Harinathpur SESDP Model High School

Harinathpur SESDP Model High School It is an extra ordinary Model High School which is situated beside the river Jamuna at Nagarbari in the district of Pabna.

হরিনাথপুর অনুকূল চন্দ্র বসু এসইএসডিপি মডেল হাইস্কুলের  এসএসসি ব্যাচ ২০১৯ এর শিক্ষাথী (ঐশি সাহা )   ফুসফুসে ইনফেকশন জনীত ...
18/04/2026

হরিনাথপুর অনুকূল চন্দ্র বসু এসইএসডিপি মডেল হাইস্কুলের এসএসসি ব্যাচ ২০১৯ এর শিক্ষাথী (ঐশি সাহা ) ফুসফুসে ইনফেকশন জনীত কারণে ঢাকায় একটি হাসপাতালে পরলোক গমন করেছে।

16/04/2026

৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের Live Video.
📸 KM Habib🌹
16/04/2026

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হরিনাথপুর অনুকূল চন্দ্র বসু এস.ই.এস.ডি.পি মডেল হাই স্কুল ও এর সহযোগী শিক্ষা প্র...
14/04/2026

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হরিনাথপুর অনুকূল চন্দ্র বসু এস.ই.এস.ডি.পি মডেল হাই স্কুল ও এর সহযোগী শিক্ষা প্রতিষ্ঠান এ.সি বোস মডেল শিশু নিকেতনের বর্ষ বরণ অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা ও হরিনাথপুর অনুকূল চন্দ্র বসু এস.ই.এস.ডি.পি মডেল হাই স্কুলের সাবেক সভাপতি জনাব বাবলু কুমার সাহা মহোদয়।

এছাড়া উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলামসহ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং শিক্ষক- শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

১ম পর্ব শেষে ২য় পর্বে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মধ্যে রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সবশেষে সবাইকে মিষ্টিমুখ করিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

পরিশেষে- হরিনাথপুর অনুকূল চন্দ্র বসু এস.ই.এস.ডি.পি মডেল হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ হতে সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা।
🌹🌹শুভ নববর্ষ - ১৪৩৩ 🌹🌹

আজ মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপনের একাংশে অত্র প্রতিষ্ঠানের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য...
26/03/2026

আজ মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপনের একাংশে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের সরব উপস্থিতি আজকের দিনটিকে অলঙ্কৃত করেছে।

🌹"মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের "মহান স্বাধীনতা দিবস ও স্বাধীন ভূমির" বরকতে সকলের জীবনে বয়ে আনুক আনন্দ ও সমৃদ্ধ। আমিন।।"🌹

21 February:হরিনাথপুর অনুকূল চন্দ্র বসু SESDP মডেল হাই স্কুল ও  সহযোগী প্রতিষ্ঠান এ.সি বোস মডেল শিশু নিকেতনে মহান ২১ উপল...
21/02/2026

21 February:
হরিনাথপুর অনুকূল চন্দ্র বসু SESDP মডেল হাই স্কুল ও সহযোগী প্রতিষ্ঠান এ.সি বোস মডেল শিশু নিকেতনে মহান ২১ উপলক্ষ্যে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল "শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।"🌹🌹

শিক্ষক- শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দৃষ্টিনন্দন 'প্রভাত ফেরী' বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে নগরবাড়ি ঘাট বানিজ্যিক এলাকা ঘুরে সর্বশেষ বাফার গোডাউন হয়ে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। ব্যতিক্রমধর্মী আজকের প্রভাত ফেরী সকল মহলের প্রশংসা কুড়িয়েছে।🌹🌹

প্রভাত ফেরী শেষে শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়। মহান-২১,২০২৬ || প্রভাত ফেরী ব্যতিক্রমী আয়োজনের সবকিছুই ছিল সুশৃঙ্খল, সুন্দর এবং শিক্ষণীয়।
📸 KM Habib 🌹
21/02/2026
03, Ramadan

🌹 আজ ৯ ফেব্রুয়ারি-২০২৬ ইংরেজি  অনুষ্ঠিত হলো হরিনাথপুর অনুকূল চন্দ্র বসু SESDP মডেল হাই স্কুলের  ১৫তম বার্ষিক ক্রীড়া প্...
10/02/2026

🌹 আজ ৯ ফেব্রুয়ারি-২০২৬ ইংরেজি অনুষ্ঠিত হলো হরিনাথপুর অনুকূল চন্দ্র বসু SESDP মডেল হাই স্কুলের ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী ও সৌন্দর্যময়।
এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই।

অত্র প্রতিষ্ঠানের সম্মানিত
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ও সম্মানিত অভিভাবক-অভিভাবিকাদের উপস্থিতি, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আন্তরিকতা, দায়িত্ববোধ আজকের এ প্রোগ্রামকে সর্বতোভাবে সাফল্যমন্ডিত করেছে।

উল্লেখ্য যে, এবারের ক্রীড়া প্রতিযোগিতার নানা পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হয়।
Go ahead our Model High School.
Editor: Khondoker Habibullah.

05/02/2026

SESDP Means-

আমাদের প্রতিষ্ঠানের ২০২৩ ব্যাচ এর মেধাবী শিক্ষার্থী   ইমরান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে যথাক্রমে ঢাকা বিশ...
27/01/2026

আমাদের প্রতিষ্ঠানের ২০২৩ ব্যাচ এর মেধাবী শিক্ষার্থী ইমরান বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মেরিট লিস্টে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়-১৮০ তম, বুয়েট ভর্তি পরীক্ষায়-৫০৪ তম,চুয়েটে-৫৮তম, রুয়েটে-৩৯৭তম এবং কুয়েটে ৮১১তম হয়েছে। আমরা তার গৌরবময় ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। সকলে ইমরানের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে সে দেশ ও জাতি গঠনে তার মেধা স্বাক্ষর রাখতে পারে।

এছাড়াও বেশকিছু কৃতি শিক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় দেশের অনেক স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে।
আরো কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাকি আছে। আমরা আশা করি আমাদের আরও বেশ কিছু ছেলে-মেয়ে চান্স পাবে।পরবর্তীতে সকলের ইনফরমেশন আমাদের স্কুল পেজের ম্যাধমে আপনাদের জানানো হবে। ধন্যবাদ।

18/01/2026

ফুল দিয়ে বরণ করে নেয়া হলো নবীন শিক্ষার্থীদের-
Video 📸: KM Habib
15/01/2026 🌹🌹🌹

Address

Nagarbari, Bera(Aminpur)
Pabna

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801841341734

Alerts

Be the first to know and let us send you an email when Harinathpur SESDP Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Harinathpur SESDP Model High School:

Shortcuts

Share

Category