Pabna Town Girls High School পাবনা টাউন গার্লস হাই স্কুল

  • Home
  • Bangladesh
  • Pabna
  • Pabna Town Girls High School পাবনা টাউন গার্লস হাই স্কুল

Pabna Town Girls High School পাবনা টাউন গার্লস হাই স্কুল (২৪/৭ নিরাপত্তা ও সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ)
টাউন হলের সামনে, এ হামিদ রোড, পাবনা-৬৬০০
স্থাপিত: ১৯০৩ খ্রি. | স্কুল কোড: ৩০১৪ | EIIN: 125584

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়ালিকা তৈরি
20/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়ালিকা তৈরি

প্রাত্যহিক সমাবেশ ১৮ আগস্ট ২০২৬ খ্রি.
18/08/2026

প্রাত্যহিক সমাবেশ

১৮ আগস্ট ২০২৬ খ্রি.

পাবনা টাউন গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ।সৌজন্যে: আত-তাকওয়া ফাউন্ডেশন, পাবনা শাখা
13/08/2026

পাবনা টাউন গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ।
সৌজন্যে: আত-তাকওয়া ফাউন্ডেশন, পাবনা শাখা

11/08/2026

ছুটির নোটিশ

এতদ্বারা বিদ্যালয়ের সকল ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামী ১২ আগস্ট ২০২৬ খ্রি. বুধবার বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ১৩ আগস্ট ২০২৬ খ্রি. বৃহস্পতিবার যথারীতি বিদ্যালয়ের সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে।

আদেশক্রমে
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
পাবনা টাউন গার্লস হাই স্কুল, পাবনা

06/08/2026

শিক্ষার্থীদের এই ভিডিওটি একবার হলেও দেখা উচিত!

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

━━━━━━━━━━━━━━━━━━━━অর্ধবার্ষিক পরীক্ষা–২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ━━━━━━━━━━━━━━━━━━━━সোমবার (৩ আগস্ট) পাবনা ...
03/08/2026

━━━━━━━━━━━━━━━━━━━━
অর্ধবার্ষিক পরীক্ষা–২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
━━━━━━━━━━━━━━━━━━━━

সোমবার (৩ আগস্ট) পাবনা টাউন গার্লস হাই স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা–২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এবং সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার সহকারী অধ্যাপক (উদ্ভিদবিজ্ঞান) জনাব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আমিন উদ্দিন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং সুশিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা বলেন, অধ্যবসায়, সততা ও আত্মবিশ্বাসই একজন শিক্ষার্থীর সাফল্যের প্রধান ভিত্তি।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে প্রত্যাশিত ফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা) জনাব রুহুল আমিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১০ আগস্ট ২০২৬ খ্রি.
27/07/2026

এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১০ আগস্ট ২০২৬ খ্রি.

আজ (১৯ জুলাই, ২০২৬ খ্রি.) পাবনা টাউন গার্লস হাই স্কুল-এর চলমান অর্ধবার্ষিক পরীক্ষা পরিদর্শন করেন পাবনা জেলা পরিষদের সম্ম...
19/07/2026

আজ (১৯ জুলাই, ২০২৬ খ্রি.) পাবনা টাউন গার্লস হাই স্কুল-এর চলমান অর্ধবার্ষিক পরীক্ষা পরিদর্শন করেন পাবনা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম (বিশু)।

পরিদর্শনকালে বিদ্যালয়ের পরীক্ষা কক্ষের চমৎকার পরিবেশ ও শৃঙ্খলা দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: রফিকুল ইসলাম এবং প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আমিন উদ্দিন।

বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা ও দিকনির্দেশনা প্রদানের জন্য সম্মানিত প্রশাসক মহোদয়কে আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Address

A Hamid Road
Pabna
6600

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Pabna Town Girls High School পাবনা টাউন গার্লস হাই স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share