18/05/2026
আলহামদুলিল্লাহ, Darul Hikma Foundation দীর্ঘদিন ধরেই মানবিক, দ্বীনি ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমান কার্যক্রমগুলো আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্দেশ্যে ফাউন্ডেশনের একটি টিনশেড ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।
এই ঘর থেকেই বর্তমানে বিভিন্ন মানবিক সহায়তা, চিকিৎসাসেবা, দ্বীনি কার্যক্রম ও সমাজকল্যাণমূলক কাজ পরিচালিত হচ্ছে এবং ইনশাআল্লাহ সামনেও চলমান থাকবে।
তবে নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ হয়নি।
কাজ শেষ করতে আপনাদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন—
“যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উদাহরণ একটি শস্যবীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায়; প্রতিটি শীষে থাকে একশত দানা।”
(সূরা আল-বাকারাহ: ২৬১)
আরও ইরশাদ হয়েছে—
“তোমরা যা কিছু দান করবে, আল্লাহ অবশ্যই সে সম্পর্কে সম্যক অবগত।”
(সূরা আল-বাকারাহ: ২৭৩)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“মানুষ মৃত্যুবরণ করলে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না— সদকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।”
Sahih Muslim
আপনার সামান্য সহযোগিতাও এই চলমান খেদমতের অংশ হতে পারে।
আসুন, আমরা সবাই মিলে এই কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করি এবং একটি স্থায়ী ব্যবস্থাপনা গড়ে তুলতে সহযোগিতা করি।
📌 সহযোগিতা পাঠাতে ইনবক্সে যোগাযোগ করুন।
অথবা বিকাশ / নগদ / 01752660669
সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।
আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করুন এবং এটিকে সদকায়ে জারিয়া হিসেবে গ্রহণ করুন। আমীন।
16/05/2026
আলহামদুলিল্লাহ,
Darul Hikma Foundation এর তত্ত্বাবধানে দুর্ঘটনায় আহত অসুস্থ রোগীর চিকিৎসা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। গত ২৯ এপ্রিল তার পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অপারেশন-পরবর্তী সময়েও আমাদের পাঠাগারের সহকর্মী ভাইয়েরা নিয়মিত তার খোঁজ-খবর রাখছেন এবং সার্বিকভাবে পাশে রয়েছেন।
বর্তমানে আল্লাহর রহমতে তার চিকিৎসা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।
আপনারা সবাই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান Darul Hikma Foundation এর জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা যেন এই সেবামূলক কাজগুলোকে কবুল করেন এবং অসুস্থ ভাইটিকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।
ইনশাআল্লাহ।
07/05/2026
Income এর উপর বরকত তখনই আসবে যখন আপনার উপার্জনের সাথে আরো কিছু মানুষের রিজিক Connected হয়ে যাবে।
- কোনো এতিম বাচ্চার দায়িত্ব নিতে পারেন।
- কারো পড়ালেখার দায়িত্ব।
- কারো ঋণ শোধ করার দায়িত্ব।
- কারো ব্যবসা শুরু করতে টাকা ধার দিয়ে।
- কাউকে নিজের ব্যবসায় চাকরি দিয়ে।
- পরিবারে Contribute করে।
- বিয়ে করে কারো দায়িত্ব নিয়ে।
- সন্তানের জন্ম দিয়ে
- সদকা জারিয়া করে
আরো অনেক Way আছে যার মাধ্যমে আপনি আরেকজনের রিজিক নিজের সাথে Connect করে নিতে পারবেন।
এতে এত বরকত আসে যে আপনার আর দেউলিয়া হওয়ার ভয় থাকবে না।
(দান সম্পদ কমায় না। - সহীহ মুসলিম, হাদিস নং ২৫৮৮)
দেখবেন আল্লাহ ঠিকই আপনার উপার্জনে বরকত দিচ্ছে আর সব কিছু কিভাবে যেনো Manage হয়ে যাচ্ছে।
07/05/2026
মৃত্যুর আগমনের আগে তার জন্য প্রস্তুতি গ্রহণ
মৃত্যু হলো এই দুনিয়া ও স্থায়ী আবাস (আখিরাত)-এর মাঝে চূড়ান্ত সীমারেখা। এটাই আমল করার সময় ও তার প্রতিদান পাওয়ার সময়ের মাঝের বিচ্ছেদ। এটাই সেই সীমা, যার আগে মানুষ পাথেয় সংগ্রহ করে, আর এর পরে তাকে সেই গন্তব্যে পৌঁছে যেতে হয়।
আল্লাহ তা'আলা বলেন: “অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, ‘হে আমার রব! আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি আগে করিনি।’ না, এটা হওয়ার নয়। এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই। তাদের সামনে বার্যাখ থাকবে উত্থান দিন পর্যন্ত।” {সূরা আল-মু’মিনূন: ৯৯–১০০}
ইমাম ইবনে কাছীর رحمه الله বলেন: “আল্লাহ এখানে মৃত্যুপথযাত্রী ব্যক্তির অবস্থা বর্ণনা করছেন— চাই সে কাফির হোক বা আল্লাহর ব্যাপারে গাফেল ও অবহেলাকারী হোক। মৃত্যু উপস্থিত হলে তারা দুনিয়ায় ফিরে যাওয়ার আবেদন করবে, যাতে জীবনে যা নষ্ট করেছে তা সংশোধন করতে পারে।”
— আল-মাওসু‘আহ আল-‘আকদিয়্যাহ, আদ-দুরার আস-সানিয়্যাহ
29/04/2026
দারুল হিকমাহ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এক অসহায় ভাইয়ের চিকিৎসার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আজ বিকেলে তার অপারেশন শেষ হয়েছে।
তবে চিকিৎসার পরবর্তী ধাপগুলো সম্পন্ন করতে এখনও উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন। তাই জরুরি ভিত্তিতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আশা করি, আপনারা কেউই এই মানবিক উদ্যোগ থেকে পিছিয়ে থাকবেন না।
যারা সহযোগিতা করতে আগ্রহী, তারা দারুল হিকমাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে জানাতে পারেন।
জাযাকাল্লাহু খাইরান।
28/04/2026
দারুল হিকমা ফাউন্ডেশন-এর মানবিক সেবার অংশ হিসেবে, আমরা একটি অসহায় রোগীর জরুরি অস্ত্রোপচার আজ ঢাকার রয়েল মাল্টিস্পেশালিটি হাসপাতালে করাতে চলেছি।
আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করছি, এবং আপনাদের সবাইকে তার জন্য দোয়া ও ভালোবাসা পাঠানোর জন্য অনুরোধ করছি।
এবং যদি কেউ তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠাতে চান, তবে দারুল হিকমা ফাউন্ডেশনের মাধ্যমে যোগাযোগ করুন।
যোগাযোগ ☎️ 01752-660669
27/04/2026
প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা (আব্দুল আলীম ইবনে কাওসার )
ঈমানের রুকন কয়টি ও কি কি?
ঈমানের রুকন ৬টি। সেগুলি হচ্ছে, আল্লাহ্র প্রতি ঈমান, তাঁর ফেরেশতামণ্ডলীর প্রতি ঈমান, তাঁর কিতাবসমূহের প্রতি ঈমান, তাঁর রাসূলগণের প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান এবং তাক্বদীরের ভাল-মন্দের প্রতি ঈমান। কুরআনুল কারীম এবং সহীহ হাদীসের বক্তব্য অনুযায়ী উক্ত রুকনসমূহের প্রত্যেকটির প্রতি ঈমান না আনা পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। যে ব্যক্তি এগুলির কোনো একটিকে অস্বীকার করবে, সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। মহান আল্লাহ বলেন,
﴿ ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيۡهِ مِن رَّبِّهِۦ وَٱلۡمُؤۡمِنُونَۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيۡنَ أَحَدٖ مِّن رُّسُلِهِۦۚ وَقَالُواْ سَمِعۡنَا وَأَطَعۡنَاۖ غُفۡرَانَكَ رَبَّنَا وَإِلَيۡكَ ٱلۡمَصِيرُ ٢٨٥ ﴾ [البقرة: ٢٨٥]
“রাসূলের নিকট তাঁর প্রতিপালকের পক্ষ থেকে যে অহি অবতীর্ণ হয়েছে, তাকে তিনি এবং মুমিনগণ মনেপ্রাণে বিশ্বাস করেছেন। তাঁরা সবাই ঈমান এনেছেন আল্লাহ্র প্রতি, তাঁর ফেরেশতামণ্ডলীর প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি এবং তাঁর রাসূলগণের প্রতি। (তাঁরা বলে,) আমরা তাঁর রাসূলগণের মধ্যে কোন তারতম্য করি না। তাঁরা বলে, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের পালনকর্তা! আমরা আপনার কাছে ক্ষমা চাই এবং আপনারই নিকট প্রত্যাবর্তন করতে হবে” (বাক্বারাহ ২৮৫)।
তাছাড়া রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-কে ঈমান সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,
«أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ»
“ঈমান হচ্ছে, আল্লাহ্র প্রতি, তাঁর ফেরেশতামণ্ডলীর প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি, তাঁর রাসূলগণের প্রতি এবং তাক্বদীরের ভাল-মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা” (মুসলিম)।
Send a message to learn more
27/04/2026
প্রশ্নোত্তরে সহজ তাওহীদ শিক্ষা (আব্দুল আলীম ইবনে কাওসার )
আমল ছাড়া ঈমান কি কোনো কাজে আসবে?
একজন মুমিনের ভেতর অবশ্যই ঈমান এবং আমল উভয়ের সমন্বয় থাকতে হবে। প্রমাণ আল্লাহর বাণী,
﴿ وَمَن يَأۡتِهِۦ مُؤۡمِنٗا قَدۡ عَمِلَ ٱلصَّٰلِحَٰتِ فَأُوْلَٰٓئِكَ لَهُمُ ٱلدَّرَجَٰتُ ٱلۡعُلَىٰ ٧٥ ﴾ [طه: ٧٥]
“আর যারা ঈমানদার হয়ে এবং সৎকর্ম করে তাঁর কাছে হাযির হবে, তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা”
(ত্ব-হা ৭৫)। উক্ত আয়াতে মহান আল্লাহ জান্নাতে প্রবেশের জন্য ঈমান এবং আমল উভয়ের শর্তারোপ করেছেন।