Pabna govt. girl's high school,pabna

Pabna govt. girl's high school,pabna Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pabna govt. girl's high school,pabna, School, Pabna, Pabna.

পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় রাজশাহী বিভাগের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এ বিদালয়টি ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। মহামান্য শ্রী ল শ্রীযুক্ত লেপটন্যান্ট গভর্ণর বাহাদুর এর সম্মানার্থে পার্শডাঙ্গা নিবাসী জমিদার শ্রীযুক্ত বাবু গোবিন্দনাথ চৌধুরী এই বিদ্যালয় প্রস্তুত করিয়া দেন। বিদ্যালয়টি প্রাদেশিকীকরণ করা হয় ১৯৬৫ সালের ১লা ফেব্রুয়ারী। কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়টি পাবনা জেলার একটি আদর্শ বিদ্যাপিঠ । বিদ্যালয়টিতে ১৯৯১ সাল হতে দুইটি শিফট চালু আছে – প্রভাতী শিফট এবং দিবা শিফট। উভয় শিফটে ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হয় । প্রভাতী শিফটে পাঠদান কার্যক্রম শুরু হয় সকাল ৭ টা ১৫ মিনিটে এবং পাঠদান কার্যক্রম শেষ হয় দুপুর ১২ ঘটিকায় অপরদিকে দিবা শিফটে পাঠদান কার্যক্রম শুরু হয় দুপুর ১২ টা ১৫ মিনিটে এবং পাঠদান কার্যক্রম শেষ হয় বিকাল ৫ টা ২৫ মিনিটে।

বর্তমানে ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির ছাত্রী সংখ্যা প্রায় ২০৫০ জন (২০২২ সাল) । উভয় শিফটের জন্য প্রধান শিক্ষকের পদ সংখ্যা ০১টি। সহকারী প্রধান শিক্ষকের পদ সংখ্যা ০২টি। সহকারী শিক্ষকের পদ সংখ্যা ৫০টি।
পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়-এর ভৌত অবকাঠামোতে ত্রিতল বিশিষ্ট ০২টি ভবন, চারতল বিশিষ্ট ০১টি ভবন এবং দ্বিতল বিশিষ্ট ০১টি ভবন আছে

এছাড়াও বিজ্ঞানাগার, পাঠাগার, মাল্টিমিডিয়া কক্ষ এবং কম্পিউটার কক্ষ আছে। বিদ্যালয়ের অভ্যন্তরে একটি বড় খেলার মাঠ রয়েছে।

প্রতিবছর প্রাথমিক সমাপনী পরীক্ষায়, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল খুবই সন্তোষজনক ।
অত্র বিদ্যালয়টির বেশ কিছু সংখ্যক শিক্ষক/শিক্ষিকা জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন। এছাড়াও জাতীয় পর্যায়ে সঙ্গীত, নৃত্য, রচনা প্রতিযোগিতায় প্রায় প্রতি বছর অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে পুরস্কৃত হয়েছে।

03/09/2025

☎️ 01913030552

13/11/2024
12/05/2024

পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
২০২৪ সালের এস এস সি পরীক্ষার
ফলাফল:

জিপিএ ৫ : ১৮৫ জন
মোট পাশ : ২৪০ জন
পাশের হার : ৯৯.১৭℅

অভিনন্দন সবাইকে।

বার্ষিক মিলাদ মাহ্ফিল ২০২৩
30/01/2023

বার্ষিক মিলাদ মাহ্ফিল ২০২৩

বার্ষিক শিক্ষা ও সংস্কৃতি সপ্তাহ ২০২৩ খ্রিঃবিদ্যালয়ে অধ্যায়ণরত ছাত্রী এবং প্রাক্তন সকল ছাত্রী, অবিভাবকদের নিমন্ত্রণ রইলো...
26/01/2023

বার্ষিক শিক্ষা ও সংস্কৃতি সপ্তাহ ২০২৩ খ্রিঃ
বিদ্যালয়ে অধ্যায়ণরত ছাত্রী এবং প্রাক্তন সকল ছাত্রী, অবিভাবকদের নিমন্ত্রণ রইলো।

প্রায় ২ বছর পরে বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে স্বাভাবিক নিয়মে সমাবেশ সম্পন্ন হল।সকল ছাত্রীদের জন্য শুভকামনা থাকলো❤️ 15/03...
15/03/2022

প্রায় ২ বছর পরে বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে স্বাভাবিক নিয়মে সমাবেশ সম্পন্ন হল।
সকল ছাত্রীদের জন্য শুভকামনা থাকলো❤️ 15/03/2022

Address

Pabna
Pabna
PABNA

Telephone

+88073166246

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pabna govt. girl's high school,pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pabna govt. girl's high school,pabna:

Shortcuts

Share

Category