28/02/2017
মাটির বুকে
বশির আহমেদ।
---------------
যে মাটিতে জম্ম হলো,
সুধা রসে সিক্ত দেহ।
বক্ষে তোমায় টেনে নিলো,
প্রাণে প্রাণে গুঞ্জরালো।
শোধ কর শোধ কর,
বেড়েছে ঋণ দিনে দিনে যত।
হিংসা বিদ্বেষ এবার ভুলো,
মা-মাটিতে প্রাণ জাগাও।
তরুণ প্রাণে অরুণ আলো,
জ্বালো জ্বালো নবীণ আলো।
দেশের জন্যে কিছু করো,
যে মাটিতে জম্ম হলো।।