06/05/2025
বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ ফেটে দুই ভাগ হয়ে গিয়েছে…!!!
ছবি: আজকের পত্রিকা
পরিবার শব্দটা বিশাল। ব্যাখ্যা করা যা?
পাবনা বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পরিবারের
এই ফেইসবুক পেইজটি পাবনা বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রিকৃত একমাত্র পারিবারিক ফেইসবুক পেইজ, আমাদের কোথাও কোন শাখা নেই । আর শাখা থাকাটা ভূঁয়া এবং ফেইসবুক ভেরিফাইড আইনের লংঙ্গন হিসেবে গন্য হবে ।
বিদ্র:বাংলাদেশ সাইবার ক্রাইম আইন এবং ফেইসবুক রুল্স এন্ড রেগুলেশান আইন দ্বারা সংরক্ষিত©২০০৮
06/05/2025
বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ ফেটে দুই ভাগ হয়ে গিয়েছে…!!!
ছবি: আজকের পত্রিকা
10/04/2023
দেয়ালে যখন মানুষের পিঠ ঠেকে যায় ঠিক তখনই মানুষ অসহায়ত্বকে বরন করে নেয় এবং সকলের কাছে সহযোগীতা কামনা করে। মানবিকতা তথা আমাদের মনুষ্যত্ববোধের তাগিদ থেকেই আমরা মানুষকে সহযোগীতা করে থাকি। ঠিক তেমনই একটি সাহায্য আপনাদের কাছে কামনা করছি। আপনার আমার সহযোগীতার মাধ্যমেই হয়তবা বেঁচে যেতে পারে একটি প্রাণ।
শিপেন চন্দ্র বর্মন,
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশন (৪র্থ ব্যাচ) তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের একজন প্রাক্তন ছাত্র। ২০১৫ সাল থেকে দীর্ঘ দিন সে কিডনি জটিলতায় ভুগছিল। ইতোমধ্যে তার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। রংপুর মেডিকেল কলেজে সপ্তাহে ২ দিন নিয়মিত তার কিডনি ডায়ালাইসিস চলছে এবং প্রতিনিয়তই সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একজন কিডনি ড্যামেজ রোগীর চিকিৎসা খরচ ঠিক কতটা ব্যয়বহুল তা অনেকেরই ধারনার বাইরে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই মুহুর্তে তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা প্রয়োজন এবং এ ক্ষেত্রে তার কিডনি ট্রান্সপ্ল্যান্ট এর জন্য প্রায় ৩০ লক্ষ টাকা প্রয়োজন। এমন পরিস্থিতিতে তার চিকিৎসা বাবদ এত বিপুল পরিমান টাকার ব্যায় ভার তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এখন সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছে। এমন অবস্থায় সকলের কাছে আমার উদার্ত আহবান এই যে আসুন আমরা শিপেনের পাশে দাড়ায়, একটি পরিবারের পাশে দাঁড়ায়। আমরা চাইলেই পারি। আসুন আমরা সকলে তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই এবং সেই সাথে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি সে যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে।
ক্ষনিকের এই পৃথিবীতে দিন শেষে চলার পথে হয়তবা আমরা জীবন যুদ্ধে হেরে যায় অনেক ক্ষেত্রে হারিয়ে যায় কিন্তু কেউ হেরে যাওয়ার আগেই যেন হারিয়ে না যায়, সেই চেষ্টায় হোক আমাদের চলার পথের অভিরুচি।
সাহায্য পাঠানোর ঠিকানা:
মনোরঞ্জন চন্দ্র বর্মন (শিপেনের ছোট ভাই)
বিকাশ, নগদ ও রকেট নাম্বার: 01308107054
#সংগৃহিত_ও_আংশিক_পরিমার্জিত
#শিপেন_বাঁচতে_চাই
17/03/2023
একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।
পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।
স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।
আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।
কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?
আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।
তথ্য ইন্ডিয়া টাইমস।
10/09/2021
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ম ব্যাচ তথা আইসিই বিভাগের ৩য় ব্যাচের ছাত্র হাদিসুর রহমান এর বাবা বেশ কিছুদিন ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা প্রতি ২১ দিন পর পর কেমোথেরাপি নেয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে কেমোথেরাপি ও ক্যান্সারের ওষুধপত্রের ব্যায়বহুল খরচ হাদিসুরের পরিবারের একার পক্ষে বহন করা সম্ভব না। এমতাবস্থায় হাদিসুর ও তার পরিবার আমাদের সকল সন্মানিত শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, আমাদের সকল সিনিয়র ভাই-আপু, বন্ধু-বান্ধবী, জুনিয়র ও ফেসবুক ফ্রেন্ডলিস্টের সবার কাছে দোয়া ও আর্থিকভাবে সহযোগিতা চেয়েছেন। হাদিসুরের ভাষ্যমতে, যথাসময়ে এই চিকিৎসা করাতে না পারলে তার বাবাকে আর বেশিদিন বাঁচানো সম্ভব হবে না। আশাকরি আমরা সবাই নিচে দেয়া বিকাশ, নগদ ও রকেট একাউন্টের মাধ্যমে আর্থিকভাবে সহযোগিতা করে তার পরিবারের পাশে থাকব। -ইনশাল্লাহ
বিকাশঃ 01759254397 (পার্সোনাল)
নগদঃ 01571111801 (পার্সোনাল)
রকেটঃ 01571111801(পার্সোনাল)
22/08/2021
আপনারা অনেকেই অবগত আছেন যে, রসায়ন বিভাগের ( ৯- তম ব্যাচের) ছাত্র #আরিফুল_ইসলাম_আকাশ করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছু দিন থেকে ঢাকার স্কয়ার হসপিটালের আইসিইউতে ভর্তি আছে। আইসিইউতে ভর্তি থাকায় চিকিৎসায় প্রায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। তার পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা প্রায় অসম্ভ হয়ে পড়েছে। আকাশের পাশে বিশ্ববিদ্যালয় পরিবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়ানোতে বিঘ্নত হচ্ছে। ডিপার্টমেন্টটা তুলনামূলক নতুন হওয়ায়, যে ছোট ভাই-বোনগুলো আকাশের জন্য কাজ করছে তারা বড় ভাই-বোনদের কাছেও তেমন ভাবে পৌঁছাতে পারছেনা। তাদের ধারণা বিশ্ববিদ্যালয়ের সকল বড় ভাই- বোনেরা আকাশের জন্য সহযোগিতার হাত বাড়ালে সহজেই আকাশকে এই বিপদ থেকে উদ্ধার করা যাবে। আমি বিশ্বাস করি, ১ম,২য়,৩য়,৪র্থ ও ৫ম ব্যাচের বড় ভাই-বোন,বন্ধু ও ছোট ভাই-বোনেরা সম্মিলিতভাবে আকাশের পাশে দাঁড়ালে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার পথটা সহজ হয়ে যাবে। আপনারা সকলেই আকাশের মুমূর্ষু অবস্থার বিষয়টা কেয়ারফুলি দেখবেন এই অনুরোধ রইল।
বিঃদ্রঃ - কমেন্টে বেশি বেশি মেনশন দিবেন যাতে এই নিউজটি সবার দৃষ্টিগোচর হয়।
সহযোগিতা ঠিকানা ঃঃ
১। AC/No- 121101368951 ( Dutch Bangla Bank)
Ratan Kumar Paul
সহকারী অধ্যাপক ( রসায়ন বিভাগ)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২। বিকাশ ( পার্সোনাল) - 01719478023
মোঃ ফারুক আহম্মেদ
সহকারী অধ্যাপক ( রসায়ন বিভাগ)
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩। বিকাশ ( পার্সোনাল) - ০১৭৭২০৪১৬১৭ ( আলিউল)
রকেট ( পার্সোনাল) - ০১৭৪১৬৯৮২০৫ ( রনি)
( স্টুডেন্ট, রসায়ন বিভাগ)
20/07/2021
#একটি_মানবিক_আবেদন
Sharmin Shammi পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৬ষ্ঠ ব্যাচের একজন ছাত্রী; আমাদেরই ছোট বোন। ও গত ১৩ জুলাই সকালে করোনার সিম্পটম ও ৮ মাসের প্রেগন্যান্সি নিয়ে পাবনা সদর হাসপাতালে গেলে ওর শারীরিক অবস্থা অনেক খারাপ হওয়ায় ডাক্তাররা ঢাকায় ট্রান্সফার করেন। ঢাকায় বিভিন্ন সরকারি হাসপাতালে আইসিইউ খুঁজে না পেয়ে ওকে রাজারবাগের প্রশান্তি ক্লিনিকে আইসিইউতে ভর্তি করানো হয় ১৩ জুলাইয়ে। তারপর গায়েনি বিশেষজ্ঞরা ১৫ জুলাইয়ে ডেলিভারি করানোর সিদ্ধান্ত নেয় এবং শাম্মী জমজ কন্যা সন্তানের জন্ম দেয়। জন্মের পর থেকেই আজ পর্যন্ত বাচ্চা দুটি NICU তে আছে। এরপর শাম্মীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সাথেই ওকে ICU তে লাইফ সাপোর্টে রাখা হয় এবং এখনো লাইফ সাপোর্টে আছে।
ICU ও লাইফ সাপোর্টের চার্জ যেকোনো মধ্যবিত্ত পরিবারের জন্য অনেক ব্যয়বহুল একটা খরচ। এই ৭-৮ দিনে অনেক ব্যয়বহুল চিকিৎসা ব্যয় চালানোর ফলে শাম্মীর পরিবারের অর্থনৈতিক অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে, হাসপাতালের অনেক বিল বাকি পড়ে আছে এবং ভবিষ্যত চিকিৎসা ব্যয় চালানো একদমই অসম্ভব হয়ে পড়েছে; যেটা এদেশের প্রায় সকল মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্র। সকলের সহযোগিতার হাতই পারে শাম্মীকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে, ওর বাচ্চাদের সুস্থ করতে।
সহযোগিতা পাঠানোর মাধ্যমঃ
১. বিকাশঃ (পার্সোনাল)
01670324356 (লিপু)
01685909465 (সাথী)
01813216975 (সেলিম)
01715281076 (ওহী)
২. নগদ
01670324356 (লিপু)
01685909465 (সাথী)
৩. রকেটঃ
017152810764 (ওহী)
৪. ব্যাংক অ্যাকাউন্টঃ
Oheedur Rahman Chowdhuary
Account no. 1641510120824
DBBL, Mirpur 10.
যোগাযোগঃ
01711465664 (ওহী)
01670324356 (লিপু)
07/06/2021
কেন্দ্রীয় শহিদ মিনার
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
20/02/2021
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত দৃষ্টিনন্দন শহিদ মিনার উদ্বোধন করেন পাবনা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স স্যার । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী স্যার। এসময় উপস্থিত ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার খসরু পারভেজ স্যার সহ শিক্ষক-শিক্ষার্থী,
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
11/02/2021
গত কয়েক দিন ধরে হাসপাতাল, চেম্বার ফোন এ বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি।।তাই এই পোস্ট।।
💉প্রশ্ন ১ঃ আমার তো,ডায়াবেটিস,/ প্রেসার,/হার্টের প্রবলেম, /বাত এর প্রবলেম /লিভারের সমস্যা / কিডনির সমস্যা/ ইত্যাদি... আমি কি ভ্যাক্সিন নিতে পারবো কি না??
উত্তরঃ অবশ্যই পারবেন।। আপনার নেওয়া টা বেশি জরুরী।। কারণ আপনার কোভিড হলে মারাত্মক কোভিড হওয়ার ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি বেশি।। তাই অবশ্য ই নিবেন।।কারণ ভ্যাক্সিন আপনাকে কোভিড থেকে ১০০% সুরক্ষা না দিলেও, মারাত্মক কোভিড হওয়া,এবং মৃত্যু ঝুঁকি কমাবে এটা ১০০% নিশ্চিত, যেটা বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত।।
💉প্রশ্ন ২ঃঃ আমার এলার্জি র সমস্যা আমি নিতে পারবো কি না??
উত্তরঃ অবশ্য ই পারবেন।। আপনার যদি অন্য কোন ওষুধ এ-ও এলার্জি থাকে তাতে ও নিষেধ করা হয় নাই।।শুধু মাত্র এই ভ্যাক্সিন এর কোন উপাদান এ যদি এলার্জি থেকে থাকে সেই ক্ষেত্রে নিষেধ করা হচ্ছে।। ভ্যাক্সিন দিয়ে এলার্জি (এনাফাইল্যাক্টিক রিয়েকশন) খুব রেয়ার একটা সমস্যা।। কয়েক লাখে ১ জনের হয়।।এবং প্রতিটি টিকা কেন্দ্রে এই ধরনের সমস্যা দেখা দিলে সর্বোচ্চ চিকিৎসা তৎক্ষনাৎ নেওয়ার ব্যবস্থা আছে।। তাই ভয় পাবেন না।।
💉প্রশ্ন ৩ঃঃ ভ্যাক্সিন নেওয়ার পরে মাস্ক পড়তে হবে কিনা??
উত্তরঃ অবশ্য ই পড়তে হবে।। মাস্ক পড়া,সামাজিক দুরত্ব এগুলো মানতে হবে।।
যে কোন ভ্যাক্সিন এর কিছু পাশ্বপ্রতিক্রিয়া থাকে যেমন জ্বর, শরীর ব্যাথা, গা ম্যাজম্যাজ করা, মাথা ঘুরা।।এগুলো সাময়িক।। প্যারাসিটামল খেলে ঠিক হয়ে যাবে।।
তাই আপনি যদি প্রেগন্যান্ট বা ল্যাক্টেটিং মাদার(বাচ্চা বুকের দুধ খায়)না হন অবশ্য ই ভ্যাক্সিন নিন।।আপনার আশেপাশের সবাইকে উৎসাহিত করুন।। মনে রাখবেন ভ্যাক্সিন তখনই আপনাকে ম্যাক্সিমাম সুরক্ষা দিবে যখন সমাজের বেশির ভাগ মানুষ ভ্যাক্সিন নিবে।।
তাই আর দেরি নয়,আপনার সময় এলে দ্রুত নিবন্ধন করে টিকা নিয়ে নিন।।
#কোভিড_ভ্যাক্সিন_ফ্যাক্ট
কার্টেসিঃ ডা.হাবীব লিটন