পবিত্র কুরআন থেকে তিলাওয়াত।
🎤তানভীর ইসলাম মেরাজ।
মৌলভী আফাজ উদ্দিন হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসা পাটগ্রাম
আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে একজন আল্লাহভীরু দক্ষ শিক্ষার্থী তৈরি করাই মূল মিশন
হাফেজে কুরআনদের নিয়ে গজল
গেয়ে সকলকে মুগ্ধ করলেন রিফাত ইসলাম।
বাগান ভরা ফুল ফুটেছে কে নিবিরে আয়,
কি সুন্দর ফুল ফুটেছে আফাজ উদ্দিন মাদ্রাসায়।
🎙️মুরছালিন ইসলাম।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা রইল।
19/04/2026
আলহামদুলিল্লাহ
মৌলভী আফাজ উদ্দিন হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান এক আবেগঘন ও হৃদয়স্পর্শী পরিবেশে সম্পন্ন হয়েছে।
বিদায় মানেই শেষ নয়—এ যেন নতুন স্বপ্নের দুয়ারে প্রথম কড়া নাড়া। দীর্ঘদিনের পরিশ্রম, শিক্ষকদের অকৃত্রিম স্নেহ, আর সহপাঠীদের সাথে কাটানো অসংখ্য স্মৃতিময় মুহূর্ত—সব আজ স্মৃতির অমূল্য সম্পদ হয়ে রয়ে গেল।
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে দোয়া ও অফুরন্ত শুভকামনা।
মহান আল্লাহ তোমাদের অর্জিত জ্ঞানকে করুন কল্যাণকর, আমলকে করুন কবুল, আর জীবনের প্রতিটি ধাপে দান করুন সাফল্য। তোমরা যেন দ্বীনের খেদমত ও মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে পারো—এই আমাদের প্রত্যাশা।
আগামীর পথ হোক আলোকোজ্জ্বল, প্রতিটি পদক্ষেপে থাকুক সাফল্যের ছোঁয়া। কখনো থেমে যেও না, সত্য ও ন্যায়ের পথে অটল থেকো—এটাই হোক তোমাদের জীবনের মূলমন্ত্র।
সবার জন্য রইল আন্তরিক দোয়া ও ভালোবাসা। মহান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন এবং সফলতার পথে পরিচালিত করুন। আমিন 🤲
#বিদায়_অনুষ্ঠান #দাখিল_২০২৬
কুরআনের পাখিরা মাগরিবের পর সবক পড়ায় ব্যস্ত। মহান আল্লাহ সকলকে সফলতার পথে কবুল করুক। আমিন ইয়া রব 🤲
15/03/2026
শেষ হয়ে যাচ্ছে বরকতের বসন্ত—পবিত্র রমজান।💔
এই বিদায়বেলা আমাদের মনে করিয়ে দেয়, ভালো সময় চিরস্থায়ী নয়; কিন্তু সেই সময়ের শিক্ষা ও আলো আমাদের জীবনভর পথ দেখাতে পারে।
রমজান আমাদের শিখিয়েছে সংযম, ধৈর্য, ত্যাগ ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসা।
তাই এই পবিত্র মাস বিদায় নিলেও যেন তার শিক্ষা আমাদের জীবন থেকে বিদায় না নেয়।
হে আল্লাহ!
রমজান শেষ হয়ে গেলেও আমাদের অন্তরে ঈমানের নূর অটুট রাখুন।
আমাদের হৃদয়কে নেক আমলের প্রতি আকৃষ্ট রাখুন এবং সামনের দিনগুলোতেও আপনার সন্তুষ্টির পথে অবিচল থাকার তাওফিক দান করুন।
আমিন ইয়া রব। 🤲
14/03/2026
আলহামদুলিল্লাহ!
আল ইত্তেহাদ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত হামদ ও নাথ প্রতিযোগিতায় মৌলভী আফাজ উদ্দিন হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার মেধাবী ছাত্র রিফাত ইসলাম কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে পুরস্কার অর্জন করেছে।
তার এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহ তাআলা তার জ্ঞান, প্রতিভা ও দ্বীনি খিদমতকে আরো বৃদ্ধি করে দিন—এই দোয়া করি। 🤲📖
খোশ আমদেদে রমজান ❣️❣️
আগামী ২১ এপ্রিল থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে।
ইংশা আল্লাহ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Patgram