Pabna Islamia Fazil Madrasah

Pabna Islamia Fazil Madrasah Welcome to the official page of Pabna Islamia Fazil Madrasah

নৈতিকতা ও আধুনিক কারিকুলাম নিয়ে এগিয়ে চলছে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস, পাবনা।Photo: ...
20/08/2026

নৈতিকতা ও আধুনিক কারিকুলাম নিয়ে এগিয়ে চলছে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।

দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস, পাবনা।

Photo: collected

19/08/2026

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
দারুন আমান ট্রাস্ট ক্যাম্পাস, পাবনা।

পঞ্চম শ্রেণী শাপলা শাখা।
ক্লাস পরিচালনা করছেন সহকারী শিক্ষক জামাল হোসেন।

17/08/2026

চতুর্থ শ্রেণী গোলাপ শাখা।
ইংরেজি ক্লাস নিচ্ছেন সহকারী শিক্ষক ফয়সাল হোসেন স্যার।

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস ,পাবনা।

অধ্যক্ষের কথা------------------------------:শিক্ষা ব্যক্তি, সমাজ ও জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। শিক্ষার মাধ্যমে সৎ, দেশপ...
14/08/2026

অধ্যক্ষের কথা
------------------------------:

শিক্ষা ব্যক্তি, সমাজ ও জাতীয় উন্নয়নের মূল ভিত্তি। শিক্ষার মাধ্যমে সৎ, দেশপ্রেমিক, মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে ওঠে। প্রতিষ্ঠালগ্ন থেকেই পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

পাবনার বিশিষ্ট সমাজসেবক, ইসলামী চিন্তাবিদ ও জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আব্দুস সুবহান সাহেব দারুল আমান ট্রাস্টের মাধ্যমে ১৯৯৩ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব আছির উদ্দিন সরদার সাহেব। তাঁর দানকৃত সাড়ে সাত বিঘা জমির ওপরই মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। তাঁর রূহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউসের দোয়া করছি।

প্রতিষ্ঠার পর থেকে মাদরাসাটি শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। ব্রিটিশ কাউন্সিলের Connecting Classrooms কার্যক্রমের অন্তর্ভুক্ত হয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। ২০১০ সালের দাখিল পরীক্ষায় রাজশাহী বিভাগে ১ম এবং আলিম পরীক্ষায় সারাদেশে ৬ষ্ঠ স্থান অর্জন করে। পরবর্তীতে ২০১১ সালের দাখিল পরীক্ষায় সারাদেশে ২য় স্থান অর্জন করে। এছাড়া সরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য।

৩২ বছরের পথচলায় মাদরাসাটি সাধারণ শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। বর্তমানে এখানে ফাজিল স্তর পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। পাশাপাশি মহিলা শাখা চালু করে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ আবাসিক কামিল মাদরাসায় রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।

নানা প্রতিকূলতা অতিক্রম করে মাদরাসাটির সুনাম, সুখ্যাতি ও ব্যতিক্রমধর্মী শিক্ষা কার্যক্রমের কারণে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৩০০+ জনে উন্নীত হয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার অর্জন করেছে।

এই অর্জন মহান আল্লাহর অশেষ মেহেরবানির পাশাপাশি দারুল আমান ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ, নিবেদিতপ্রাণ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার ফল। দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতার প্রতিও আমরা কৃতজ্ঞ।

আমাদের প্রত্যাশা—দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আদর্শ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলে বাংলাদেশে শিক্ষা ও নৈতিকতার প্রসারে পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ মহৎ কাজে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করছি।

ইকবাল হুসাইন
অধ্যক্ষ
পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা
দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস, পাবনা।

দাখিল ২০২৬ পরীক্ষার কৃতি শিক্ষার্থীরা যখন এক ফ্রেমে
14/08/2026

দাখিল ২০২৬ পরীক্ষার কৃতি শিক্ষার্থীরা যখন এক ফ্রেমে

প্রতিষ্ঠাকাল  ❤️পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস, পাবনা।১৯৯৩ সালে দারুল আমান ট্রাস্ট মাদরাসাট...
14/08/2026

প্রতিষ্ঠাকাল ❤️

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস, পাবনা।

১৯৯৩ সালে দারুল আমান ট্রাস্ট মাদরাসাটি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর এটি প্রথমে আদর্শ ফোরকানিয়া মক্তব হিসেবে কার্যক্রম শুরু করে।

প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন জাতীয় সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আব্দুস সুবহান সাহেব। পরবর্তীতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সাহেব।

🌱 কৃতিত্বের স্বীকৃতিতে সবুজ উপহার 🌱দাখিল পরীক্ষা ২০২৬-এ কৃতিত্বের স্বাক্ষর রাখায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে পাবনা ইসলাম...
14/08/2026

🌱 কৃতিত্বের স্বীকৃতিতে সবুজ উপহার 🌱

দাখিল পরীক্ষা ২০২৬-এ কৃতিত্বের স্বাক্ষর রাখায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোঃ ইকবাল হোসাইন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি পরিবেশ রক্ষার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। 🌿💚

13/08/2026
স্মৃতির পাতা থেকে...বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০০৬পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস, পাবনা।
13/08/2026

স্মৃতির পাতা থেকে...
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০০৬

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা
দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস, পাবনা।

Address

Darul Aman Trust Campus
Pabna
6600

Telephone

073163378

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Islamia Fazil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pabna Islamia Fazil Madrasah:

Shortcuts

Share

Category