Bright Future Academy

Bright Future Academy

Share

আপনার সন্তানের শিক্ষা, বুদ্ধিমত্তা এবং ঊৎকর্ষ সাধনে আমরা দৃঢ় প্রত্যয়ী।

Photos from Bright Future Academy 's post 23/04/2026

📢✨ ব্রাইট ফিউচার একাডেমি ✨📢

🎓 ২০২৬ সালের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।

📚 প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী উৎসাহ ও উদ্দীপনার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

🌟 সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করি।

Photos from Bright Future Academy 's post 01/01/2026

📚 Bright Future Academy-এ বই উৎসব 📚
শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে Bright Future Academy সফলভাবে আয়োজন করেছে একটি বই উৎসব।
উৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী গল্পের বই, পাঠ্যসহায়ক বই, বিজ্ঞান, ইতিহাস, নৈতিক শিক্ষা ও সাধারণ জ্ঞানমূলক বই প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে এই আয়োজন উপভোগ করে।
এই বই উৎসব শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, মননশীল চিন্তা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
✨ Bright Future Academy বিশ্বাস করে—বই পড়াই শিক্ষার প্রকৃত ভিত্তি।
📖 শিক্ষা হোক আনন্দময়, ভবিষ্যৎ হোক উজ্জ্বল।

#বইউৎসব
#পাঠাভ্যাস
#শিক্ষাইআলো
#উজ্জ্বলভবিষ্যৎ

Photos from Bright Future Academy 's post 02/12/2025

**📚 Bright Future Academy

বাৎসরিক পরীক্ষা শুরু — আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি**

Bright Future Academy–এর বাৎসরিক পরীক্ষা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করা হচ্ছে।

এই পরীক্ষা শিক্ষার্থীদের সারা বছরের অধ্যবসায়, শৃঙ্খলা, ধারাবাহিকতা এবং প্রস্তুতির মূল্যায়ন। তাই প্রত্যেক শিক্ষার্থীকে পরীক্ষার সকল নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

পরীক্ষার সময় শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা:

নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হবে।

পরীক্ষার হলে অপ্রয়োজনীয় কথা বলা, চলাফেরা বা বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকবে।

প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়ে, পরিষ্কারভাবে ও সঠিকভাবে উত্তর লিখবে।

কোনো ধরনের নকল বা অসদুপায় ব্যবহার করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষার পরিবেশ শান্ত, নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল রাখার চেষ্টা করবে।

অভিভাবকদের প্রতি অনুরোধ:
শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত হতে সহায়তা করুন, যথাসময়ে স্কুলে পৌঁছে দিন এবং পরীক্ষা চলাকালীন তাদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করুন।

Bright Future Academy বিশ্বাস করে—
শৃঙ্খলা, পরিশ্রম এবং মনোযোগই শিক্ষার্থীদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে।

পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর সফলতা কামনা করছি।
Bright Future Academy–এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

14/11/2025
06/04/2025

গাজায় চলমান বর্বরোচিত হামলায় পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরায়েলি হামলায় বহু নাগরিক নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য। ঘনবসতিপূর্ণ এলাকায় নির্বিচারে বোমা বর্ষণ ঘরবাড়ি, হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রগুলোকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। আহতদের আর্তনাদ আর স্বজনহারাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। খাদ্য, জল ও চিকিৎসার অভাবে সেখানে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও, হামলার তীব্রতা কমেনি। এই পরিস্থিতিতে গাজার নিরীহ মানুষের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।

ব্রাইট ফিউচার একাডেমি গাজায় চলমান ভয়াবহ গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে গভীরভাবে চিন্তিত। গাজাবাসীর উপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে আগামী ৭ এপ্রিল ২০২৫ তারিখে "দ্য ওয়ার্ল্ড স্টপ্স ফর গাজা" কর্মসূচির প্রতি একাত্মতা পোষণ করে আগামীকাল ব্রাইট ফিউচার একাডেমির ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

Photos from Bright Future Academy 's post 05/12/2024

ব্রাইট ফিউচার একাডেমি ২০২৪ এর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক্লাস পার্টি উপলক্ষে তাদের কিছু আনন্দ ঘন মুহূর্তের স্থির চিত্র।

23/10/2024

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুধী,

আসছে ২৪/১০/২০২৪ইং রোজঃ বৃহস্পতিবার, সকাল ১০: ৩০ ঘটিকায় ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের "বৃত্তির অর্থ প্রদান ও সংবর্ধনা" উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।

প্রধান অতিথিঃ আলহাজ্ব প্রফেসর মোঃ নওশের ওয়ান ইংরেজি বিভাগ, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর।

সভাপতিত্ব করবেনঃ জনাব মোঃ জাহানদার হোসেন, প্রধান শিক্ষক, বড়পুকুরিয়া কোল মাইন স্কুল।

বিশেষ অতিথিঃ জনাব মোঃ আমিনুল হক সরকার প্রাক্তন সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর।

জনাব মোঃ সাদিকুল ইসলাম মন্ডল
, প্রাক্তন চেয়ারম্যান, ৯নং হামিদপুর ইউপি.

জনাব মোঃ আব্দুল মজিদ,
প্রধান শিক্ষক, বৈগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়।

জনাব মোঃ আসাদুজ্জামান,
সহ: শিক্ষক, হামিদপুর উচ্চ বিদ্যালয়।

জনাব মোঃ গোলাম সারওয়ার,
বীর মুক্তিযোদ্ধা।

জনাব মোঃ হান্নানুর রহমান হান্নান, ডিএমএফ, মা ও শিশু হাসপাতাল রংপুর।

জনাব মোঃ জহিরুদ্দীন বানিয়া,
বিশিষ্ট ব্যবসায়ী, বড়পুকুরিয়া কয়লাখনি।

জনাব মোঃ আজিজুর রহমান,
সুপার, হামিদপুর বালিকা মাদ্রাসা।

আমন্ত্রনে-

অধ্যক্ষ
ব্রাইট ফিউচার একাডেমী

Photos from Bright Future Academy 's post 22/02/2024

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে আনন্দঘন মুহুর্তে শিক্ষার্থীরা।

Photos from Asraful Alam's post 05/10/2023
Photos from Bright Future Academy 's post 22/09/2023

ব্রাইট ফিউচার একাডেমি কর্তৃক আয়োজিত ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা পাঠ্য বইয়ের আলোকে একটি পিকনিক এর কিছু আনন্দঘন মুহূর্ত।

Want your school to be the top-listed School/college in Parbatipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

দক্ষিণ পলাশবাড়ী (ধুলাউদাল), বড়পুকুরিয়া
Parbatipur
5260

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00