কালিকাপুর আব্দুল জব্বার খাঁন স্মৃতি উচ্চ বিদ্যালয়,ঈশ্বরদী,পাবনা

  • Home
  • Bangladesh
  • Pabna
  • কালিকাপুর আব্দুল জব্বার খাঁন স্মৃতি উচ্চ বিদ্যালয়,ঈশ্বরদী,পাবনা

কালিকাপুর আব্দুল জব্বার খাঁন স্মৃতি উচ্চ বিদ্যালয়,ঈশ্বরদী,পাবনা কালিকাপুর আব্দুল জব্বার খাঁন স্মৃতি উচ্চ বিদ্যালয়,ঈশ্বরদী,পাবনা

“কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন”-এর  অ্যাডহক কমিটির কার্যক্রম অনির্দিষ্টকালে...
05/10/2025

“কালিকাপুর আব্দুল জব্বার খান স্মৃতি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন”-এর অ্যাডহক কমিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো।

24/09/2025

গ্রাম আমাদের শুধু থাকার জায়গা নয়, এটা আমাদের সংস্কৃতি আর মানুষদের সম্পর্কের প্রতিফলন। গ্রামের পরিবেশ সুন্দর রাখতে আমাদের ছোট ছোট ভালো কাজ খুবই গুরুত্বপূর্ণ। একে অপরকে সাহায্য করা, কারো কাজে বাধা না দেওয়া, হিংসা বা গীবত থেকে দূরে থাকা, আর ভালো কাজকে প্রশংসা করা—এই ছোট ছোট জিনিসগুলোই গ্রামের শান্তি ও ঐক্য বাড়ায়। গ্রামের শিক্ষার আলো ছড়ানোও খুব জরুরি, যাতে সবাই সচেতন এবং উন্নত হতে পারে। আমরা সবাই মিলে যদি একে অপরের পাশে দাঁড়াই এবং সুন্দর কাজগুলোকে উৎসাহ দেই, তাহলে আমাদের গ্রাম হবে শান্তি, সৌন্দর্য আর শিক্ষার মিলনে ভরা একটি সুন্দর স্থান।

📢 একাদশ শ্রেণিতে ভর্তি শুরু রোববার  ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থী...
06/09/2025

📢 একাদশ শ্রেণিতে ভর্তি শুরু রোববার

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি শুরু হবে রোববার (৭ সেপ্টেম্বর) এবং চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

👉 ভর্তি প্রক্রিয়া:
🟠 নির্বাচিত শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকে নির্বাচিত/মাইগ্রেশনের ফলাফলের পিডিএফ ডাউনলোড করে কলেজে গিয়ে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি সম্পন্ন করতে পারবেন।
🟠 ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

💰 ভর্তি ফি ও সেশন চার্জ (সর্বোচ্চ ৮৫০০ টাকা)
🔹 এমপিওভুক্ত প্রতিষ্ঠান:
- ঢাকা মেট্রো: বাংলা/ইংরেজি ভার্সন – ৫,০০০ টাকা
- অন্যান্য মেট্রো: ৩,০০০ টাকা
- জেলা: ২,০০০ টাকা
- উপজেলা/মফস্বল: ১,৫০০ টাকা

🔹 নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান:
- ঢাকা মেট্রো: বাংলা – ৭,৫০০ টাকা, ইংরেজি – ৮,৫০০ টাকা
- অন্যান্য মেট্রো: বাংলা – ৫,০০০ টাকা, ইংরেজি – ৬,০০০ টাকা
- জেলা: বাংলা – ৩,০০০ টাকা, ইংরেজি – ২,৫০০ টাকা
- উপজেলা/মফস্বল: বাংলা – ২,৫০০ টাকা, ইংরেজি – ৩,০০০ টাকা

📌 ভর্তি-পরবর্তী নিয়ম:
➡️ বোর্ডের পূর্বানুমতি ছাড়া কোনো ছাড়পত্র (টিসি) দেওয়া বা নতুনভাবে ভর্তি নেওয়া যাবে না।
➡️ টিসি-ভিত্তিক ভর্তির ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন ফি ও কাগজপত্র জমা দিতে হবে।

📅 ভর্তি সময়সীমা: ৭ – ১৪ সেপ্টেম্বর
📅 ক্লাস শুরু: ১৫ সেপ্টেম্বর

04/09/2025

আমাদের জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বিদ্যালয়ের সঙ্গে। এখন আমরা সবাই ভিন্ন ভিন্ন স্থানে—কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ কর্মজীবনে, আবার কেউ ভিন্ন পথে এগিয়ে চলেছি।

সবাইকে নতুন করে জানতে চাই এবং একে অপরের সঙ্গে আবার পরিচিত হতে চাই। তাই অনুরোধ রইল—কমেন্টে লিখে জানান আপনার সেশন, বর্তমানে কোথায় পড়ছেন বা কাজ করছেন, কিংবা আপনার বর্তমান অবস্থা।

আর যারা আমাদের বিদ্যালয়ে পড়েননি, তারাও চাইলে নিজেদের পরিচয় দিতে পারেন। আমরা তাদের সাথেও পরিচিত হতে আগ্রহী।

02/09/2025

এখন থেকে পুলিশে এএসআই পদে সরাসরি নিয়োগ, এই পদে শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন HSC (এইচএসসি) পাস!

বাংলাদেশ পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমবারের মতো এ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। চার হাজার পদের মধ্যে দুই হাজার এএসআই নিয়োগ পাবেন সরাসরি; বাকি দুই হাজার পদে কনস্টেবল থেকে পদোন্নতি দেওয়া হবে।

নতুন জনবল নিয়োগ প্রস্তাবে এএসআই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস রাখার কথা বলা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, "কর্মপরিকল্পনা ছাড়া এভাবে এএসআই নিয়োগ হলে এসআই পদোন্নতিতে জটিলতা বাড়বে।"

আমাদের কালিকাপুর আব্দুল জব্বার খাঁন স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিবারে নতুন করে যোগ দিলেন মারিফা ইসলাম রিমু ম্যাম (সহকারী শিক্...
31/08/2025

আমাদের কালিকাপুর আব্দুল জব্বার খাঁন স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিবারে নতুন করে যোগ দিলেন মারিফা ইসলাম রিমু ম্যাম (সহকারী শিক্ষক, আইসিটি)।

আমরা সবাই তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই। ✨
আশা করি ম্যামের জ্ঞান, আন্তরিকতা ও ভালোবাসা আমাদের শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।

স্বাগতম ম্যাম আমাদের স্কুল পরিবারে 💐

27/08/2025

আমাদের গ্রামের শিক্ষার্থীদের একটা বড় সমস্যা হলো যুগের সঙ্গে তাল মিলিয়ে না চলা। শহরের ছেলে-মেয়েরা যতটা অগ্রসর, আমরা গ্রামের ছেলে-মেয়েরা অনেক সময় ততটা অগ্রসর হতে পারি না। ফলে পড়াশোনা, চিন্তা-ভাবনা, দক্ষতা—সবদিক থেকেই শহরের তুলনায় পিছিয়ে থাকি।

এর মানে এই নয় যে গ্রামের ছেলে-মেয়েরা বড় জায়গায় পৌঁছাতে পারে না। অবশ্যই পারে, তবে সংখ্যায় শহরের তুলনায় কম। যদি শহরের ৮০% শিক্ষার্থী সফল হয়, তাহলে গ্রামে হয়তো সেটা ২০% এর কাছাকাছি।

তাহলে করণীয় কী?
আমাদের গ্রামের শিক্ষার্থীরা কীভাবে শহরের শিক্ষার্থীদের মতো আধুনিক ও দক্ষ হতে পারে? নিচে কিছু প্রস্তাবনা দিলাম—

1. নিয়মিত পড়াশোনার বাইরে পড়া – খবরের কাগজ, ম্যাগাজিন, ভালো বই পড়া দৃষ্টি প্রসারিত করবে।

2. ইভেন্টে অংশগ্রহণ ও আয়োজন – বড় স্কুল–কলেজের অনুষ্ঠান দেখে শিখে নিজেদের স্কুলেও আয়োজন করা।

3. গ্রুপ স্টাডি – একসাথে আলোচনা ও পড়াশোনা করলে শেখা সহজ হয়।

4. ছোট থেকেই নেতৃত্ব চর্চা – প্রতিটি ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন করে নেতৃত্বের অভ্যাস গড়ে তোলা।

5. প্রযুক্তি শেখা – নতুন নতুন টুলস, অ্যাপস ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে বন্ধু–শিক্ষক–সিনিয়রদের সঙ্গে আলাপ করা।

6. বিতর্ক চর্চা – যুক্তি দিয়ে কথা বলার অভ্যাস আত্মবিশ্বাস বাড়ায়।

7. খেলাধুলায় সক্রিয় থাকা – শরীর ও মন দুটোই ভালো রাখে, দলগত কাজ শেখায়।

8. অনলাইন শিক্ষার সুযোগ নেওয়া – এখন অনেক মেডিকেল কলেজ আর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভাইয়া–আপুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয় নিয়ে অনলাইনে ক্লাস নিচ্ছেন। এগুলো থেকে গ্রামের শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারে।

9. সফট স্কিল শেখা – communication skill, time management, teamwork এগুলো সচেতনভাবে অনুশীলন করা।

10. নিজেদের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি করা – একে অপরকে সহযোগিতা করা, ভালো কিছু করতে উদ্বুদ্ধ করা।

এগুলো আমার ব্যক্তিগত কিছু চিন্তা। আপনারা কী মনে করেন? মন্তব্যে আপনাদের মতামত জানাতে পারেন।

26/08/2025

📢 গুরুত্বপূর্ণ ঘোষণা

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে—
- ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
- অনিয়মিত বা মান্যনয়ন পরীক্ষার্থীরা অবশ্যই ২০২৫ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবে।

এদিকে, এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সংক্ষিপ্ত সিলেবাস প্রযোজ্য হলেও, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসেই অনুষ্ঠিত হবে।

গত ২৩ জুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীরা ২০২৬ সালের মে-জুন মাসে অনুষ্ঠেয় এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবে। এসব পরীক্ষা হবে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী।

সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

26/08/2025

আমার কাছে মনে হয় আমাদের কালিকাপুর গ্রাম সত্যিই অনন্য সুন্দর। 🌿
চারপাশে সবুজের সমারোহ, শান্ত পরিবেশ আর খোলা হাওয়া মনকে অন্যরকম প্রশান্তি দেয়।

রেল লাইনের ধারে হাঁটলে মন ভালো হয়ে যায়।
এই লাইন ধরে গেলে চোখে পড়ে কানা বিলের পদ্মফুল, টেবুনিয়া ফার্ম আর হাজীর প্রোজেক্টের মতো জায়গাও।
যখন গ্রামে থাকতাম, প্রায়ই এভাবে হাঁটতে হাঁটতে সেখানে চলে যেতাম।
এখন বাইরে থাকায় অনেক দিন হলো রেললাইন ধরে হাঁটা হয় না।

আপনারাও যারা আমাদের গ্রামকে ভালোবাসেন, আপনার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারেন। চাইলে ছবি দিয়েও শেয়ার করতে পারেন। ❤️

মনে আছে সেই রেবেকা শাফির কথা!রেবেকা শাফির জীবন কাহিনি জানার পরে আপনি রীতিমতো হতবাক হবেন। কারণ, যতটুকু আশা করা যায়, বাস্...
26/08/2025

মনে আছে সেই রেবেকা শাফির কথা!
রেবেকা শাফির জীবন কাহিনি জানার পরে আপনি রীতিমতো হতবাক হবেন। কারণ, যতটুকু আশা করা যায়, বাস্তবে সেটি তার চেয়ে অনেক বেশি একেবারেই ধরা ছোঁয়ার বাইরে!

আসুন, সংক্ষেপে তার অসাধারণ যাত্রা দেখে নেই

শিক্ষা জীবন (বাংলাদেশ)
SSC ও HSC সম্পন্ন করেছেন Holy Cross থেকে। পরে BUET-এ ভর্তি হওয়ার সুযোগ পান, কিন্তু Caltech থেকে অফার আসায় সেখানে ভর্তি হননি। এরপরের আন্তর্জাতিক সাফল্যের বাকি অংশ তার সিভি-তে পাওয়া যাবে।

পারিবারিক পটভূমি
রেবেকার পরিবার যেন প্রতিভার এক উজ্জ্বল নক্ষত্রমালা

বোন: Fariel Shafee

S.B. (MIT) — Major in Physics & Mathematics

Ph.D. in Physics (Princeton University)

মা: Sultana Shafee

পূর্ব পাকিস্তান মাধ্যমিক শিক্ষাবোর্ডের মেট্রিক পরীক্ষায় টপ ফিমেল স্কুল-লিভার (Gold Medal)

Intermediate Science, ঢাকা বিশ্ববিদ্যালয়: মেধা তালিকায় ৭ম স্থান

B.Sc. (Hons) Physics, ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথম শ্রেণি

M.Sc. Physics, ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথম নারী হিসেবে First in First Class

Ph.D. in Theoretical Particle Physics (Cavendish Laboratory, Cambridge University)

Fellow, Girton College, Cambridge

অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৭–২০১১)

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সেক্রেটারি ও ভাইস-প্রেসিডেন্টসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদে দায়িত্ব পালন

বাবা: Ahmed Shafee (Stephen Hawking-এর সহপাঠী ছিলেন বলে জানা যায়)

পূর্ব পাকিস্তানে মেট্রিক ও I.Sc. পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী

B.Sc. Physics (DU): সর্বোচ্চ নম্বরের রেকর্ড

Ph.D. in High Energy Physics (Cambridge University)

প্রতিষ্ঠাতা-পরিচালক, Institute of Information Technology, DU

সাবেক চেয়ারম্যান, পদার্থবিজ্ঞান বিভাগ, DU

বহু বছর Bangladesh Physical Society-এর The Physicist জার্নালের সম্পাদক

বর্তমানে উপাচার্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

একটি ভালো পরিবার ও অনুকূল পরিবেশ যে সাফল্যের পথে কত বড় ভূমিকা রাখে, রেবেকা শাফি তার জীবনের মাধ্যমে সেটি প্রমাণ করেছেন।
দুঃখজনকভাবে, আমাদের দেশ হয়তো কখনোই রেবেকার মতো প্রতিভাদের ধরে রাখতে পারবে না।
আমরা পরিবারের ও সমাজের বাঁধা গণ্ডি থেকে বের হতে ভয় পাই। Think Outside the Box আমাদের কাছে যেন অচেনা বিষয়। হয়তো সঠিক চেষ্টা ও পরিশ্রম দিয়ে আপনিও পারবেন অচেনা সাফল্য অর্জন করতে।

26/08/2025

তোমার চোখে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা সবচেয়ে সুন্দর বলে মনে হয়? 🌿
কারও কাছে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সৌন্দর্য, কারও কাছে আবার জাহাঙ্গীরনগরের সবুজ প্রকৃতি, কারও কাছে হয়তো রুয়েট বা বুয়েটের পরিপাটি পরিবেশ সবচেয়ে সুন্দর লাগতে পারে।

চল দেখি, কার চোখে কোন ক্যাম্পাসটা সবচেয়ে বেশি সুন্দর আর কেন?

25/08/2025

Effective Communication: ছাত্র-ছাত্রীদের জন্য কেন জরুরি

স্কুল জীবন শুধু বই-পড়াশোনা নয়, বরং সঠিকভাবে কথা বলা ও শোনার দক্ষতাও অনেক গুরুত্বপূর্ণ। আর এই দক্ষতাকেই বলে Effective Communication।

কেন Effective Communication দরকার?
- নিজের চিন্তা ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করার জন্য।
- শিক্ষক-শিক্ষিকা ও বন্ধুদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য।
- গ্রুপ প্রজেক্ট, ডিবেট বা উপস্থাপনায় আত্মবিশ্বাসী হওয়ার জন্য।
- ভুল বোঝাবুঝি এড়িয়ে সঠিকভাবে বোঝার জন্য।

Effective Communication ছাড়া কেন চলা অসম্ভব?
ভাবো, তুমি যদি ভালোভাবে প্রশ্ন করতে না পারো—তাহলে শেখাও অসম্পূর্ণ থাকবে।
তুমি যদি বন্ধুর সমস্যার কথা মনোযোগ দিয়ে না শোনো—তাহলে বন্ধুত্ব টিকবে না।
শিক্ষকের নির্দেশনা যদি ঠিকমতো বুঝতে না পারো—তাহলে পড়াশোনায় পিছিয়ে পড়বে।
তাই, যোগাযোগ ছাড়া জীবন কল্পনাই করা যায় না।

কিভাবে Communication Skill উন্নত করা যায়?
1. মনোযোগ দিয়ে শোনা (Active Listening)।
2. স্পষ্ট ও ভদ্রভাবে কথা বলা।
3. কারও কথা মাঝপথে না কাটা।
4. চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সাথে কথা বলা।
5. প্রশ্ন করতে ভয় না পাওয়া।
6. প্রতিদিন অনুশীলন করা—প্রেজেন্টেশন, ডিবেট বা বন্ধুদের সাথে আলাপচারিতায়।

শিক্ষক ও বন্ধুদের সাথে কিভাবে Effective Communication করা যায়?
- শিক্ষকের সাথে সবসময় ভদ্র ভাষা ব্যবহার করতে হবে।
- কিছু না বুঝলে প্রশ্ন করতে হবে, কিন্তু বিনয়ের সাথে।
- বন্ধুদের সাথে আলোচনা করার সময় তাদের কথাও মনোযোগ দিয়ে শোনা উচিত।
- নিজের মতামত প্রকাশ করার সময় যেন অন্যকে আঘাত না করে সেটা খেয়াল রাখতে হবে।

মনে রাখবে, Effective Communication শুধু পড়াশোনায় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই তোমাকে এগিয়ে নেবে। এখন থেকেই অনুশীলন শুরু করো।

Address

Kalikapur, Dashuriya
Pabna
6600

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when কালিকাপুর আব্দুল জব্বার খাঁন স্মৃতি উচ্চ বিদ্যালয়,ঈশ্বরদী,পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category