলা মাদরাসা's post 06/04/2026

⭕আলহামদুলিল্লাহ! ইসলাম ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়। 🌸 পটুয়াখালী শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত যুগোপযোগী ও বিশ্বমানের নাজেরা, হিফজ ও কিতাব বিভাগ সম্বলিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান ‘জান্নাতুন নেসা মহিলা মাদ্রাসা’-র এক বরকতময় অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে।
⭕পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ শামীম আহসান কর্তৃক ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় আজ (৬ এপ্রিল, ২০২৬ইং) নাজেরা, হিফজ ও কিতাব বিভাগের ছাত্রীদের সবক প্রদান ও বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
⭕মাদ্রাসার মুহতামিম মাওঃ শাহ মোঃ মাজহারুল হক ছায়েম সাহেবের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান নসিহত পেশ করেন— টেংরাখালী দরবার শরীফের বড় হুজুর ও পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ শাহ মোঃ নিজামুল হক সাহেব।
⭕ছাত্রীদের সবক প্রদান ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন— পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব ও দারুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওঃ আবু সাঈদ সাহেব।
⭕অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:
✅ মাওঃ মুহাম্মদ আলমগীর হোসেন, উপাধ্যক্ষ, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসা।
✅ হাফেজ মাওঃ মোঃ আব্দুল কাদের, খতিব, বাইতুল মোকাররম জামে মসজিদ, মুসলিমপাড়া, পটুয়াখালী।
✅ হাফেজ মাওঃ মোঃ আব্দুল মতিন, সভাপতি, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, পটুয়াখালী।
✅ মাওঃ মোঃ জাহিদুল্লাহ, পরিচালক, খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা মাদ্রাসা, বাধঘাট, পটুয়াখালী।
⭕আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং আমাদের সন্তানদের দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। 🤲
🔈 ভর্তি চলছে: নাজেরা, হিফ্জ ও কিতাব বিভাগে (৪র্থ শ্রেণি থেকে শরহে বেকায়া পর্যন্ত)।
📍 ঠিকানা: আমান লেন (খাদ্য গোডাউনের পিছনে), থানাপাড়া, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী।
📞 যোগাযোগ: ০১৭১২-১৯৭৯২৬ (মুহতামিম)

#জান্নাতুন_নেছা_মহিলা_মাদরাসা #পটুয়াখালী

19/03/2026

আলহামদুলিল্লাহ! সাফল্যের ধারা অব্যাহত... 🌟
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় জান্নাতুন নেছা মহিলা মাদরাসা ৫টি বোর্ড স্ট্যান্ড করে মহিলা মারকাযে পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে! 🏆
আপনার আদরের কন্যাকে একজন আদর্শ আলেমা ও হাফেজা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন? তবে পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্রে আমাদের নিরাপদ ও মায়াভরা আঙিনাই হতে পারে তার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। 📖✨
🔈 ভর্তি চলছে: নাজেরা, হিফ্জ ও কিতাব বিভাগে (৪র্থ শ্রেণি থেকে শরহে বেকায়া পর্যন্ত)।
পর্দাঘেরা নিরাপদ পরিবেশ, মানসম্মত খাদ্য ও আবাসন এবং দক্ষ শিক্ষিকামণ্ডলী দ্বারা পরিচালিত পটুয়াখালীর অন্যতম শ্রেষ্ঠ নারী শিক্ষা প্রতিষ্ঠান।
🌿 একবার এসে দেখে যান, সিদ্ধান্ত আপনার:
আপনার মেয়ের ভবিষ্যৎ যেখানে গড়া হবে, সেই পরিবেশটি নিজ চোখে দেখে যান। আমাদের শৃঙ্খলা আর পড়ালেখার মান যাচাই করতে আপনাকে সপরিবারে বিশেষ আমন্ত্রণ জানাই। ইনশাআল্লাহ, আমাদের পরিবেশই আপনাকে আশ্বস্ত করবে।
📍 ঠিকানা: বাইতুল আমান লেন (খাদ্য গোডাউনের পিছনে), থানাপাড়া, পটুয়াখালী।
📞 যোগাযোগ: ০১৭১২-১৯৭৯২৬ (মুহতামিম)
#ভর্তি_চলছে #জান্নাতুন_নেছা_মহিলা_মাদরাসা

18/03/2026

আলহামদুলিল্লাহ, পটুয়াখালীতে সাফল্যের শীর্ষে জান্নাতুল নেছা মহিলা মাদরাসা, থানাপাড়া, পটুয়াখালী🏆
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীন ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় ৫টি বোর্ড স্ট্যান্ড অর্জন করে পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে জান্নাতুন নেছা মহিলা মাদ্রাসা।
⭐ তাইসির (৫ম): ৪টি স্টার।
⭐ মুতাওয়াসসিতাহ (৭ম): ১টি স্টার।
সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন। দোয়া করবেন যেন দ্বীনি শিক্ষার এই ধারা অব্যাহত থাকে। 🤲
#সাফল্য #আলহামদুলিল্লাহ #জান্নাতুল_নেছা_মহিলা_মাদরাসা #পটুয়াখালী

18/03/2026

আলহামদুলিল্লাহ, সাফল্যের শীর্ষে জান্নাতুন নেছা মহিলা মাদরাসা! 🏆 বেফাক বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় জান্নাতুল নেছা মহিলা মাদরাসা পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
⭐ ফলাফল: ১০০% পাশ।
⭐ স্টার মার্ক: ৫টি (তাইসির ৪টি, মুতাওয়াসসিতাহ ১টি)।
সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন। দোয়া করবেন যেন দ্বীনি শিক্ষার এই ধারা অব্যাহত থাকে। 🤲
#সাফল্য #আলহামদুলিল্লাহ #জান্নাতুল_নেছা_মহিলা_মাদরাসা #পটুয়াখালী

25/02/2026

পটুয়াখালীর গর্ব "জান্নাতুন নেছা মহিলা মাদরাসা" হতে পারে আপনার কন্যার হাফেজা ও আলেমা হওয়ার শ্রেষ্ঠ আঙিনা! 🌸✨
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় জান্নাতুন নেছা মহিলা মাদরাসা ৫টি বোর্ড স্ট্যান্ডসহ শতভাগ সাফল্য নিয়ে পটুয়াখালী জেলায় মহিলা মারকাযে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে! আলহামদুলিল্লাহ।
আপনার আদরের কন্যাকে একজন আদর্শ আলেমা ও হাফেজা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন? তবে পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্রে আমাদের নিরাপদ ও মায়াভরা আঙিনাই হতে পারে তার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। 📖✨
🔈 ভর্তি চলছে: নাজেরা, হিফ্জ ও কিতাব বিভাগে (৪র্থ শ্রেণি থেকে শরহে বেকায়া পর্যন্ত)।
✅ কেন আমাদের মাদরাসাকে বেছে নেবেন?
🏆 গৌরবময় সাফল্য: গত ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের ছাত্রীরা বেফাক বোর্ডের মেধা তালিকায় ৫৫তম ও ৬৭তম স্থান অর্জন করেছিল, যা এবার ৪৯তম পরীক্ষায় আরও উজ্জ্বল হয়ে ৫টি বোর্ড স্ট্যান্ডে উন্নীত হয় পটুয়াখালীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
🛡️ নিরাপত্তা: সম্পূর্ণ খাস পর্দা ও অত্যন্ত নিরাপদ আবাসিক ব্যবস্থা।
🍱 মানসম্মত খাবার: স্বাস্থ্যসম্মত ও উন্নত খাবারের পূর্ণ নিশ্চয়তা।
🌿 একবার এসে দেখে যান, সিদ্ধান্ত আপনার:
আপনার মেয়ের ভবিষ্যৎ যেখানে গড়া হবে, সেই পরিবেশটি নিজ চোখে দেখে যান। আমাদের শৃঙ্খলা আর পড়ালেখার মান যাচাই করতে আপনাকে সপরিবারে বিশেষ আমন্ত্রণ জানাই। ইনশাআল্লাহ, আমাদের পরিবেশই আপনাকে আশ্বস্ত করবে।
📍 ঠিকানা: আমান লেন, থানাপাড়া, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী।
📞 যোগাযোগ: ০১৭১২-১৯৭৯২৬ (মুহতামিম)

Photos from Jannatun Nesa Girls Madrasah, Patuakhali - জান্নাতুন নেছা মহিলা মাদরাসা's post 25/02/2026

পটুয়াখালী শহরস্থ থানাপাড়া এলাকায় ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে, যুগোপযোগী বিশ্বমানের নাজেরা, হিফজ ও কওমী নেছাবের কিতাব বিভাগ সম্বলিত এক অনন্য দ্বীনি প্রতিষ্ঠান জান্নাতুন নেসা মহিলা মাদ্রাসা।
পটুয়াখালীর বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ শামীম আহসান ২০১৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। বর্তমান মাদ্রাসার মুহতামিম মাওঃ শাহ মোঃ মাজহারুল হক ছায়েমের সঞ্চালনায় গত ২৫ জানুয়ারী মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানে ২০২৪ইং শিক্ষাবর্ষে ৯জন হাফেজা ছাত্রীকে সন্মাননা প্রদান করা হয়। ৮জন ছাত্রীকে হিফজ সবক, ৭জন ছাত্রীকে নাজেরা সবক ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারীদের পুরস্কার দেয়া হয়। পাশাপাশি কওমী বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আওতায় অত্র মাদ্রাসার কিতাব বিভাগের পরীক্ষার্থী ছাত্রীদের জন্য দোয়া করা হয়।
🔶অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, গভর্ণর, ইসলামিক ফাউন্ডেশন ও অধ্যক্ষ, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসা।
🔶প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ জাহান মিয়া, সভাপতি ম্যানেজিং কমিটি, জান্নাতুন নেছা মহিলা মাদ্রাসা।
🔶বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

★আলহাজ্ব মাওলানা শাহ মোঃ নিজামুল হক, বড় হুজুর, পীর সাহেব টেংরাখালী দরবার শরীফ ও সাবেক উপাধ্যক্ষ, পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসা
★বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হেফাজত ইসলাম বাংলাদেশ পটুয়াখালী জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, মুহতামিম আউলিয়াপুর ময়দান মাদ্রাসা।
★আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, মুহতামিম, দারুল উলুম খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা ও খতিব বড় জামে মসজিদ, পটুয়াখালী।

🔶এ সময় পটুয়াখালী জেলার বিবিন্ন ঘরনার আলেম ওলামারা আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন
★পুকুরজানা দরবারের পীর সাহেব মাওলানা শাহ মোঃ ইলিয়াস, সাবেক অধ্যক্ষ, পুকুরজানা আলিম মাদ্রাসা।
★ওয়াজাবাদ মোস্তাফাভিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ সিরাজুল ইসলাম।
★হাজিখালী মোহাম্মাদিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ মোঃ ফারুকুজ্জামান।
★পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওঃ মুহাম্মদ আলমগীর হোসেন
★বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড পটুয়াখালী জেলার সহ-সভাপতি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সাবেক সেক্রেটারি মাও আর আই এম অহিদুজ্জামান।
★মাওলানা হাফেজ মোঃ আব্দুল কাদের, খতিব, বাইতুল মোকাররম জামে মসজিদ, মুসলিমপাড়া, পটুয়াখালী।
★মাওলানা হাফেজ আব্দুল্লাহ আল মাসুদ, মুহতামিম, আলফালাহ ফাতিমাতুজ জাহরা রাঃ মহিলা মাদ্রাসা।
★ আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আশরাফ আলী, ইমাম ও খতিব, ডিসি বাংলো জামে মসজিদ, পটুয়াখালী।
★বাংলাদেশ খেলফত মজলিস পটুয়াখালী জেলার সভাপতি জনাব মাওঃ মোঃ আব্বাস আলী
★আলহাজ্ব মাওঃ মোঃ শহিদুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ যুব হিজবুল্লাহ ও বাংলাদেশ নূরানী তালিমুল কুরআন বোর্ড, পটুয়াখালী জেলা।
★খাদিজাতুল কোবরা রাঃ মহিলা মাদ্রাসার মুহতামিম মাওঃ মোঃ জাহিদুল্লাহ।

🔶এসময় অতিথিদের কে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

🔶এছাড়াও বিভিন্ন মাদ্রাসার সুপার, মুহতামিম, পরিচালক, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, পুরুষ ও মহিলা অভিভাবক, মাদ্রাসার ১৭জন শিক্ষক-শিক্ষিকা ও স্টাফ এবং দেড়শতাধীক ছাত্রীসহ সেদিন প্রায় ৯০০ মানুষের সমাগম হয়।

🔶টেংরাখালী দরবার শরীফের মেঝ হুজু, পীর সাহেব আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ নেয়ামুল হকের মোনাজাতের মাধ্যমে জান্নাতুন নেছা মহিলা মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান সমাপ্তি হয়।

Want your school to be the top-listed School/college in Patuakhali?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Baitul Aman Len, Thanapara
Patuakhali
8600