06/07/2026
মাদরাসাতুল হুদা -আল ইসলমিয়া, ফকিরপাড়া, ডুডুমারী, পঞ্চগড় এর অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
আজ ৬ জুলাই ২০২৬ সোমবার মাদরাসাতুল হুদা আল- ইসলামিয়া এর হল রুমে ছাত্রদের অবিভাবকদের নিয়ে এক অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়৷
সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সদর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, দারুল আজহার মডেল মাদরাসা পঞ্চগড়ে'র সন্মানিত প্রিন্সিপাল মাওলালা জিয়ার রহমান, স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ইসলামী শিক্ষকার গুরুত্ব ও বাচ্চাদের শিক্ষার মানউন্নয়ন ও মেধাবী করে গড়ার পিছনে অবিভাবকের কি ভুমিকা থাকা দরকার এবিষয় গুলো বিস্তারিত অবিভাবকের সামনে তুলে ধরেন, যাতে অবিভাবকরা বাসায় তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারেন। অতিথিরা মাদরাসার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং মাদরাসার লেখাপড়ার মানের ভুয়সী প্রশংসা করেন।
সমাবেশ শেষে সকল ছাত্র ছাত্রী অবিভাবকদের মধ্যে বিরিয়ানির পেকেট বিতরণ করা হয়।
আল্লাহপাক মাদসাতুল হুদা আল -ইসলামির সকল ছাত্রছাত্রী, শিক্ষক ও অবিভাবকে কবুল করুন। আমীন