In keeping with the 1899 education system, the Radhanagar Majumder Academy became a British High English School, abbreviated as
R M Academy. ১৮৭০-৭১ খ্রিস্টাব্দের দিকে স্বর্গীয় দারোগানাথ মজুমদারের সময়ে পাবনা জিলায় দরিদ্র বিদ্যার্থীদের জন্য প্রথম একটি অবৈতনিক মধ্য বাংলা বিদ্যালয় স্থাপন করা হয়। পাবনা জিলার শহরের মধ্য দিয়ে যাওয়া ইছামতী নদীর পশ্চিম তীরে একটি প্রাচীন ভদ্র পল্লী নামে রাধানগর গ্রাম
নামে পরিচিত। ১৮৯৯ খ্রিষ্টাব্দ পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার সাথে সঙ্গতি রাখতে স্বর্গীয় দারোগানাথ মজুমদারের সময়ে সেই বিদ্যাপীঠটি রাধানগর মজুমদার একাডেমী সংক্ষেপে "আর, এম, একাডেমী" নামান্তরিত হয়ে একটি বৈতনিক উচ্চ ইংরেজি বিদ্যালয়ে পরিণত হয়। ১৯৪০ খ্রিস্টাব্দে প্রকাশিত কলকাতা ইউনিভার্সিটি ক্যালেন্ডারে প্রকাশিত স্কুলের নাম তালিকায় রাধানগর মজুমদার একাডেমী স্কুলের নামের আগে লেখা আছে "ESK" অর্থাৎ এই স্কুল ছিল "Authorised To Teach Elementary Scientific Knowledge" পর্যায়ের একটি বিদ্যালয়।