Pushpopara Kamil M.A Madrasah

Pushpopara Kamil M.A Madrasah Pushpopara Kamil M.A Madrasah -
It is a Historical Education Institute.

পুষ্পপাড়া কামিল এম.এ মাদ্রাসার সকল কামিল (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদের উষ্ণ সম্বর্ধনা । তোমাদের পরবর্তী জীবনের জন্...
10/05/2026

পুষ্পপাড়া কামিল এম.এ মাদ্রাসার সকল কামিল (মাস্টার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদের উষ্ণ সম্বর্ধনা ।
তোমাদের পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল ❤️🌷
সামনে NTRCA ১৯তম নিয়োগ প্রকাশিত হবে সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্মানিত শিক্ষকতা পেশায় যুক্ত হও ⭐⭐

যারা এখনো রেজাল্ট দেখতে পারো নি তারা দ্রুত কমেন্ট কর ⤵️

সাফল্যের শিখরে পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসা: শতবর্ষের দোরগোড়ায় অনন্য গৌরব!আলহামদুলিল্লাহ! ২০২৭ সালে আমাদের প্রিয় পুষ্...
17/03/2026

সাফল্যের শিখরে পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসা: শতবর্ষের দোরগোড়ায় অনন্য গৌরব!
আলহামদুলিল্লাহ! ২০২৭ সালে আমাদের প্রিয় পুষ্পপাড়া কামিল মাদ্রাসা (পাবনা) ১০০ বছর পূর্ণ করতে যাচ্ছে। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে আমাদের মাদ্রাসার ঝুলিতে যুক্ত হয়েছে একের পর এক জাতীয় ও আঞ্চলিক স্বীকৃতি:

🏆 আমাদের গর্বিত অর্জনসমূহ:

মাদ্রাসা: জাতীয় পর্যায়ে ২য় স্থান এবং বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জন!

অধ্যক্ষ মহোদয়: জাতীয় পর্যায়ে ৩য় স্থান এবং বিভাগ ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রিন্সিপাল মনোনীত!

শিক্ষক: ড. মোখলেছুর রহমান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন!

এই সোনালী সময়ে আমরা 'শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী (Reunion)' আয়োজনের স্বপ্ন দেখছি। ১৯২৭ থেকে ২০২৭—আমাদের এই দীর্ঘ পথচলাকে স্মরণীয় করতে চাই।

💡 আমাদের লক্ষ্য ও প্রস্তাবনা:

১. বৃহৎ পরিসরে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী।

২. শতবর্ষ স্মারক গ্রন্থ ও প্রামাণ্যচিত্র প্রকাশ।

মোঃ মেহেদী হাসান
ফাজিল ২য় বর্ষ
পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসা, পাবনা।

আগামীর নেতৃত্ব গড়ছে পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসা 🕌এরাই একদিন বড় আলেম, দক্ষ ডাক্তার, সফল ইঞ্জিনিয়ার ও সমাজের শীর্ষস্থ...
02/02/2026

আগামীর নেতৃত্ব গড়ছে পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসা 🕌
এরাই একদিন বড় আলেম, দক্ষ ডাক্তার, সফল ইঞ্জিনিয়ার ও সমাজের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃত্বে পৌঁছাবে—ইনশা’আল্লাহ।

আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী, শতবর্ষীয় ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসা, পাবনা—জাতীয় পর্যায়ে ২য় এবং বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জনের মাধ্যমে সারাদেশে এক গৌরবজনক অবস্থান সৃষ্টি করেছে। চলতি শিক্ষাবর্ষ ২০২৬-এ প্রতিষ্ঠানটি আবারও এক অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে।

মাদ্রাসার প্রথম শ্রেণি থেকে আলিম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বৃত্তি ও মেধা মূল্যায়ন কার্যক্রমে মোট ৩৩ জন মেধাবী শিক্ষার্থী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। এই সাফল্য শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকবৃন্দের নিষ্ঠা এবং সুশৃঙ্খল একাডেমিক পরিবেশের বাস্তব প্রতিফলন।

এই আনন্দঘন মুহূর্তে কৃতি শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান এবং সম্মানিত উপাধ্যক্ষ মুহাম্মদ ফরিদ উদ্দীন মহোদয়সহ সম্মানিত শিক্ষকবৃন্দ। তাঁদের দক্ষ নেতৃত্ব ও দূরদর্শী ব্যবস্থাপনায় পুষ্পপাড়া কামিল মাদ্রাসা শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতায় এক অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

কুরআন-হাদিসভিত্তিক দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী পাঠ্যক্রম ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে এই প্রতিষ্ঠান আদর্শ মানুষ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

🤲 আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

📍 পুষ্পপাড়া কামিল (এম.এ) মাদ্রাসা, পাবনা
📚 শিক্ষা | শৃঙ্খলা | নৈতিকতা

No caption needed! Just  ♥️💖
29/01/2026

No caption needed!
Just ♥️💖

29/01/2026

চলছে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান
#পুষ্পপাড়া_কামিল_এম.এ #মাদ্রাসা-এর
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৬

সবাইকে সমানভাবে আমন্ত্রণ, সবাই খেলে দেখতে চলে আসুন 💖♥️🤞

আলহামদুলিল্লাহ! এ বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী বিভাগীয় পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে পুষ্পপাড...
16/01/2026

আলহামদুলিল্লাহ!
এ বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে রাজশাহী বিভাগীয় পর্যায়ে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে পুষ্পপাড়া কামিল মাদ্রাসা, পাবনা ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান।

এছাড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মাদ্রাসার সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান ড. মোঃ মোখলেছুর রহমান। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য পরামর্শ, সহযোগিতা ও দু'আ চাই ।

© from Md Imran Hossain ♥️💚

হেডিং: আলহামদুলিল্লাহ, ২০২৬ শিক্ষাবর্ষের পুষ্প পাড়া কামিল (এম.এ) মাদ্রাসার‌ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত!প্রিয় অভিভাবক...
06/01/2026

হেডিং: আলহামদুলিল্লাহ, ২০২৬ শিক্ষাবর্ষের পুষ্প পাড়া কামিল (এম.এ) মাদ্রাসার‌ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত!

প্রিয় অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীগণ,
অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, [পুষ্প পাড়া কামিল (এম.এ) মাদ্রাসা পাবনা]-এর ২০২৬ শিক্ষাবর্ষের নতুন ছাত্র-ছাত্রী ভর্তির লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে।
নিচে ফলাফলের তালিকা দেওয়া হলো। উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন!

Courtesy : https://www.facebook.com/share/p/186Fa41fgo/

🔥ব্রেকিং || কামিল (স্নাতকোত্তর) ২বছর মেয়াদী চলমান পরীক্ষা ২০২৪ এর আগামী ০৫-০১-২০২৬ (সোমবার) তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষার ...
03/01/2026

🔥ব্রেকিং || কামিল (স্নাতকোত্তর) ২বছর মেয়াদী চলমান পরীক্ষা ২০২৪ এর আগামী ০৫-০১-২০২৬ (সোমবার) তারিখে অনুষ্ঠিতব্য পরীক্ষার সময় পরিবর্তন প্রসঙ্গে।
✔️পরীক্ষার সময় সকাল ৯টার পরিবর্তে দুপুর ১:০০টায় অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ 💖

০২/০১/২০২৬ পুষ্পপাড়া কামিল মাদ্রাসা জালছায় প্রধান বক্তা মাওলানা কাজী ইব্রাহীম হুজুর ♥️ সকলের উপস্থিতি এবং সহযোগীতা একান্...
02/01/2026

০২/০১/২০২৬ পুষ্পপাড়া কামিল মাদ্রাসা জালছায় প্রধান বক্তা মাওলানা কাজী ইব্রাহীম হুজুর ♥️

সকলের উপস্থিতি এবং সহযোগীতা একান্তভাবে কাম্য ♥️💖

প্রতি বছর তাফসীরুল কুরআন মাহফিলের অন্যতম একটি স্বতন্ত্র সৃজনশীলতার প্রতীক হলো পুষ্পাসব (দেয়ালিকা) । প্রতিবছরের ন্যায় এ...
12/12/2025

প্রতি বছর তাফসীরুল কুরআন মাহফিলের অন্যতম একটি স্বতন্ত্র সৃজনশীলতার প্রতীক হলো পুষ্পাসব (দেয়ালিকা) । প্রতিবছরের ন্যায় এবারও তা প্রকাশিত হবে। ইনশা'আল্লাহ। যে সকল লিখিয়েদের লেখা কমিটি কর্তৃক নির্বাচিত হয়ে দেয়ালিকা স্থান পায়: চলমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ।

বি.দ্র.অনলাইনেও লেখা পাঠানো যাবে মাদ্রাসার এই ই-মেইলে। ইউনিকোড ফন্টে।
E-Mail:[email protected]
(এটা গত বছরের দেয়ালিকা)

কামিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের আগামী ৩১ ডিসেম্বর থেকে পরিক্ষা শুরু । চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত
01/12/2025

কামিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের আগামী ৩১ ডিসেম্বর থেকে পরিক্ষা শুরু ।
চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত

Address

Pabna Dhaka Highway
Pabna
6633

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 14:30
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801724593295

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pushpopara Kamil M.A Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Pushpopara Kamil M.A Madrasah:

Shortcuts

Share