দারুল উলূম বালিকা মাদরাসা

দারুল উলূম বালিকা মাদরাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দারুল উলূম বালিকা মাদরাসা, Education, Jagdal Bazar, Sodor, Panchagarh.

দারুল উলূম লিতারবিয়াতিল উম্মাহ বালিকা মাদরাসা" একটি নাম, একটি স্বপ্ন।
মাদরাসা শিক্ষাঙ্গনে নতুন কিছু করার প্রয়াসে আমাদের পথচলা ২০২২ সাল থেকে। মুরব্বিদের পরামর্শ ও অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের দোয়া পাথেয় হিসেবে নিয়ে যথাসাধ্য ইখলাস ও নিষ্ঠার সাথে মাদরাসাটি এগিয়ে যাচ্ছে পঞ্চগড়ের বুকে। উদ্দেশ্য হলো এমন কিছু সোনার মানুষ তৈরি করা, যারা হবে যুগের আম্মাজান আয়শার মতো সব্যসাচী মানবী।

"দারুল উলূম লিতারবিয়াতিল উম্মাহ " (বালিকা শাখা)
গার্লস স্কুল রোড, জগদল , পঞ্চগড়
যোগাযোগঃ 01795-570037

21/09/2026
🕌 দারুল উলুম বালক-বালিকা মাদরাসা📍 গার্লস স্কুল রোড, জগদল, পঞ্চগড়আলহামদুলিল্লাহ! 🤲আজ থেকে আমাদের মাদরাসার নূরানী বিভাগের...
25/08/2026

🕌 দারুল উলুম বালক-বালিকা মাদরাসা
📍 গার্লস স্কুল রোড, জগদল, পঞ্চগড়

আলহামদুলিল্লাহ! 🤲
আজ থেকে আমাদের মাদরাসার নূরানী বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে।

আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যেন সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং তাদের অর্জিত জ্ঞান ও আমল-আখলাকে আরও সমৃদ্ধ করতে পারে—এ জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন রইল। 🤲

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর পরীক্ষা সহজ করে দিন, উত্তম ফলাফল দান করুন এবং তাদের দ্বীনের জন্য কবুল করুন। আমিন। 🤲🌸

🌸 সাপ্তাহিক হামদ, নাত ও কিরাআত প্রতিযোগিতা দারুল উলুম বালিকা মাদরাসা📍 গার্লস স্কুল রোড, জগদল, পঞ্চগড়আলহামদুলিল্লাহ!আমাদ...
30/07/2026

🌸 সাপ্তাহিক হামদ, নাত ও কিরাআত প্রতিযোগিতা

দারুল উলুম বালিকা মাদরাসা
📍 গার্লস স্কুল রোড, জগদল, পঞ্চগড়

আলহামদুলিল্লাহ!
আমাদের প্রিয় মাদরাসায় প্রতি সপ্তাহে নিয়মিত হামদ, নাত ও কিরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজকের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের জন্য ছোট্ট উপহার প্রস্তুত করা হয়েছে।

🏆 বিজয়ীদের আন্তরিক অভিনন্দন!

আমাদের লক্ষ্য শুধু পুরস্কার প্রদান নয়; বরং কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি, শুদ্ধ তিলাওয়াতের চর্চা, হামদ-নাতের মাধ্যমে ইসলামী মূল্যবোধ গড়ে তোলা এবং প্রতিটি ছাত্রীর প্রতিভার বিকাশ ঘটানো।

"দ্বীনি শিক্ষা, সুন্দর চরিত্র, উজ্জ্বল ভবিষ্যৎ" 🌿

তাদের নতুন ড্রেসের আনন্দ। ✌️
04/05/2026

তাদের নতুন ড্রেসের আনন্দ।

✌️

📚 ভর্তি বিজ্ঞপ্তি 📚ইনশাআল্লাহ, আগামী ৯ শাওয়াল (২৯ মার্চ, রবিবার) থেকে অত্র প্রতিষ্ঠানে মাদানী নেসাবে ( প্রথম বর্ষ থেকে ম...
25/03/2026

📚 ভর্তি বিজ্ঞপ্তি 📚
ইনশাআল্লাহ, আগামী ৯ শাওয়াল (২৯ মার্চ, রবিবার) থেকে অত্র প্রতিষ্ঠানে মাদানী নেসাবে ( প্রথম বর্ষ থেকে মিশকাত জামাত পর্যন্ত ) ভর্তি কার্যক্রম শুরু হবে।
এছাড়াও নাজেরা ও হিফ্জ বিভাগে ভর্তি কার্যক্রম চলমান থাকবে, ইনশাআল্লাহ।

দারুল উলূম বালিকা মাদরাসা
গার্লস স্কুল রোড, জগদল, পঞ্চগড়।

20/03/2026

আলহামদুলিল্লাহ, দারুল উলূম বালিকা মাদরাসার নাজেরা, কিতাব (প্রথম বর্ষ) ও নূরানী বিভাগের ছোট ছোট শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।

এই আয়োজনের কিছু মুহূর্ত ভিডিও আকারে ধারণ করা হয়েছে, যা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমরা আনন্দিত।
উল্লেখ্য, আমাদের উচ্চতর শ্রেণির শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে তাদের অংশগ্রহণে আরও পরিপূর্ণ ও সুন্দর আয়োজন উপস্থাপন করা হবে।
🤲 আল্লাহ তা‘আলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং শিক্ষার্থীদের দ্বীনি ইলমে পরিপূর্ণ করে তুলুন।

📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ"
অর্থ: “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।” (সহীহ বুখারী)

➡️ বি: দ্র: অত্র দারুল উলূম বালিকা মাদরাসায় নূরানী, নাজেরা ও কিতাব বিভাগ (মিশকাত জামাত পর্যন্ত) 💥 ভর্তি চলছে 💥💥 ভর্তি চলছে 💥

পবিত্র রমজান—রহমত, মাগফিরাত ও নাজাতের এক মহামূল্যবান মাস।আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসের পূর্ণ বরকত লাভ করার তাওফিক ...
08/03/2026

পবিত্র রমজান—রহমত, মাগফিরাত ও নাজাতের এক মহামূল্যবান মাস।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসের পূর্ণ বরকত লাভ করার তাওফিক দান করুন। আমীন।

আগামি ১৪ এ রমজান থেকে -শুধু মাত্র বোনদের জন্য ফ্রি কোর্স। রমাজান হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং কুরআনের সাথে হৃদয়ের বন...
01/03/2026

আগামি ১৪ এ রমজান থেকে -শুধু মাত্র বোনদের জন্য ফ্রি কোর্স।

রমাজান হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং কুরআনের সাথে হৃদয়ের বন্ধন দৃঢ় করার সর্বশ্রেষ্ঠ সময়।

এই বরকতময় মাসের আগমনে কুরআনের তিলাওয়াতকে শুদ্ধ, সুন্দর ও নির্ভুল করে নেওয়ার এক অনন্য সুযোগ নিয়ে এসেছে
দারুল উলূম বালিকা মাদরাসায় কুরআন মাশক কার্যক্রম

📖 এই কার্যক্রমে যা থাকছে—

✔️ তিলাওয়াতের ভুল নির্ভুলভাবে সংশোধনের সুযোগ
✔️ মাখরাজ ও তাজবিদ অনুযায়ী অনুশীলন
✔️ সাবলীল ও হৃদয়গ্রাহী কুরআন তিলাওয়াতের সঠিক পদ্ধতি
✔️ দ্রুত ও সহজ উপায়ে কুরআন মুখস্থ করার কার্যকর কৌশল
✔️ Shaykh Khalil Al-Hussary (রহ.)-এর লাহন আত্মস্থ করার বিশেষ অনুশীলন

💖 রমাজানের প্রস্তুতি হোক কুরআনকে কেন্দ্র করে—

আজই ফরম পূরণ করুন এবং নিজেকে প্রস্তুত করে নিন এক পবিত্র ও অর্থবহ রমাজানের জন্য,
কুরআনের সাথে আরও গভীর ও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে।

📅 কোর্সের সময়কাল:
১৪ এ রমাজান থেকে ২৬শে রমাজান পর্যন্ত
সকাল ১০.০০টা থেকে ১১.০০টা পর্যন্ত

💻 কোর্সের মাধ্যম:
অনলাইন (Google Meet)

📌 বিশেষ দ্রষ্টব্য:
🔸 কোর্সটি শুধুমাত্র সাধারণ শিক্ষিত বোনদের জন্য
🔸 অভিজ্ঞ ও যোগ্য উস্তাযাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে (ইনশা আল্লাহ)

🤲 সাদাকায়ে জারিয়ার নিয়তে বোনদের মাঝে পোস্টটি প্রচার করার অনুরোধ রইল।

ইনশাল্লাহ। আগামীকাল ১৩ই ডিসেম্বর। আপনারা সবাই আমন্ত্রিত।
12/01/2026

ইনশাল্লাহ। আগামীকাল ১৩ই ডিসেম্বর।

আপনারা সবাই আমন্ত্রিত।

Address

Jagdal Bazar, Sodor
Panchagarh
5000

Telephone

+8801795570037

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুল উলূম বালিকা মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দারুল উলূম বালিকা মাদরাসা:

Shortcuts

Share

Category