Ruppur High School, Pakshey, Pabna

Ruppur High School, Pakshey, Pabna এই পেজের মাধ্যমে স্কুল সংক্রান্ত তথ্য ছাত্রদের জানানো

16/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Likhon, Nur Mohammed Biswas

11/12/2023

রূপপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ১৩ ডিসেম্বর ২০২৩ খ্রীঃ তারিখ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বার্ষিক পরীক্ষা ২০২৩ খ্রীঃএর ফলাফল দেওয়া হইবে ৷ উক্ত ফলাফল নিতে সকল শিক্ষার্থীকে অভিভাবক সহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
রূপপুর উচ্চ বিদ্যালয়

বিশেষ দ্রষ্টব্য : অভিভাবক ব্যাতীত কোনক্রমেই বার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া হইবে না৷

সপ্তম শ্রেনীর বাংলা বিষয়ের চুড়ান্ত মূল্যায়ন শুরু.....
19/11/2023

সপ্তম শ্রেনীর বাংলা বিষয়ের চুড়ান্ত মূল্যায়ন শুরু.....

25/10/2023

নোটিশঃ

এসএসসি পরীক্ষা ২০২৪ শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফলঃ

আগামীকাল ২৬ অক্টোবর ২৩ ইং বৃহস্পতিবার সকাল ১০ টার সময় এসএসসি পরীক্ষার্থী ২৪ এর নির্বাচনী পরীক্ষার ফলাফল দেওয়া হবে৷ সকল শিক্ষার্থীদের অভিভাবক সহকারে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

দ্রষ্টব্যঃ শিক্ষার্থীদেরকে অভিভাবক ছাড়া কোন মতেই পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে না।

10/09/2023

ছোট্ট দুটি ছেলে সন্তান ঘরে রেখে পিতা "আব্দুর রশীদ" রোড এ্যাক্সিডেন্টে পরলোক গমন করেন। তখন তিনি বি, ডি, আরে ( বাংলাদেশ রাইফেলস) কর্মরত ছিলেন। বাড়ি নতুন রুপপুর ৬ নং ওয়ার্ডে।
বড় ছেলে " মামুন মনির" , ডাক নাম মামুন এবং ছোট ছেলে "রকিবুল ইসলাম", ডাক নাম মিশু এবং কুটি। ছোট ছেলের কথা আরেকদিন বলবো, এখন বলবো "মামুন'র কথা।
হ্যা, আমরা ড.মামুন মনিরের কথা বলছি, যিনি রুপপুর উচ্চ বিদ্যালয়ের আরেকটি রত্ন।
খুব ছোট্ট বেলায় সে তার বাবাকে হারিয়েছেন। টানাপোড়েন সংসারে তার আম্মাজানই অতি যত্নে আদরে মানুষের মত মানুষ করেছেন। রুপপুর উচ্ছ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক "শাহজাহান" স্যারের ভাগ্নে মামুন। মিন্টু স্যারের সবথেকে প্রিয় ছাত্র ছিলেন তিনি।
মামুন মনির" রুপপুর উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের ছাত্র। এখান থেকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করার পর পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজে এডমিট হন। কলেজে শিক্ষকদের প্রিয় ছাত্র ছিলেন মামুন মনির। মেধার দারুন বিকাশ ঘটিয়ে ২০০৬ সালে পাকশী রেলওয়ে কলেজ থেকে যথাযথ ভালো রেজাল্ট করার পর, তিনি ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে ৩ টি বিষয়ে ( পরিসংখ্যান, গণিত, অর্থনীতি) এডমিট হওয়ার সুযোগ পান। এখান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে কৃতকার্য হন তিনি।
পরবর্তীতে তিনি সরাসরি চীনের জেজিয়াং বিশ্ববিদ্যালয়ে পি,এইচ,ডি করার সুযোগ লাভ করেন। তিনি এবং তার সহধর্মিণী একইসাথে পি,এইচ,ডি ডিগ্রী লাভ করেন।
তার গবেষণা করা অনেকগুলো জার্নাল আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত হয়েছে। তার মেধার স্বাক্ষর তিনি দেশ পেড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিয়েছেন, আলো ছড়িয়েছেন।
মামুন মনির " আজ স্ব মহিমাময় মহিমান্বিত। তার এই জার্নিতে অনেক কষ্টসাধ্য তাকে করতে হয়েছে।
বিলিভ ইট অর নট, তিনি নিজে গরু পালন করেও নিজের পড়ালেখার খরচ চালিয়েছেন।
ড. মামুন মনির হয়ে থাকুক পরবর্তী প্রজন্মের আদর্শ। কিভাবে, ছোট্ট গ্রাম থেকে প্রতিকূল পরিবেশ থাকা সত্বেও মেধার সর্বোচ্চ ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে স্বাক্ষর রাখা যায়।
বর্তমানে, ড. মামুন মনির" যক্ষা নির্ণয় কেন্দ্র ( আই সি ডি ডি আর বি) তে সিনিয়র গবেষক হিসেবে কর্মরত আছেন

Dr. Mamun Monir
Senior Research Investigator ( Icddr,b)
Former Post Doctoral Researcher at Zhejiang University. ( China)
Former PhD Fellow at Zhejiang University (China)

যাইহোক, আমরা ড. মামুন মনিরের জন্য দোয়া করবো, তার গবেষণা যেনো মানব কল্যানকর হয় এবং প্রত্যেক মানুষের পরিপূরক রুপে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।

রূপপুর উচ্চ বিদ্যালয়
Ruppur high school Paksey, Ishwardi, Pabna
Ruppur High School, Pakshey, Pabna

05/09/2023

' রূপপুর উচ্চ বিদ্যালয়' আজ পর্যন্ত যতগুলো রত্ন ধারন করেছে তাঁদের মধ্যে অন্যতম যার কথা বলবো, নিশ্চয় তার সফলতার কথা সবাই শুনলে চমকে উঠবে।
পরিবারের তিন ভাইবোনের মধ্যে সবার বড় সে। বড় সন্তান হওয়ায় পরিবারের প্রতি একটা কর্তব্য থেকে যায়। তার পরিবার কিন্তু খুব সম্পদশালী নয় কিন্তু ছেলেটার মেধা ঠিকই তার সম্পদ হয়ে উঠেছে। আমরা বলছি "সোহানের " কথা।
সাহাপুরের 'আব্দুর রহিম মন্ডলের' বড় ছেলে সোহান।
সোহানের বাবা কাপড় ব্যাবসায়ী। রূপপুর উচ্চ বিদ্যালয়ের ২০১১ সালের এস এস সি ব্যাচের ছাত্র সে। স্কুলের শিক্ষকদের প্রিয় ছাত্র। আজকের অবস্থানে নিজেকে নিয়ে আসতে "সোহানকে" বিভিন্ন প্রতিবন্ধকতা প্রতিনিয়ত ভাঙতে হয়েছে, পাড়ি দিতে হয়েছে সুদীর্ঘ বন্ধুর পথ।
বর্তমানে সোহান" বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এবং ৪১ তম বি সি এস, এ সুপারিশ প্রাপ্ত ( পরিবার পরিকল্পনা) ।
সোহান এবং সোহানের পরিবারে প্রতি আমাদের অন্তরের অন্তস্থঃতল থেকে দোয়া ও ভালোবাসা রইলো। আরও কামনা করি, নিজ অবস্থানে সৎ থেকে "সোহান" সাধারণ মানুষের পরিপূরক হয়ে উঠুক।

মোঃ সোহানুর রহমান
সহকারী পরিচালক,
বাংলাদেশ ব্যাংক (বর্তমানে কর্মরত)
অতিরিক্তঃ
১.৪১তম BCS পরিবার পরিকল্পনা ক্যাডার(সুপারিশ প্রাপ্ত)
২.সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(১০-৫-২০২২ থেকে ১৭-৮-২০২২ কর্মরত ছিল)
৩.অফিসার(জেনারেল), প্রাবাসী কল্যাণ ব্যাংক,টাঙ্গাইল শাখা। (সুপারিশ প্রাপ্ত)
৪.এসিস্ট্যান্ট ম্যানেজার, বাখরাবাদ গ্যাস ফিল্ড (সুপারিশ প্রাপ্ত)

একাডেমিকঃ
১.এসএসসি, রুপপুর উচ্চ বিদ্যালয়, ২০১১
২.এইচএসসি, ঈশ্বরদী সরকারি কলেজ,২০১৩
৩.বি.এস.সি ইন লেদার ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়
৪.এম. এস.সি. ইন লেদার ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়

05/09/2023
রূপপুর উচ্চ বিদ্যালের শিক্ষার্থীরা গত বার জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে উত্তীর্ণ ...
05/09/2023

রূপপুর উচ্চ বিদ্যালের শিক্ষার্থীরা গত বার জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। এবারও আরো ভালো করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে টিম রূপপুর উচ্চ বিদ্যালয়।

অত্র বিদ্যালয়ের সকল শ্রেনীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষন...
05/09/2023

অত্র বিদ্যালয়ের সকল শ্রেনীর শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষন...

04/09/2023
এসএসসি পরীক্ষার্থী ২০২০ ইং বর্ষের শিক্ষার্থীরা.......
01/09/2023

এসএসসি পরীক্ষার্থী ২০২০ ইং বর্ষের শিক্ষার্থীরা.......

Address

Koroitola, Nuton Ruppur
Pabna
6622

Telephone

+8801711318355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruppur High School, Pakshey, Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ruppur High School, Pakshey, Pabna:

Shortcuts

Share

Category