27/08/2025
আজ ২৭ আগস্ট রাজধানীর শাহবাগ, মৎস্যভবন ও মিন্টো রোড এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের নৃশংস হামলায় আমাদের সিএসই বিভাগের শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আহত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
শিক্ষার্থীদের নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। দমনমূলক পদক্ষেপ কখনই কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি – শিক্ষার্থীদের উপর বলপ্রয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ