02/07/2024
আপনি হাই স্কুলের আইসিটি শিক্ষক হতে চান?
আউট সোর্সিং এর কাজ শিখে সমাজে প্রতিষ্ঠিত হতে চান? সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার রিলেটেড কোন জব করতে চান? তাহলে এই কোর্সটি আপনার জন্য। পাবনার কাশিনাথপুরে এই প্রথম শুরু হলো বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত "অ্যাডভান্সড সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি (ICT/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)" কোর্স।
সর্বশেষ MPO নীতিমালা-২০২১ অনুযায়ী এমপিওভুক্ত স্কুলে সহকারী শিক্ষক (ICT/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) পদে চাকুরীর ন্যূনতম যোগ্যতা- স্নাতক পাশ ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক এক বছর মেয়াদী "অ্যাডভান্সড সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি" প্রশিক্ষণ।
আমরা কাশিনাথপুরের ঐতিহ্যবাহী ওয়েসিস শিক্ষা পরিবার অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনারা যারা স্নাতক/সমমান পাশ করে চাকুরী খুঁজছেন কিংবা স্নাতকের শিক্ষার্থী তারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ০১ (এক) বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি কোর্সটি সম্পন্ন করে চাকুরীপ্রাপ্তির পথ সুগম করতে পারেন, সেই সাথে আরও পারেন আউট সোর্সিং এর কাজ শিখতে। তথ্য প্রযুক্তির যুগে নিজেকে পিছিয়ে না রেখে ওয়েসিস ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজির প্রথম ব্যাচের একজন গর্বিত সদস্য হয়ে নিজের কল্যাণের পাশাপাশি দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে আজই আসুন। আমাদের ঠিকানা- স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন ওয়েসিস শিক্ষা বিল্ডিং। হটলাইন :
আমাদের এখানে কেন এ কোর্সটি করবেন?
★ সর্বনিম্ন খরচে জাতীয় মানের শিক্ষা;
★ দক্ষ, অভিজ্ঞ ও বিষয়ভিত্তিক শিক্ষকমণ্ডলী দ্বারা তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস গ্রহণ;
★ ক্লাস সপ্তাহে ৩ দিন করে;
★ চাকুরিজীবিদের জন্য সন্ধ্যাকালীন অথবা সাপ্তাহিক ছুটির দিনে ক্লাসের ব্যবস্থা;
★ দূরবর্তী শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসের ব্যবস্থা;
★ কোলাহলমুক্ত মনোরম পরিবেশ;
★ কম্পিউটার ল্যাবসমৃদ্ধ ডিজিটাল ক্লাসরুম;
★ কোর্স শেষে কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক সনদপ্রদান;
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও এসএসসি পাশের সনদপত্র বা মার্কশীটের ফটোকপি।