02/06/2026
শিক্ষা বনাম সুশিক্ষা
একটি জলজ্যান্ত বাস্তব উদাহরণ:-
"শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড।"
সম্প্রতি মিরপুরে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের কঙ্কালসার রূপটি উন্মোচিত করে দিয়েছে।
একজন মা, যার স্বামী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যার সন্তানরা আজ যুগ্ম-সচিব, বুয়েটের শিক্ষক কিংবা বিদেশে সুপ্রতিষ্ঠিত—সেই মায়ের ঠাঁই হয়নি সন্তানদের সেবায়।
নিজের বাসাতেই মৃ'ত অবস্থায় পড়ে ছিলেন প্রায় সপ্তাহখানেক, অথচ পাশে থাকা সন্তানও জানতেন না যে মা আর ইহজগতে নেই!
কেন এই পরিণতি?
আমরা আমাদের সন্তানদের পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করি তাদের বড় বড় ডিগ্রি অর্জনের জন্য। কিন্তু আমরা কি তাদের সেই শিক্ষা দিচ্ছি যা তাকে 'মানুষ' হিসেবে গড়ে তুলবে? আধুনিক শিক্ষা তাদের বড় অফিসার বানিয়েছে ঠিকই, কিন্তু মায়ের প্রতি দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে।
মাদ্রাসার শিক্ষা কি কেবল পরকালের জন্য?
অনেকের ভুল ধারণা যে মাদ্রাসায় শুধু পরকাল নিয়ে কথা বলা হয়।
আসলে মাদ্রাসায় শেখানো হয়:👇
📝কিভাবে দুনিয়ার জীবনে পিতা-মাতার সাথে সদাচরণ করতে হয়।
📝মানুষের সাথে লেনদেন ও সুন্দর আচরণের পদ্ধতি।
📝পিতা-মাতা বিধর্মী হলেও তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করার নববী শিক্ষা।
কোনো আলেমের মা কিংবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত কোনো সন্তানের বাবা-মায়ের এমন করুণ পরিণতি আজ পর্যন্ত কাউকে দেখতে হয়নি, ইন শা আল্লাহ ভবিষ্যতেও হবে না। কারণ, কুরআন ও সুন্নাহর শিক্ষা একজন সন্তানকে ছোটবেলা থেকেই শিখিয়ে দেয়— "পিতা-মাতার পায়ের নিচে সন্তানের জান্নাত।"
অভিভাবকদের প্রতি নিবেদন:
আপনার সন্তানকে শুধু শিক্ষিত করে অর্থ উপার্জনের মেশিন বানাবেন না; তাকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন। দেখবেন, আপনার বার্ধক্যের দিনগুলোতে এই সন্তানরাই আপনার জন্য সবচেয়ে বড় শীতলতা ও নিরাপত্তার কারণ হবে।
আসুন, আমরা কেবল শিক্ষা নয়, সুশিক্ষার পথে চলি।
আর এই সুশিক্ষায় শিক্ষিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা ,
আপনার সন্তানকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চাইলে আজই ভর্তি করুন মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা
খন্দকার বাড়ি,পাঁচদোনা, নরসিংদী , ঢাকা, বাংলাদেশ।
আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে পিতা-মাতার বাধ্য ও সেবক হিসেবে কবুল করুন। আমীন।
আসল ছবি কমেন্টে👇
✍️
আব্দুল্লাহ আল মামুন
সহকারী শিক্ষক
মিসবাহুল উলুম মডেল মাদ্রাসা
#মিসবাহুল_উলুম_মডেল_মাদরাসা #মিসবাহুল_উলুম #নরসিংদী #ইসলামওবিজ্ঞান #শিক্ষা_বনাম_সুশিক্ষা