Juwell of Humanity

Juwell of Humanity Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Juwell of Humanity, Personal coach, Khuabasi, Pabna.

৭ম শ্রেণির শরিফ-শরিফার গল্পটা এরকমও হতে পারতো - শরিফ আর শরিফা দুই ভাই-বোন, বাবা-মায়ের সাথে ঢাকা থেকে দাদু বাড়ি ময়মনসিংহ ...
03/02/2024

৭ম শ্রেণির শরিফ-শরিফার গল্পটা এরকমও হতে পারতো -
শরিফ আর শরিফা দুই ভাই-বোন, বাবা-মায়ের সাথে ঢাকা থেকে দাদু বাড়ি ময়মনসিংহ বেড়াতে যাচ্ছে। এটা ওদের প্রথম ট্রেন ভ্রমণ, তাই ওরা দুজনেই খুব উৎফুল্ল। শরিফ ৫ম শ্রেণিতে পড়ে, শরিফা ৩য় শ্রেণিতে। শরিফ-শরিফার বাবা জনাব আসিফ সাহেব, রাজধানীর স্বনামধন্য ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক৷
ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেলস্টেশনে থামলে একদল হিজড়া/তৃতীয় লিঙ্গের মানুষ ট্রেনটিতে উঠে। ট্রেনের জানালার কাঁচ দিয়ে সে দৃশ্য দেখে শরিফ-শরিফা। দুই ভাই-বোনই ওদের দেখে খুব অবাক হয়। 'মানুষগুলো মেয়েদের মত দেখতে, কিন্তু অনেক লম্বা, ঠোঁটে কড়া লিপস্টিক, মুখেও অনেক মেকাপ, দেখতে কেমন অদ্ভুত লাগে।' ওরা সবচেয়ে অবাক হয়, মেয়েদের মত দেখতে হলেও ওদের গলার আওয়াজ ছেলেদের মত। শরিফা ভয় পায়, মায়ের কোলের ভেতর লুকোতে চায়। কৌতুহল জাগে শরিফের মনে। সে বাবাকে জিজ্ঞেস করে, 'বাবা, কে এরা?'
আসিফ সাহেব বলেন, 'ওরা তোমার আমার মতই স্বাভাবিক মানুষ। সৃষ্টিকর্তা তোমাকে যেমন ছেলে বানিয়েছেন, তোমার ছোট্ট বোনটাকে যেমন মেয়ে বানিয়েছেন, তেমনি সৃষ্টিকর্তা ওদেরও এক বিশেষভাবে বানিয়েছেন৷ ওরা ছেলেও না, আবার মেয়েও না৷ ওদের বলা হয় থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ'।
বাবা-ছেলের এই প্রশ্নোত্তর পর্ব চলতে চলতেই সেই হিজড়াদের দলের একজন ওদের কাছে আসে, টাকা দিয়ে সাহায্য করতে বলে শরিফের বাবাকে। শরিফের বাবা পকেট থেকে ৫০ টাকার একটা নোট শরিফের হাতে দিয়ে বলেন, 'এটা আন্টিকে দাও'
শরিফ ভয়ে ভয়ে টাকাটা হিজড়া মানুষটির দিকে বাড়িয়ে দেয়৷ টাকা নিয়ে মুচকি হাসি দেয় সে হিজড়া মহিলা। শরিফের গাল টেনে আদর করে দিয়ে বলে, 'বড় হও বাবা'
চলে যায় হিজড়ার দল অন্য বগিতে কিন্তু কৌতুহল তখনও কাটেনি শরিফের৷ আবারও শরিফ জিজ্ঞেস করে তার বাবাকে, 'আচ্ছা বাবা, ওরা যদি আমাদের মত স্বাভাবিক মানুষ হয়, তাহলে ওরা ট্রেনে ট্রেনে এভাবে ভিক্ষা করে কেন?'
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শরিফ-শরিফার বাবা সুন্দর করে তার দুই ছেলে-মেয়েকে বুঝিয়ে বলেন, 'ওরা আমাদের মত স্বাভাবিক মানুষ হলেও স্বাভাবিক মানুষের মত কাজ করার সুযোগ ওরা পায় না, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগও ওদের নেই৷ ওরা যদি স্বাভাবিক ছেলে-মেয়ের মত পড়ালেখা ও চাকুরি করার সুযোগ পেত, তাহলে ওদের ট্রেনে ট্রেনে এভাবে ভিক্ষা করার প্রয়োজন হত না।'
এ কথা শুনে শরিফ এবং শরিফা দু:খ প্রকাশ করে। বাবা-মায়ের কাছে | Highlights Myanmar 2

না বুঝে হা হা রিয়াক্ট দিবেন না। 😂
07/03/2023

না বুঝে হা হা রিয়াক্ট দিবেন না। 😂

Address

Khuabasi
Pabna
6610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Juwell of Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Juwell of Humanity:

Shortcuts

Share

Category