Bonkola High School & College

Bonkola High School & College Bonkola High School and College is one of the top most secondary and higher secondary schools in Pabna.

Every year a large number of students from this institution take part in the JSC, SSC and HSC examinations and they pass with distinction. ১৯৬৮ সালে বোনকোলা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এটি পাবনা জেলার সুজানগর থানার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। যুগের সাথে তাল মিলিয়ে এবং ব্যাপক চাহিদা থাকার কারণে, পরবর্তীতে এ বিদ্যালয়ের অধীনে কলেজ শাখা চালু করা হয়। বর্তমানে এ প্রতিষ্ঠ

ানে প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনা করছে। সুশিক্ষিত ও মেধাবী শিক্ষকগন অত্যন্ত যত্ন সহকারে এখানে পাঠদান করেন। প্রতি বছর বিপুল সংখ্যক স্টুডেন্ট এ বিদ্যায়তন থেকে অংশগ্রহণ করে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হচ্ছে। উত্তীর্ণদের একটা উল্লেখযোগ্য অংশ পরবর্তীতে উচ্চশিক্ষা শেষ করে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য অঙ্গনে উচ্চপদে কর্মরত থেকে এ প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করছেন। আমরা বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে লাল গোলাপ শুভেচ্ছা !! তোমাদের জীবন উজ্জ্বল হোক- আমীন !!
12/05/2024

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে লাল গোলাপ শুভেচ্ছা !! তোমাদের জীবন উজ্জ্বল হোক- আমীন !!

06/05/2024

আসুন, বেঁচে থাকতেই আমরা বাবা মায়ের মুখে দুটো ভাত তুলে দিই !! মরার পরে পাড়া-প্রতিবেশীকে গরু মেরে ভাত খাইয়ে তাঁদের আত্মার শান্তি খুঁজে খুব একটা লাভ নেই !!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি কর্তৃক পরিচালিত PGDIT প্রোগ্রামের জানুয়ারি (স্প্রিং) ২০২১ ইনটেকের ভর্তি বিজ্ঞপ্তি ...
30/10/2020

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি কর্তৃক পরিচালিত PGDIT প্রোগ্রামের জানুয়ারি (স্প্রিং) ২০২১ ইনটেকের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত:
বাংলাদেশ প্রতিদিন (৩০ অক্টোবর ২০২০ শুক্রবার, পেজ ১০)। এছাড়া বিস্তারিত জানতে ভিজিট করুন: http://pgdit.iitju.edu.bd

https://www.ebdpratidin.com/home/next_page/10

25/12/2019

সুবর্ণ জয়ন্তী উদযাপন-২০১৯ঃ
রাত পোহালেই ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার। আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে এ দিন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে এ প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও সফলতার সাথে শিক্ষা ক্ষেত্রে তথা জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, হিতাকাঙ্ক্ষী, এলাকাবাসী এবং অতিথিদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
প্রাক্তন শিক্ষার্থী হিসেবে উক্ত প্রোগ্রামের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত থেকেও শারীরিক অসুস্থতা তথা মারাত্মক সর্দিজ্বরে আক্রান্ত হওয়ার কারণে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অংশগ্রহণ করতে পারছিনা বিধায় বিষণ্ণতা অনুভব করছি। এ কারণে বন্ধুবান্ধব এবং অংশীজনের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।
আশা করি অত্যন্ত সফলতার সাথেই সুবর্ণ জয়ন্তী উদযাপন সমাপ্ত হবে। সকলকে অভিনন্দন এবং শুভকামনা জানাই।
কে এম আককাছ আলী (এসএসসি ১৯৮৯)

আমি গর্বিত...... কারণ আমি  বোনকোলা  স্কুলের ছাত্র৷ আমি গর্বিত.... কারণ আমি এই  স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ...
15/11/2019

আমি গর্বিত...... কারণ আমি বোনকোলা স্কুলের ছাত্র৷ আমি গর্বিত.... কারণ আমি এই স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি৷ তাই আপনিও এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করুন৷ মনে রাখবেন 17 তারিখ শেষ দিন৷

14/09/2019

শোক সংবাদ:
বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথিতযশা এবং সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক জনাব খোরশেদ আলম স্যার আজ সকাল সাড়ে ১১ টায় ইন্তেকাল করেছেন! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আমরা স্যারের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি। আমীন!

ঢাকায় অবস্থানরত বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী ও তাঁদের পরিবার পরিজনদের সমন্বয়ে শুক্রবার ০৫ ফেব্রুয়...
04/02/2016

ঢাকায় অবস্থানরত বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী ও তাঁদের পরিবার পরিজনদের সমন্বয়ে শুক্রবার ০৫ ফেব্রুয়ারী ২০১৬ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি পিকনিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঐ দিন ক্যাম্পাসে পাখি মেলাও অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া আপনাদের জন্য প্রস্তত! অংশগ্রহণকারী সকলকে আগাম শুভেচ্ছা!!!

26/09/2014

আসছে কোরবানির ঈদের ৩য় দিন (৮ অক্টোবর, ২০১৪, সকাল ১০:০০ টায়) বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান-২০১৪ অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। এখন countdown শুরু হয়ে গেছে। আমরা সবাই অধীর আগ্রহে ঐ দিনটির অপেক্ষায় আছি।

বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে জড়িত সকলের সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনায়
14/04/2014

বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে জড়িত সকলের সুখ, শান্তি আর সমৃদ্ধি কামনায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি কর্তৃক আয়োজিত এক বছর মেয়াদী (দুই সেমিস্টারে বিভক্ত) Profess...
14/11/2013

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সিটিউট অফ ইনফর্মেশন টেকনোলজি কর্তৃক আয়োজিত এক বছর মেয়াদী (দুই সেমিস্টারে বিভক্ত) Professional Masters in Information Technology (PMIT) প্রোগ্রামে জানুয়ারী-2014 ইনটেকে ছাত্রছাত্রী ভর্তির জন্য দরখাস্ত আহবান করা হয়েছে। ক্লাস হবে সপ্তাহে একদিন, শুধু শুক্রবার। এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুনঃ http://www.juniv.edu/iit/admission-pmit

Jahangirnagar University

10/10/2013

বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাথে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী/ শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীসহ সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Eid Mubarak.

27/09/2013

বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে উত্তীর্ণ এইচ.এস.সি পরীক্ষার্থীদের মধ্যে থেকে যারা এ বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের বা অভিভাবকদের এ সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। অত্র প্রতিষ্ঠানের একজন প্রাক্তন ছাত্র এবং বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজের কোন ক্যান্ডিডেটকে ভর্তি বিষয়ে পরামর্শ বা সহায়তা করতে পারলে নিজেকে গর্বিত মনে করবো!!!

Address

Bazar Road, Bonkola, Sujanagar
Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bonkola High School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category