জিসিআই পাবনা

জিসিআই পাবনা পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশন (জিসিআ

সময় তখন উনিশ শতকের শেষের দিক। তখন শিক্ষা থেকে শুরু করে বড় রকমের কোনো প্রয়োজনে এ অঞ্চলের মানুষকে যেতে হতো কলকাতায়। ওই গোধূলিলগ্নের একজন মানুষ গোপালচন্দ্র লাহিড়ী। তিনি চাইলেন শিক্ষা জগতে যুগান্তরের দুয়ার খুলে দিতে পাবনায়। সেই গোপালচন্দ্র লাহিড়ী ১৮৯৪ সালের মার্চ মাসে পাবনা ইনস্টিটিউশন নামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনিই ছিলেন এর প্রতিষ্ঠাতা, স্বত্বাধিকারী, প্রথম ও আজীবন প্রধান শিক্ষক। ১৯৩১ সালের ৩১ জুলাই তার মৃত্যুর পর তারই নামানুসারে এ বিদ্যালয়ের নামকরণ করা হয় গোপালচন্দ্র ইনস্টিটিউশন। যা সংক্ষেপে এখন জিসিআই নামে পরিচিত। এ বিদ্যালয়টি প্রথম পাবনা বাজার এলাকায় স্থাপিত হয়। পরবর্তী সময়ে সেখানে স্থানাভাব দেখা দিলে বর্তমান জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। পাবনার পোরজানা গ্রামের ভাদুরী জমিদাররা নামমাত্র সেলামিতে সাত বিঘা জমি দান করায় গোপাল বাবু ওই জমির উপর নির্মাণ কাজ শুরু করেন এবং ১৯০০ সালের মধ্যেই শেষ হয়।

এ বিদ্যালয়ের একটি কক্ষেই জন্ম হয়েছিল ১৮৯৮ সালের জুলাই মাসে বর্তমান সরকারি এডওয়ার্ড কলেজের। এ জেলায় শিক্ষার ইতিহাসে যা ঘটেনি তাই গোপাল বাবু ঘটিয়েছিলেন। তিনি হলেন একই প্রতিষ্ঠান পাবনা ইনস্টিটিউশনের দ্বৈত সারথী। একই প্রতিষ্ঠানের এক চেয়ারে বসে কখনও তিনি হেড মাস্টার আবার কখনও তিনিই অধ্যক্ষ। পাবনার মাটিতে ১৮৯৮ সালে পাবনা ইনস্টিটিউশনে যে কলেজ হলো ১৯০৬ সালে তার নাম হলো পাবনা এডওয়ার্ড কলেজ। পাবনা এডওয়ার্ড কলেজের মাতৃসদন হলো পাবনা ইনস্টিটিউশন। গোপাল বাবু ১৯২৭ সাল পর্যন্ত কোনো রকম সরকারি সাহায্য গ্রহণ করেননি। পরে বিশ্ববিদ্যালয়ের চাপে এবং তত্কালীন জেলা প্রশাসক অম্বিকা দত্তের ব্যক্তিগত প্রভাবে তিনি সরকারি সাহায্য গ্রহণে সম্মত হন এবং মাসিক দেড়শ টাকা হিসাবে সরকারি সাহায্য মঞ্জুর হয়। ১৯৬৭ সাল পর্যন্ত ভূমি ও মালিকানা স্বত্ব না থাকায় বিদ্যালয়ের উন্নয়নমূলক সরকারি অনুদান বন্ধ ছিল। অবশেষে বিদ্যালয় সংলগ্ন ৪৭৫০ শতাংশ জমি কিনে তার উপর নির্মিত হয় দ্বিতল ভবন। বর্তমানে বিদ্যালয়ে নিজস্ব জমির পরিমাণ প্রায় ১০ বিঘা। এতো জমি শহরের অন্য কোনো স্কুলের নেই।

বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রের সংখ্যা ৭’শ ২৭। শিক্ষক আছেন ১৭ জন, কর্মচারী তিনজন। স্কুলে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ আছে। আছে খেলার মাঠ, লাইব্রেরী ও বিজ্ঞানাগার। ২০১৪ সাল থেকে এ স্কুল শতভাগ পরীক্ষার্থী পাসের গৌরব অর্জন করেছে। এ শিক্ষাঙ্গনে কবি গুরু রবীন্দ্রনাথ এসেছিলেন নিখিল বঙ্গীয় সাহিত্য সম্মেলনে। এ প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন ধর্মীয় নেতা অনুকূল চন্দ্র ঠাকুর। এছাড়া কলকাতা মেডিক্যাল সেন্টারের মস্তিষ্ক বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত অধ্যাপক অশোক কুমার বাগচী, পশ্চিমবাংলার অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব অশোক গোবিন্দ চৌধুরী, আকাশবাণীর প্রয়াত লেখক প্রণবেশ সেন, কথাশিল্পী রশীদ হায়দার, কবি মাকিদ হায়দার, সচিব এবাদত আলীসহ এদেশের অনেক খ্যাতনামা শিক্ষাবিদ, রাজনীতিক, দার্শনিক, সাহিত্যিক, প্রকৌশলী, সঙ্গীতজ্ঞ, চিন্তাবিদের স্মৃতিবিজড়িত ঐতিহ্যের ধারক ও বাহক বিদ্যাপিঠ এটি। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমানে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, ইতিমধ্যেই এ স্কুল প্রতিষ্ঠার পর গৌরবময় শতবর্ষ অতিক্রম করেছে। সে সময় এ জেলায় আলোকশিখা প্রজ্বলনের ক্ষেত্রে স্কুল এক বিপ্লবের সূচনা ঘটায়। স্কুল কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম হাসনায়েন জানান, পাবনা শহরবাসী ছাড়া প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা বহু শিক্ষার্থী এ শিক্ষাঙ্গন থেকে জ্ঞান অর্জন করেছেন এবং এ উপমহাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশে তারা সুপ্রতিষ্ঠিত হয়েছেন। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে চলেছে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান। বর্তমানে প্রধান শিক্ষক আব্দুল করিম বলেন, সামান্য বৃষ্টিতেই খেলার মাঠে এক হাঁটু পানি জমে যায়। স্কুলের মূল গেট নেই। নেই প্রশাসনিক ভবন। ইংরেজি ও বাণিজ্য বিভাগের দু’জন শিক্ষক এখন পর্যন্ত এমপিওভুক্ত হননি।তিনি বলেন, ১৯৭১ এ মুক্তিসংগ্রাম চলাকালে শহীদ হয়েছেন স্কুলের কৃতী শিক্ষক শিবাজী মোহন চৌধুরী, ছাত্র রিদ্দিক, হামিদ, দিল, গামা, মোয়াজ্জেম হোসেনসহ আরও নাম না জানা অনেকেই।

07/05/2026

💖2003💗

💖💖
07/05/2026

💖💖

07/05/2026
21/07/2025

✅জেনে নিন একজন আদর্শ শ্রেণি শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য-
শ্রেণি শিক্ষক নিজেকে হতে হবেঃ--
১। দৃঢ়চেতা, উত্তম নৈতিক চরিত্রের অধিকারী।
২। নিরপেক্ষ,অকুতোভয়,সত্যবাদী ।
৩। অনুপম চারিত্রিক মাধুর্য দিয়ে শিক্ষার্থীর মন জয় করবেন।
৪। নিজস্ব চিন্তা-চেতনা,ব্যক্তিত্ব,মেধা যোগ্যতা, মননশীলতা আর আধুনিক প্রযুক্তির প্রয়োগে শ্রেণির কার্যক্রম পরিচালনা করবেন।
৫। শ্রেণি শিক্ষকের মধ্যে থাকতে হবে উদ্ভাবনী ক্ষমতা, নতুন কিছু সৃষ্টি করার নিরন্তর প্রচেষ্টা।
৬। শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশ ও উন্নয়নের এক অনিবার্য মাধ্যম।
৭। ধৈর্যশীলতা হবে একজন শ্রেণি শিক্ষকের অন্যতম প্রধান গুণ।

✅শ্রেণি শিক্ষকের মৌলিক২১ টি দায়িত্ব ও কর্তব্যঃ-
১। হাজিরা খাতায় নাম উঠানো।
২। ডায়েরিতে শিক্ষার্থীর পিতা- মাতার নাম বা স্থানীয় অভিভাবকের নাম এবং তাদের মোবাইল নম্বর, বাসার ঠিকানা, অভিভাবকের পেশা সংরক্ষণ করবেন ।
২। ফলাফল রেজিস্ট্রার খাতায় শিক্ষার্থীর বিভিন্ন পরীক্ষা প্রোগ্রেস রিপোর্ট তৈরি করবেন ।
৩। । শ্রেণি শিক্ষক সবল, দূর্বল, অধিক দূর্বল, বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য সংরক্ষণ করবেন।
৪। শিক্ষক বিধি মোতাবেক সময়মত বিদ্যালয়ে উপস্থিত হবেন এবং শ্রেণি কার্যক্রম শেষে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে রেখে প্রতিষ্ঠান ত্যাগ করবেন।
৫। শিক্ষার্থীর প্রতি একজন শ্রেণি শিক্ষকের আচরণ বা দৃষ্টিভঙ্গি সবসময় হবে ইতিবাচক । তিনি নেতিবাচকতা সম্পূর্ণভাবে পরিহার করবেন । শিক্ষক নিজে শৃংখলা মেনে চলবেন ।
৬। শ্রেণি শিক্ষক নিয়মিত প্রাত্যহিক সমাবেশে সময়মত উপস্থিত থাকবেন।
৭। শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদেরকে বেশ কয়েকটি সমান গ্রুপে ভাগ করে দিবেন।
৮। শিক্ষার্থীর মধ্যে সুষ্ঠু গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করার মানসে শ্রেণি শিক্ষক গোপন ভোটের মাধ্যমে ক্যাপ্টেন নির্বাচন করবেন।
৯। একজন শ্রেণি শিক্ষক তার শিক্ষার্থীর সাথে বিশ্বস্থ বন্ধুর মত আচরণ করবেন।
১০। শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক বজায় রেখে একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর সুখে-দুখে, সাফল্য-ব্যর্থতায় সব সময় পাশে থাকবেন।
১১। একজন শ্রেণি শিক্ষককে শিক্ষার্থীর আচরণ দেখে তার মনের ভাষা বুঝতে হবে।
১২। একজন শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে প্রেষণা সৃষ্টি করবেন
১৩। শ্রেণি শিক্ষকের নিজস্ব গঠনমূলক বা সৃজনশীল কোনো পরামর্শ থাকলে প্রতিষ্ঠান প্রধানের সাথে আলোচনা করে সে অনুযায়ী কাজ করবেন।

১৪। শ্রেণি শিক্ষক শ্রেণির বিষয় শিক্ষকদের সাথে পরামর্শ করবেন এবং তাঁদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ নিবেন ।
১৫। কোন শিক্ষার্থী শ্রেণিতে অনিয়ম বা শৃংখলা ভঙ্গ করলে শ্রেণি শিক্ষক তা অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করবেন ।
১৬। শ্রেণি শিক্ষক শিক্ষার্থীর পেশাগত জীবনের লক্ষ্য জেনে নিবেন । এতে করে শিক্ষক শিক্ষার্থীকে তার লক্ষ্যে পৌঁছতে প্রয়োজনীয় উপদেশ দিয়ে সহায়তা করতে পারবেন ।

১৭। শ্রেণি শিক্ষক তাঁর বিষয়ে পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সময়ে সময়ে সরকারি বা বেসরকারি পর্যায়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন । নিজ বিদ্যালয়ে ইন হাউজ ট্রেনিং করাবেন।
১৮। একজন শ্রেণি শিক্ষক বা বিষয় শিক্ষক যে বিষয়টিতে শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করবেন সে বিষয়টি সম্পর্কে তাঁর সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে ।
১৯। শিক্ষক তাঁর সুবিধা মত সময়ে এই পাঠাগারে প্রবেশ করবেন নিজের জ্ঞানের প্রসার ঘটানোর জন্য ।

২০। পেশাদারী এবং নৈতিক দায়িত্ববোধ থেকে একজন শ্রেণি শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে সব সময় সকল শিক্ষার্থীর জন্য একই রকম ধারাবাহিকতা বজায় রাখবেন । মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীর পরিচয় যাতে প্রাধান্য না পায় বরং শিক্ষার্থীর মেধার মাধ্যমে সকলকে সমান দৃষ্টিতে মূল্যায়ন করলে প্রতিভাবান শিক্ষার্থীরা যথাযথভাবে মূল্যায়িত হবে।

২১। যথা যথ উপকরণ ব্যবহার ও পাঠ পরিকল্পনা করে অংশ গ্রহন মুলক ক্লাস নিতে হবে। যাতে থাকবে কুশল বিনিময়, পূর্ব জ্ঞান যাচাই, পাঠ ঘোষণা, শিখন ফল জানানো,বোর্ডের কাজ, আলোচনা, দলিয়,একক কাজ, মূল্যায়ন, বাড়ির কাজ,বিদায়। ICT পূর্ণ ব্যবহার।

🌹পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশন (জিসিআই) এর SSC-২০২২ ব্যাচের কৃতি ছাত্র Lizan Ahmed এবছর কুষ্টিয়া মেডিকেলে চান্স পেয়েছে...
27/01/2025

🌹পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশন (জিসিআই) এর SSC-২০২২ ব্যাচের কৃতি ছাত্র Lizan Ahmed এবছর কুষ্টিয়া মেডিকেলে চান্স পেয়েছে।🌹
❤তোমাকে অভিনন্দন❤
তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল।❤

18/01/2025

জিসিআই স্কুলের শিক্ষক মিজান স্যারের আব্বা আজ সকাল ১১ টার দিকে ইন্তেকাল করিয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পাবনা জি.সি.আই বই বিতরণ উৎসব-২০২৫ খ্রি:
01/01/2025

পাবনা জি.সি.আই
বই বিতরণ উৎসব-২০২৫ খ্রি:

27/11/2024

ঐতিহ্যবাহী পাবনা গোপালচন্দ্র ইনিস্টিটিউশন (জি.সি.আই) এ নতুন শিক্ষাবর্ষে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে

পাবনা জি.সি.আই এর বার্ষিক পরীক্ষার সময় সূচী-২০২৪খ্রি:
23/11/2024

পাবনা জি.সি.আই এর বার্ষিক পরীক্ষার সময় সূচী-২০২৪খ্রি:

পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশন (জিসিআই) এ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি।                                                      জা...
30/09/2024

পাবনা গোপালচন্দ্র ইনস্টিটিউশন (জিসিআই) এ জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি। জাতীয় পত্রিকা: দৈনিক যায়যায়দিন, স্থানীয় পত্রিকা: দৈনিক ইছামতি, তারিখ:২৭/০৯/২০২৪ইং(শুক্রবার) ও সংশোধনী ২৮/০৯/২০২৪ইং(শনিবার) প্রকাশিত:-

Address

I. B, Road, Gopalpur-1/1, Ward-02, West-Kacharipara Pabna Sadar, 6600
Pabna
3001

Telephone

+8801736938643

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিসিআই পাবনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জিসিআই পাবনা:

Shortcuts

Share