Kalur Hat K.C High School

Kalur Hat K.C High School

Share

হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায় অবস্থিত ।

10/03/2025

প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম।
মহান রামাদানের শুভেচ্ছা জানাচ্ছি।🥀
আসছে আগামী ২৮শে মার্চ রোজ শুক্রবার, বিকেল ৩ ঘটিকায় কালুরহাট বড়মাঠ এ ❝ কালুরহাট কে.সি উ: বি: এস. এস. সি ব্যাচ ২০১৩ ইং এর ঈদ পুনর্মিলনী /২০২৫ ইং ❞ আয়োজন এর সিদ্ধান্ত ও কার্যক্রম আমরা কয়েকজন ইতোমধ্যে আলোচনার মাধ্যমে ধার্য্য করেছি। তাই আসন্ন ঈদ পুনর্মিলনীতে তোমার উপস্থিতি একান্ত কামনা করছি।

আয়োজনে : মামুন, আশরাফুল, জীবন, সজিব, ওয়াসিম, রতন শেখ, মানিক, মিলন, রবিউল, মোস্তফা এবং ফারুক।

Photos from Kalur Hat K.C High School's post 29/11/2022

কালুরহাট কালুরহাট কে. সি উচ্চ বিদ্যালয়কালুরহাট কে. সি উচ্চ বিদ্যালয় সি উচ্চ বিদ্যালয়
এসএসসি ব্যাচ -২২ ফলাফল

21/07/2022
25/12/2020

মিসিং ইশকুল লাইফ......

22/10/2019

"অন্ধকার দেখে রাত চেনা যায়, সূর্যের আলো দেখে দিন কে চেনা যায়, কিন্তু রুপ দেখে মানুষ চেনা অনেক কঠিন। "
আমরা মানুষের বাহ্যিক রুপ দেখে, ব্যবহার দেখে, পূর্ব পুরুষের খান্দান….. দেখেই ধারণা করি মানুষটা খারাপ কিংবা ভাল। আবার অহেতুক সেই ধারণা থেকে বিভিন্ন রকম মন্তব্য ও করে ফেলি পজেটিভ বা নেগেটিভ ধরণের। প্রথাগত আবেশে যদিও এই সিষ্টেমটি একেবারে খারাপ নয় তবুও প্রশ্ন হচ্ছে, সেটা কতটা যৌক্তিক?
হ্যা, স্বমূলে চেনা অসম্ভব হলেও ভার্চুয়ালি হোক আর বাস্তবিক হোক জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদেরকে একে অপরকে অবশ্যই মুল্যায়ন করতে হয়। এক্ষেত্রে আমরা অনেকটা বাধ্যই বলা যায়! আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, বন্ধুত্ব করতে হয়, প্রেম করতে হয়; এবং এই সম্পর্কগুলির প্রতিটির সাথেই চেনা-জানা বিষয়টি প্রকটভাবে জড়িত। তাছাড়া প্রকাশ করার প্রয়োজন পড়ুক আর নাই পড়ুক আমাদের চারপাশের ঐ ব্যাক্তি/ব্যাক্তিসমূহ সম্পর্কে একটা সম্যক ধারণা হৃদয়ে পোষণ করতে হয়। প্রয়োজনে কথায়, কাজে, ব্যবহারে, লেখনীতে কাউকে কাউকে তার কর্ম অনুসারে মূল্যায়ন বা স্বীকৃতি দিতে হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই মূল্যায়নটা কিসের ভিত্তিতে করা উচিৎ, সম্পর্ক স্থাপনের জন্য চেনা-জানার প্রক্রিয়া কি ধরণের এবং কতটুকু পর্যন্ত হওয়া বাঞ্চনীয়??
মানুষের সাময়িক কথা-বার্তা বা আচার-আচরণ কখনোই তার প্রকৃত অবস্থান নির্দেশ করে না। মানসিকভাবে সদা পরিবর্তনশীল এই স্বজাতির মূল্যায়নও তাৎক্ষনিক অনুমানে করা অযৌক্তিক। যে কোন ক্ষেত্রে মূল্যায়নের আগে মানুষের ভাল খারাপ দুটি স্বত্ত্বা এবং দুটি স্বত্ত্বারই পরিবর্তনশীল অবস্থান বিবেচনায় কিছু সময়, কিছু দিন, বছর, যুগ….অপেক্ষা করা উচিৎ। স্থান, ক্ষেত্র, ব্যাক্তি, প্রেক্ষিত, সময় বিশেষে ভাল মানুষের খারাপ পরিচয় প্রকাশ হতে পারে আবার খারাপ প্রকৃতির মানুষও ভাল বনে যেতে পারে। মানুষ হয়ে স্বজাতির প্রতি যে কোন ধরণের মন্তব্য/মূল্যায়নের আগে, যে কোন ধরণের সম্পর্ক স্থাপনের আগে অহেতুক অনুমান বা ধারণা পরিহারের পাশাপাশি সাবধানতা অবলম্বন ও সময় নেয়াটা অতীব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই করণীয়।

-----------------শিশির আসাদ

10/04/2019

"আত্মঅহংকার-বোধ" জিনিসটা ভীষণ ভয়ংকর। "অহংকারই পতনের মূল"- এ ব্যাপারটা কখনই ভুলে যাওয়া উচিত না মানুষের। পৃথিবীর অন্য যে কোন মানুষকেই তার নিজের তুলনায় হেয় করে দেখাও উচিত না। আমিই মহান, উদার,এটা ভাবাও কখনই উচিত না। ভাবা উচিত না, আমিই সব জানি, আমিই সব বুঝি। আমিই আমার নিজের জীবনের, নিজের জগতের পরমেশ্বর। যদি ভাবে, সেটা চরম একটা ভুল। মানুষ কখনই পরমেশ্বর না। যিনি বিধাতা, তিনি চাইলে মুহূর্তেই মানুষের সব অহংকার ধুলোয় মিশিয়ে দিতে পারেন। কিন্তু মানুষ সেটা বোঝেনা অথবা বুঝেও বুঝতে চায়না। আত্মঅহংকার-বোধ এ অন্ধ কিছু মানুষ নিজেকে সর্বশ্রেষ্ঠ ভেবে তার সবচেয়ে প্রিয় এবং কাছের মানুষটিকেও দূরে ঠেলে দেয়। সে জানেনা, বোঝেনা তখন, কি হারাতে যাচ্ছে বা তার নিজের দোষে হারিয়ে ফেলছে ধীরে ধীরে। এভাবেই অহংকারবোধ-এ অন্ধ মানুষগুলো একে একে সবাইকে হারিয়ে একাকীত্বের শুন্য গহ্বরে বিলীন হয়ে যেতে থাকে। একসময় যদি সেই আত্ম-অহংকারী মানুষটির বোধ ও হয় যে, সে যা করেছিলো তা ভুল ছিল। কিন্তু তখন আর সময় থাকে না কাউকে/ কোন হারিয়ে যাওয়া মূল্যবান কেউ বা কোন কিছুকে ফিরে পাবার। পেছন ফিরে কাউকে ডাকলেও কেউ ফিরে তাকাবে না তখন। তার অস্ফুট ডাকে কেউ সাড়াও দেবেনা। কারণ, পৃথিবীতে কেউ কারো জন্য বসে থাকে না।সময় সবাইকে শিখিয়ে দেয় কি করে তার পথ চলতে হয়।হয়ত এভাবেই "অহংকার" জিনিসটা একসময় ওই ধরণের মানুষদের জীবনকে ধ্বংস করে দেয়। হারিয়ে যেতে দেয় মানুষের মনের ভেতর থেকেও।তার নিজ অহংকারী কর্মগুণেই। তাই নিজেকে সবসময় খুব সাধারণ মানুষ বলেই কি ভাবা উচিত নয় ? কত দিনের জন্য আর এসেছি আমরা এই পৃথিবীতে। মানুষের সাথে মানুষ কাঁধ মিলিয়ে সমানভাবে চললে তার মর্যাদা কমে যায় না।তার নিজের অতি আপনজনকে তার সঠিক মূল্যায়ন করলে ছোট হয়ে যায়না।বরং তার প্রতি তখন সবারই মর্যাদা, সম্মান আর শ্রদ্ধাবোধ বহু বহু গুণে বেড়ে যায়। ধিক্! সেই সব আত্ম-অহংকারী মানুষদের প্রতি ! তবে তার সাথে অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনাও করি তাদের জন্য, সময় থাকতে যেন তারা নিজেদের ভুল বুঝে শুধরে নিতে পারে নিজেদের। নয়ত একটা সময়ের পর তাদের কেবল হাহাকার করা ছাড়া আর কিছুই করার থাকবে না।।।

-শিশির আসাদ

Photos from Kalur Hat K.C High School's post 26/03/2019

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ক্রিড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর খন্ডচিত্র।

22/03/2019

beauty of K.C. High school..

17/03/2019

মিস করছি স্কুল লাইফ টাকে ভিষণ...

Photos from Kalur Hat K.C High School's post 28/01/2019

নতুন ভবন,,,
আবার ইচ্ছা হচ্ছে, ক্লাস সিক্সে ভর্তি হই.....

20/01/2019

ধন্যবাদ সবাইকে যারা এই পেজ এ লাইক করেছেন....

Want your school to be the top-listed School/college?

Website