21/12/2023
🔥ব্রেকিং নিউজ 🔥
💢২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
✅পরিক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে থেকে।
এই পেইজ মুলত শিক্ষা ও তথ্য মুলক কার্য?
�আমাদের এই পেইজের মুল উদ্দেশ্য হলো বর্তমান ইন্টারনেটের যুগে শিক্ষা ও তথ্য কে একটু সহজ ভাবে শিক্ষার্থীদের হাতের কাছে পৌঁছে দেয়া। আসা করি সবাই সহযোগিতার মাধ্যমে পাশে থাকবেন। �ধন্যবাদ সবাইকে �
21/12/2023
🔥ব্রেকিং নিউজ 🔥
💢২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
✅পরিক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে থেকে।
24/10/2023
🔥২০২৪ সাল থেকে মাধ্যমিকে ৯ম শ্রেণিতে থাকছে না সাইন্স-আর্টস-কমার্স, অফিসিয়াল আদেশ জারি।
✔️৯ম শ্রেণীতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাগ থাকবে না। ২০২৪ সালের জানুয়ারিতে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন হচ্ছে।
21/09/2023
এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩০ অক্টোবর থেকে।
✔️সকল স্কুলের প্রধানকে আগামী ২৬/১০/২০২৩ তারিখের মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ হাজার টাকা অর্থিক সহায়তা পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক জরিপ শুরু রোববার....
১১ বছর পূর্ণ না হলে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন নয়....
শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির ন্যূনতম যোগ্যতা এইচএসসি নির্ধারণের সুপারিশ
💢আগামী বছরের এসএসসি ফেব্রুয়ারিতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেয়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ করবে সরকার
সরকার বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ করবে। পর্যায়ক্রমে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণের বিষয়ে কাজ করে যাচ্ছে সরকার। ইতোমধ্যে জাতীয়করণের বিষয়ে যৌক্তিকতা, কার্যকর নীতিমালা তৈরি, আর্থিক সংশ্লেষ এবং সরকারের সক্ষমতা যাচাই করে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
Google news
বুধবার (৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি সাগুপ্তা ইয়াসমিন বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটি সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, আব্দুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী অন্যান্য সদস্যসহ সব শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
এসময় ১৮তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি, বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের সমস্যা ও সমাধানের অগ্রগতি এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি নির্ধারণপূর্বক এতদসংক্রান্ত প্রবিধানমালা চূড়ান্ত করে দ্রুত প্রজ্ঞাপনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, জাতীয়করণের বিষয়ে যৌক্তিকতা, কার্যকর নীতিমালা তৈরি, আর্থিক সংশ্লেষ এবং সরকারের সক্ষমতা যাচাই করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এটি একটি নীতি নির্ধারণী বিষয় হওয়ায় বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এসব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
কমিটি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-কে উচ্চ শিক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ও অ্যাক্রেডিটেশনের মাধ্যমে একাডেমিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
এসময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
09/08/2023
💢একাদশ শ্রেণির ভর্তির আবেদন ফি পেমেন্ট করার পদ্ধতি প্রকাশ করা হয়েছেঃ
একাদশ শ্রেণির ভর্তির জন্য শুরুতে অবশ্যই ১৫০/- টাকা ফি বিকাশ/নগদ/রকেট এ্যাপ দিয়ে পেমেন্ট করতে হবে। এরপর উক্ত ওয়েবসাইটে(http://xiclassadmission.gov.bd/) এ প্রবেশ করে "Apply Now" বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবেন।
✔️বিকাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ
◾ ধাপ-১: প্রথমেই বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে "এডুকেশন ফি" সিলেক্ট করুন ।
◾ ধাপ-২: এরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করুন
◾ ধাপ-৩: তারপর বাের্ডের নাম, পাশের সন সিলেক্ট করে রােল নাম্বার এবং মােবাইল নাম্বার ।
◾ ধাপ-৪: ১৫০/- ফি-এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন ।
◾ ধাপ-৫: এবার আপনার বিকাশ একাউন্টের পিন কোড নাম্বার দিন ।
◾ ধাপ-৬: সবশেষে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে।
◾ ধাপ-৭: আপনার মােবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের ডিজিটাল রিসিট।
★ আবেদন করা শেষ সময়সীমাঃ ১০ আগস্ট থেকে ২০ আগস্ট রাত ১২ টা পর্যন্ত। ৫-১০ টি কলেজে আবেদন করতে হবে।
09/08/2023
💢পলিটেকনিকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ।(সরকারি ও বেসরকারি)
◾আবেদন শুরু আজ ০৯/০৮/২০২৩ইং থেকে, চলবে ৩১/০৮/২০২৩ইং পর্যন্ত। আবেদন ফি ১৬০/-
✔️ফলাফল প্রকাশ ০৭/০৯/২০২৩ইং।
🔘 আবেদন করার ওয়েবসাইট লিংকঃ http://btebadmission.gov.bd
💢সদ্য পাওয়া:💢
১৭ আগস্টেই এইচএসসি শুরু, ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী