শুদ্ধ বাংলা চর্চা

শুদ্ধ বাংলা চর্চা বাংলা

28/11/2025

ট বর্গের বর্ণে য

ষত্ব-বিধি অনুযায়ী বাংলায় ব্যবহৃত সংস্কৃত শব্দের বানানে ট-বর্গীয় বর্ণের সঙ্গে 'মর্ধন্য-ষ' যুক্ত হয়। যেমন: বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, মিষ্টি, নষ্ট, কষ্ট, তুষ্ট, সন্তুষ্ট, শ্রেষ্ঠ, বিষ্ঠা, নিষ্ঠা, তেষ্ঠা ইত্যাদি।

'স্ত' এবং 'স্থ'

যেসব শব্দের শেষে 'দন্ত্য-স' আছে সে সব শব্দের অন্তে 'ত' কিংবা সংস্কৃত 'ক্ত' প্রত্যয়যুক্ত করা হলে শব্দের শেষে 'স্ত' হবে এবং শব্দটি বিশেষণে পরিণত হয়। যেমন: বিন্যাস- বিন্যস্ত, আশ্বাস- আশ্বস্ত, সন্ত্রাস- সন্ত্রস্ত ইত্যাদি। শব্দের অর্থ 'যে বা যে স্থানে' প্রকাশ করলে শব্দটির সঙ্গে 'স্থ' যুক্ত হবে। যেমন: গ্রহস্থ, কণ্ঠস্থ।

কোনও শব্দে 'স্ত' বা 'স্থ' প্রয়োগ নিয়ে ঝামেলায় পড়লে প্রথমে শব্দটি হতে 'স্থ' বাদ দিয়ে দিন। এরপর অবশিষ্ট শব্দাংশ অর্থবোধক হলে নিশ্চিত 'স্থ' প্রয়োগ করা যাবে, অন্যথায় 'স্ত'।

যেমন: অধীনস্থ, অন্তঃস্থ, নিকটস্থ, পকেটস্থ, দ্বারস্থ, পরিবারস্থ, কণ্ঠস্থ, ভূগর্ভস্থ, মনস্থ, মুখস্থ, সভাস্থ, সমাধিস্থ, মনস্থ ইত্যাদি। এ শব্দগুলো থেকে 'স্থ' বাদ দিলেও প্রত্যেকটি শব্দ অর্থবোধক থাকে। অভ্যস্ত, অস্ত, আশ্বস্ত, নিরস্ত, ন্যস্ত, পরাস্ত, পর্যুদস্ত, প্রশস্ত শব্দগুলো হতে 'স্ত' বাদ দিলে শব্দগুলো আর অর্থবোধক থাকে না।

পদান্তে 'দাস'

কোনও শব্দের শেষে 'দাস' শব্দ যুক্ত হলে তার পূর্বে ই-কার বসে। যেমন- কালিদাস, ষষ্টিদাস, দেবিদাস ইত্যাদি। তবে, অন্য শব্দের ক্ষেত্রে ঈ-কার হবে। যেমন: কালীমা, কালীচরণ, কালীপদ প্রভৃতি।

ক্রিয়াপদে 'না' অব্যয়

ক্রিয়াপদের পূর্বে ব্যবহৃত হলে 'না' অব্যয়ের পর হাইফেন বসবে। যেমন- না-দেখা, না-খাওয়া, না-যাওয়া, না-পাওয়া, না-চাওয়া, না-জানা প্রভৃতি। তবে ক্রিয়াপদ ছাড়া অন্য কোনও শব্দের আদিতে ব্যবহৃত 'না'

28/11/2025

স্ট' এবং 'ষ্ট' ব্যবহার

বিদেশি শব্দে 'স্ট' ব্যবহার হবে। বিশেষ করে ইংরেজি যেসব শব্দে st সেখানে ওই স্থানে 'স্ট' ব্যবহার হবে। যেমন: স্টক, স্টাডিজ পোস্ট, স্টার, স্টাফ, স্টেশন, বাসস্ট্যান্ড, স্ট্যাটাস, মাস্টার, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফাস্ট, লাস্ট, বেস্ট ইত্যাদি।

28/11/2025

'পুন'-যুক্ত শব্দের বানান

'পুন' শব্দাণু দিয়ে পুনরায়, 'পুনঃ/পুন + রেফ/পুনরায়' প্রভৃতি বুঝালে শব্দটিতে উ-কার হবে এবং এটি সংশ্লিষ্ট শব্দের সঙ্গে সেঁটে বসবে। যেমন-পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা, পুনঃপ্রবেশ, পুনঃপ্রতিষ্ঠা, পুনঃপুন, পুনর্জীবিত, পুনর্নিয়োগ, পুনর্নির্মাণ, পুনর্মিলন, পুনর্মিলনী, পুনর্লাভ, পুনর্মুদ্রিত, পুনরুদ্ধার, পুনর্বিচার, পুনর্বিবেচনা, পুনর্গঠন, পুনর্বাসন ইত্যাদি।

28/11/2025

'পূর্ণ'-যুক্ত শব্দের বানান
'সম্পূর্ণ' বা 'পুরো' বা 'পুরোপুরি' প্রভৃতি অর্থ প্রকাশ করা হলে 'পূর্ণ' শব্দটির প্রথম বর্ণে 'দীঘ উ-কার' এবং 'র্ণ' ব্যবহার হবে। যেমন- পূর্ণরূপ, পূর্ণাবয়ব, পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ, পূর্ণমাত্রা, পূর্ণরাত্রি, পূর্ণমর্যাদা প্রভৃতি।

28/11/2025

বহুবচন-বাচক 'বলি'
পদের শেষে বহুবচন-বাচক '-বলি' (আবলি) প্রকাশে ই-কার-যুক্ত হবে। যেমন- দৃশ্যাবলি, কার্যাবলি, শর্তাবলি, ব্যাখ্যাবলি, নিয়মাবলি, তথ্যাবলি, সমস্যাবলি, পদাবলি, গ্রন্থাবলি প্রভৃতি

28/11/2025

আলি-প্রত্যয়
বিশেষণবাচক 'আলি' প্রত্যয়যুক্ত শব্দে 'ই-কার' হবে। যেমন- সোনালি, রুপালি, বর্ণালি, হেঁয়ালি, খেয়ালি, মিতালি প্রভৃতি।

28/11/2025

অঞ্জলি-প্রত্যয়

অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে ই-কার হবে। যেমন: অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি ইত্যাদি।

28/11/2025

বিশেষণ পদ লেখার নিয়ম

বিশেষণ পদ সাধারণত সংশ্লিষ্ট পদ থেকে নিজেকে ফাঁক রেখে বসে। কোনও পদের পূর্বে বিশেষণ বসানো প্রয়োজন হলে ওই বিশেষণটি পরবর্তী পদের সঙ্গে যুক্ত না-করে পৃথকভাবে লিখতে হবে। যেমন- নীল আকাশ, জ্যোৎস্না রাত, লাল শাড়ি, পাকা বাড়ি, সাদা ফুল, বড়ো ভাই, ছোটো চাচা। তবে বিশেষ্যের সঙ্গে যে বিশেষণ বসানো হয় তার কোনও বিশেষণ থাকলে পদদ্বয় একত্রে বসে। যেমন- বিশ্বসুন্দরী, রক্তলাল, দুগ্ধধবল, কমলচরণ, পদ্মরাগ ইত্যাদি।

28/11/2025

বিদেশি শব্দের বানানে 'আস্ত-ত'

বিদেশি শব্দের বাংলা বানানে সর্বদা 'আস্ত-ত' বসবে; খণ্ড-ৎ নয়। তৎসম শব্দের বানানে 'ত' ও 'খণ্ড-ৎ' উভয় বর্ণের ব্যবহার আছে। তবে বিদেশি শব্দের বানানে কোথাও 'খণ্ড-ৎ' হবে না। সবসময় 'আস্ত-ত' ব্যবহৃত হবে। যেমন- আখেরাত, আদালত, আমানত, আয়াত, কিসমত, কুদরত, কেয়ামত, কৈফিয়ত, খেসারত, জালিয়াত, তফাত, তবিয়ত, দস্তখত, দৌলত, নসিহত, ফেরত, বজ্জাত, বেহেস্ত, মওত, মজবুত, মতলব, মেহনত, শরবত, শরিয়ত, শাহাদত, সওগাত, সুন্নত, হিম্মত, হেফাজত প্রভৃতি।

28/11/2025

পদন্তে 'জীবী' ও 'জীব' শব্দের বানান
পদের শেষে '-জীবী'-যুক্ত বাক্যের শেষ দুই বর্ণে ঈ-কার হবে। যেমন-কৃষিজীবী, চাকরিজীবী, পেশাজীবী, কলমজীবী, বুদ্ধিজীবী, শ্রমজীবী, আইনজীবী ইত্যাদি। -জীবী শব্দের পরে অন্য কোনও বর্ণ বা শব্দাংশথাকলে সেসব শব্দের 'জীব' বানানে 'বর্গীয়-জ' বর্ণে 'দীর্ঘ ঈ-কার' হবে। সজীব, অজীব, নির্জীব, জীবিত, জীবিকা, জীবন, জীবনমরণ প্রভৃতি।

Address

Pabna
6600

Website

Alerts

Be the first to know and let us send you an email when শুদ্ধ বাংলা চর্চা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share