টোনাটুনির গল্প- Tonatunir golpo

টোনাটুনির গল্প- Tonatunir golpo পারসোনাল এই ব্লগটিতে আমরা আমাদের, নিজস্ব চিন্তাভাবনা, কাজ ও লেখা কবিতা নিয়ে কাজ করতে চাই।

05/08/2024

বিজয় মিছিলে যেতে চাই.......

আলহামদুলিল্লাহ্

ভালোবাসা একটা যত্ন,রোজকার এক অভ‍্যাস,ভালোবাসা ভারী আটপৌরেতোমার আমার সাদা কালো সংসার।জীবন ভারী অদ্ভুতজানি সেতো ক্ষণস্থায়ী...
18/06/2024

ভালোবাসা একটা যত্ন,
রোজকার এক অভ‍্যাস,
ভালোবাসা ভারী আটপৌরে
তোমার আমার সাদা কালো সংসার।

জীবন ভারী অদ্ভুত
জানি সেতো ক্ষণস্থায়ী,
জীবন নামের সমুদ্রতীরে
চল তুমি আমি মণিমুক্তা কুড়িয়ে আনি।

হীরা জহরত দামি আমি জানি
দামি মণিমুক্তা ও সোনা,
মনে রেখ তুমি সবচাইতে দামি
সত‍্য ভালোবাসা।।।।।

31/05/2024

মেঘবালিকা মেঘের দেশে,
ভাসিয়ে ভেলা দাড়িয়ে আছে,
স্বপ্নগুলো ভেলায় ভেসে,
মেঘের দেশে কখন যাবে?

সেথায় নাকি রাজার কুমার
দাড়িয়ে আছে বরের বেশে
মেঘবালিকার অপেক্ষাতে।
সাজিয়ে বাসর ফুলেশ্বরী
জীবন সাজুক নতুন সাজে,
স্বপ্ন এবার সত‍্যি হবে।

মেঘবালিকা ভাবতো বসে
কোথায় গেলে অবশেষে
স্বপ্নরা সব সত‍্যি হবে,
শুনেছে সে আগে অনেক
মেঘের দেশে গল্পকথায়
আছে মানুষ বেজায় সুখে,
সেথায় নেইকো হিংসা কোনো
নেইযে সেথায় হানাহানি
লোভ,মিথ‍্যা এক বিন্দু।
আছে শুধু ভালোবাসা
সত‍্য পথের সুখী জীবন,
সেথায় মানুষ ভালোবেসে
সাজায় জীবন স্বর্গসুখে।

কিন্তু সেসব সমস্ততাই
মিথ‍্যে দিয়ে ঢাকা ছিল,
আসলে কেউ নেইকো সুখী
করছে শুধুই রেষারেষি,
অহংকার আর লোভ লালসায়
তুলছে তারা উঁচু দালান,
সেই দালানের গাথুনিতে
পাপাচারের ইট পাথরে
রক্তেরাঙা গল্প ঠাসা,
কত কত পাপের হিসাব
আছে হিসাব হক বাতিলের
অনাদায়ের সুদ কষাতে,
সুদ আসলের কঠিন হিসাব
জমছে যে রোজ ব‍্যথার হিসাব,
পাপী তাপী অবিচারী
হিসাব যেনো দিতেই হবে।

তবে কি সব স্বপ্ন ছিল
সত‍্য দেশের নাই কোন খোঁজ,
মিথ‍্যা আর লোভের দেশে
স্বাধীন বলে নেইতো কিছুই
রাজার কুমার বন্দি আছে
কারাগারের বদ্ধ ঘরে,
মেঘবালিকা স্বপ্ন দেখে
আসবে কোন দেবশিশু
ঈশ্বরের আলো নিয়ে
ঘুচিয়ে দিয়ে অন্ধকার
ভাঙবে তালা ভাঙবে দেওয়াল
মিথ‍্যাকে সে সরিয়ে দিয়ে
সত‍্য ও ন‍্যায়ের পথে
ভালোবাসার রাজবাড়ীতে
থাকবে তারা মহাসুখে।

31/05/2024

জীবনের পথে পথে
আমরা দুজন ভালোবাসা মাখি,
সময়ে অসময়ে।

জীবন জলছবি,
জীবন মোহমায়া,
হাসি আর আনন্দ দিয়ে
আমরা সব কষ্টকে দূর করি।

জীবন যন্ত্রণার,
জীবন রহস‍্য,
জীবন জটিলতায় ঠাসা
তোমার আমার গল্প।

জীবন সেতো ফাঁকি,
আমরা দুজন শুধু দুজনার
জীবন মরণের সাথী।

01/05/2024

বুকের মধ‍্যে জমতে জমতে
কত কথাই হারিয়ে যাবে,
ব‍্যথার দীর্ঘশ্বাসে,
দহনকালের তীব্র দহন
পাপাচারের যত অনল,
পুড়তে পুড়তে অবশেষে,
একদিন সব হারিয়ে যাবে।
আছে যত মান অভিমান
আছে যত ব‍্যথার পাহাড়,
অভিযোগের সবগুলো তীর
বুকের মধ‍্যে থাকতে থাকতে
কথারা সব পাথর হয়ে
বোবাকান্নায় পথ হারাবে।

যে কথাগুলো কাউকে বলা হয়নি
যে কথাগুলো জানলোনা
এই পৃথিবীর কোন একটি প্রাণী
যে কথাগুলো রোজ হাপিয়ে উঠতো
পৃথিবীর আলো বাতাস দেখলোনা বলে
তাদেরকে ভাসিয়ে দেব
কোন একদিন এই স্রোতস্বিনী
ভৈরবের গহীন জলে।

কথারা জানি বিষবৃক্ষ
কথার তাপে হৃদয় পোড়ে,
কথার অনলে জ্বলতে জ্বলতে
হয়তো তুমি হয়তো আমি
এই পৃথিবী শুদ্ধ হবে।

আর কতকাল জ্বললে চিতা
থাকবেনা আর কোন কথা
কথারা সব ভস্মীভূত
ছাই হবে সব দেহের সাথে।

কথার তাপে কথার বানে
এমন কত জ্বলছে মানুষ
হচ্ছে কত ছিন্নভিন্ন
কঠিন কথার কড়াল গ্রাসে।

না বলা সব কথা যত
কিংবা যত কঠিন কথা
শুনেই থাকি অবিরত,
মিথ‍্যেরা সব জিতেই গেলো
সত‍্য বলা হয়নি বলে।

সঠিক বিচার করতে পারে
এমন মানুষ এই সংসারে
কোথায় তুমি পাবে বল
ক্ষমতা আর লোভের ভীড়ে,
মিথ‍্যেরা সব জয়ীর বেশে
সিংহাসনে আছে বসে
তোমার আমার যত কথা
সত‍্য সে যে মহাপাপী
অন‍্যায় আর অবিচারের
চিতায় পুড়ে শুদ্ধ হবে।

Rokaiya Sultana

জীবন খড়কুটো,জীবন বানভাসী,জীবন বেহিসেবী,জীবন সুখস্মৃতী,জীবন দুঃখগাথা,জীবন গল্পে ঠাসা,জীবন প্রেমপত্র,ভালোবাসায় মত্ত্ব,জীবন...
05/03/2024

জীবন খড়কুটো,
জীবন বানভাসী,
জীবন বেহিসেবী,
জীবন সুখস্মৃতী,
জীবন দুঃখগাথা,
জীবন গল্পে ঠাসা,
জীবন প্রেমপত্র,
ভালোবাসায় মত্ত্ব,
জীবন সংসারী,
জীবন ছন্নছাড়া,
জীবন আত্মভোলা,
জীবন সুখ সারি,
জীবন খোলাখাতা,
জীবন বিষবৃক্ষ,
জীবন ফুলশয‍্যা,
জীবন তোমার আমার,
মৃত্যু পথচারী........

বন্ধু তোমায় ভালোবাসি গত বছরের চাইতেও যেন একটু খানি বেশী..............🥰🥰
01/01/2024

বন্ধু তোমায় ভালোবাসি গত বছরের চাইতেও যেন একটু খানি বেশী..............🥰🥰

21/12/2023

প্রেম ও বিষাদ
পর্ব-১০

দীপের সাথে সুভার বন্ধুত্ব তৈরী হওয়ার আরেকটা প্রধান কারণ ছিলো দীপ ছিল খুবই ভালো চুপচাপ এক শ্রোতা আর সুভা ছিলো প্রচন্ড চঞ্চল আর এক মুহূর্তেই অসংখ্য কথাবলা সারাক্ষণ খলখলিয়ে হাসতে থাকা এক রুপকথার গল্পকার।যার চোখে জীবন ছিলো স্বর্গের চাইতেও সুন্দর আর স্বপ্নের মত ভালোবাসায় মোড়ানো।

দীপ তার জীবনে অনেক দূরত্ব দেখেছে, অনেককেই স্বার্থের জন‍্য আত্মীয় হতে দেখেছে আবার সেই স্বার্থের কিছুটা কমতিতেই দেখেছে দূরে চলে যেতে। তার কাছে সবচাইতে বেশী কষ্টের কারণ ছিলো তার বাবা মায়ের মধ‍্যে তৈরী হওয়া এক পাহাড় দূরত্ব যেটা সে আগে সেভাবে বুঝতেই পারেনি যতটা বুঝতে পেরেছে তার মায়ের হঠাৎ হওয়া অস্বাভাবিক মৃত‍্যুতে। দীপের কাছে মনে হয় ক্ষমতা আর টাকার চাইতেও দুজন মানুষের মধ‍্যে ভালোবাসার সম্পর্কটা দৃঢ় হওয়া জরুরী। যেন কোনভাবেই সেখানে কোন সন্দেহ বা তৃতীয় ব‍্যক্তি কোনদিন জায়গা করে নিতে না পারে।

দীপের সুভাকে ভালোলাগার একটি প্রধান কারণ ছিলো
সুভার সহজ সরল ভাবে কথা বলা,কোন লুকোচুরি নেই
সে যা তাই তার কথা আর আচরণে প্রকাশ করা।
দীপ আর সুভার কথা হতো, কথা বলতে বলতে কখন যে ঘন্টা পার হয়ে যেত তার খেয়াল থাকতোনা তাদের। সুভা বলেই যেত আর দীপ শুধুই শুনে যেত। এভাবেই একদিন দীপ সাহস করে সুভাকে বললো," আচ্ছা সুভা আমরা কি একদিন দেখা করতে পারি তোমার কি কোন সমস‍্যা আছে?" সুভা প্রথমেই খুব হাসলো, দীপ কারণ জানতে চাইলে সে হাসতে হাসতেই বললো," আমার সাথে দেখা হলে আমার কি সমস‍্যা হবে আমিতো আপনাকে ভালোবাসিনা, আপনারই বরঞ্চ কষ্ট হবে
আপনার মনে হবে," আহারে কি সুন্দর মেয়েটা এত ভালো কিন্তু আমাকে ভালোই বাসলোনা কখনো,"।

দীপ খুবই হতাশ হলো মনে মনে ভাবলো এতো দিন ধরে কথা হচ্ছে অথচ মেয়েটার মনে একটুও জায়গা হলোনা,কিন্তু তবুও সে আশা ছাড়লোনা, আবার বললো থাক আমার কষ্ট নিয়ে তোমার ভাবতে হবেনা, দেখা করি আগে তারপর বোঝা যাবে কার কষ্ট বাড়ে আর কার কমে। তারপর ঠিক হলো সামনে সপ্তাহে সুভার জন্মদিন আছে ঐ দিন সুভার কলেজ বন্ধ কিন্তু ব‍্যাচে পড়তে যেতে হবে ফেরার পথে সুভা বাসে ফিরবে তখন দীপও ঐ বাসে উঠবে। একসাথে সুভার বাড়ি পর্যন্ত যাবে। সুভা বাস থেকে নেমে বাড়ির পথ ধরবে আর দীপ নামবে আরো এক স্টপেজ পরে গিয়ে।

সেইদিনটি আসার আগ পর্যন্ত দীপের আর কোনরাতেই ঠিকঠাক ঘুম হলোনা, আর এদিকে সুভাতো দিব্বি তারমত আছে। পরে সেই দিনটিতে দীপ খুবই সকাল সকাল উঠলো তার খোচা খোচা দাড়ি গোফগুলোকে কিছুটা ছাটাই করলো,কয়েকবার হাত মুখ ধুয়ে বেশ কিছু শার্ট যাচাইবাছাই করে শেষমেশ রেডি হলো, সকালের নাস্তাও করলোনা, আজ সুভার জন্মদিন সে অনেক ভেবেচিন্তে সুভার জন‍্য রজনীগন্ধ‍্যা আর গোলাপের একটা তোড়া কিনলো। তারপর সুভার জন‍্য অপেক্ষা করতে থাকলো বাস স্টপেজে। সুভা ঠিক সময়েই আসলো কিন্তু দীপের মনে হলো সে অপেক্ষা করে আছে অনন্তকাল।

দীপ দাড়িয়েই ছিলো ফুলের তোড়াটি পেছনে আড়ালে রেখে, সুভাও চুপচাপ দাড়িয়ে থাকলো বাস আসলেই উঠে পড়লো দ্রুত। ভীড় বাস সুভা সিট পেলো কিন্তু দীপ পেলোনা, দীপ খুবই হতাশ হলো সে ভাবতে লাগলো ইশ একটু পরইতো সুভা নেবে যাবে এবারো সে কিছুই বলতে পারবেনা। দীপ খেয়াল করলো সুভা তার দিকে তাকিয়ে বহু কষ্টে হাসি চেপে রেখেছে। ঠিক দশমিনিট পর সুভার পাশের সিটের লোকটি নেমে গেলো দীপ দ্রুত এগিয়ে গিয়ে বসলো সুভার পাশে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও তেমন কোন কথা বলতে পারলোনা।
এভাবে চুপকরে থাকতে থাকতেই সুভার নামার সময় চলে আসলো, সুভা তখন বলেই ফেললো," আচ্ছা এই ফুলের তোড়াটা কার জন‍্য এনেছেন আর কারো জন্মদিন আছে নাকি আজ?" দীপ দ্রুত বললো," না মানে এটা তোমার জন‍্য, শুভ জন্মদিন সুভা,"।

সুভা ফুলের তোড়াটি নিয়ে নেমে পড়লো বাস থেকে, দীপ জানালা দিয়ে তাকিয়ে থাকলো যতক্ষণ সুভাকে দেখা যায়। কিন্তু সুভা এবারো পেছন ফিরে তাকালোনা।

চলবে

13/11/2023

প্রেম এক অন্তহীন মোহ
এক দুর্নিবার সুতীব্র আকর্ষণ
কিন্তু ভালোবাসায় কোন মোহ নেই
কোন দেনা পাওনা নেই
নেই সরল বা কঠিন সুদের হিসাব
আর তার চাইতেও নিরুত্তাপ
ভাবলেশহীন নীরব যুদ্ধ হলো সংসার
যার শুরু আছে কিন্তু অবশেষ নেই
ভাগফল শূন্য হবে জেনেও
তোমার নামে দিনযাপনই
সংসারের স্বর্গসুখ

ভোরের শিশির ভেজা শিউলী ফুলে ফুলে মনের আঙিনায় আজ আনন্দ নেচে ওঠে দুঃখকে দিয়ে ছুটি চোখের পলকে,জীবন সেতো ঝড়া ফুলের মত অজান্ত...
08/11/2023

ভোরের শিশির ভেজা শিউলী ফুলে ফুলে
মনের আঙিনায় আজ আনন্দ নেচে ওঠে
দুঃখকে দিয়ে ছুটি চোখের পলকে,
জীবন সেতো ঝড়া ফুলের মত
অজান্তেই ফুরিয়ে যাবে চোখের নিমিষে,
তবু মন বিবাগী হয়, প্রেম খোঁজে, দুঃখ পায়
হেলায় হারায় সব আনন্দ আর সুখ
চাইলে কি আর সবটা সময় বেঁধে রাখতে পারে সে?
.......

29/10/2023

যখন আমার খুব মন খারাপ
হয়তো তোমায় খুব দরকার,
আকাশ জানি খুব গম্ভীর
হয়তো নামবে খুব বৃষ্টি,
আকাশ জুড়ে জমছে আঁধার
সত্যি তোমায় খুব দরকার ।

বুকের মধ্যে জমছে ক্ষোভ
জমছে কত গল্প রোজ,
জমছে শত অপেক্ষা
ভালোবাসার প্রতীক্ষা
মনের বাড়ির সদর দরজা
তোমার নামে ঝুলছে তালা।

আসতে তোমার হলে দেরী
মনে রেখ দেব আড়ি
ভাব জমাতে আসবে যখন
আমায় কোথায় পাবে তখন?

Address

উপজেলা
Nowapara
7460

Telephone

+8801731295422

Website

Alerts

Be the first to know and let us send you an email when টোনাটুনির গল্প- Tonatunir golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category