Chilonia Union High School Alumni Association

Chilonia Union High School Alumni Association ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল এলামনাই এসোসিয়েশন (বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন) ।

গত হওয়া মুহূর্তগুলো সারা জীবন স্মৃতি হিসাবে থাকবে ❤️
23/08/2026

গত হওয়া মুহূর্তগুলো সারা জীবন স্মৃতি হিসাবে থাকবে ❤️

একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র গত ২২/০৩/২০২৬ইং তারিখের অন...
22/08/2026

একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র গত ২২/০৩/২০২৬ইং তারিখের অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছিল। আজ সেই গঠনতন্ত্রে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের মাধ্যমে এটি প্রাতিষ্ঠানিক রূপ পেল।

এই গুরুত্বপূর্ণ কাজে মূল্যবান সময়, আন্তরিকতা ও সহযোগিতার জন্য আমাদের #প্রধান_উপদেষ্টা জনাব Ln Sayed Harun Mjf সাহেব কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তাঁর দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের এসোসিয়েশনের ভবিষ্যৎ পথচলাকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে এই প্রত্যাশা রাখি।

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন
একসাথে এগিয়ে যাব, আমাদের প্রিয় প্রতিষ্ঠানের কল্যাণে। 🤝

*সু-খবর * সু-খবর* 🎓 বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে *লটারির মাধ্যমে ন...
18/08/2026

*সু-খবর * সু-খবর*

🎓 বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে *লটারির মাধ্যমে নির্বাচিত ১০ জন শিক্ষার্থীকে পূর্ণ দুই বছর সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার সুযোগ* প্রদান করা হবে 📚

একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার *৩০ দিনের মধ্যে* সকল শিক্ষার্থীর উপস্থিতিতে স্বচ্ছভাবে লটারি অনুষ্ঠিত হবে।

🎯 *লটারিতে অংশগ্রহণের যোগ্যতা:*
লটারিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীকে নির্ধারিত *পূর্ণ ভর্তি ফি পরিশোধ করে ভর্তি সম্পন্ন করতে হবে।* লটারিতে নির্বাচিত ১০ জন শিক্ষার্থীর পরিশোধিত ভর্তি ফি *লটারি অনুষ্ঠিত হওয়ার পরবর্তী এক মাসের মধ্যে ফেরত প্রদান করা হবে* 💰

শুধু তাই নয়, শিক্ষার্থীদের *উন্নত ও মানসম্মত পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে* প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও হাতে নিয়েছে *সৈয়দ হারুন ফাউন্ডেশন* 📖

🤝 *পৃষ্ঠপোষকতায়:*
লায়ন সৈয়দ হারুন এমজেএফ
প্রতিষ্ঠাতাঃ সৈয়দ হারুন ফাউন্ডেশন

সভাপতিঃ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ
প্রধান উপদেষ্টা : ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল এলামনাই এসোসিয়েশন।

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক মরহুম মৌলভী ছায়েদুল হক স্যারকে।শিক্ষক হিসেবে তাঁর অবদান ও স্নেহময় স্ম...
16/08/2026

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক মরহুম মৌলভী ছায়েদুল হক স্যারকে।
শিক্ষক হিসেবে তাঁর অবদান ও স্নেহময় স্মৃতি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে।
আল্লাহ তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন। 🤲

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৬ পরীক্ষায় ৮০.৫৮% পাশের হার এবং জিপিএ-৫ অর্জনকারী ৬ ...
10/08/2026

আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৬ পরীক্ষায় ৮০.৫৮% পাশের হার এবং জিপিএ-৫ অর্জনকারী ৬ জনসহ সকল কৃতী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তোমাদের এই সাফল্য আমাদের গর্বিত করেছে।

সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন

09/08/2026

প্রিয় স্কুল

শুভ জন্মদিন, বিজয় চন্দ্র শীল।ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুলের একজন মেধাবী প্রাক্তন ছাত্র এবং আমাদের অ্যালামনাই এসোসিয়েশন ...
03/08/2026

শুভ জন্মদিন, বিজয় চন্দ্র শীল।

ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুলের একজন মেধাবী প্রাক্তন ছাত্র এবং আমাদের অ্যালামনাই এসোসিয়েশন গঠনের অন্যতম অগ্রণী সহযাত্রী।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল জীবন কামনা করি।

শুভেচ্ছান্তে:
ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন।

প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি২ আগস্ট,আজ আমাদের সবার প্রিয় শিক্ষক, মরহুম বেলায়েত হোসেন স্যারের প্রথম মৃত্যুব...
01/08/2026

প্রথম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

২ আগস্ট,
আজ আমাদের সবার প্রিয় শিক্ষক, মরহুম বেলায়েত হোসেন স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী।

২০২৫ সালের এই দিনে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমান। কিন্তু একজন শিক্ষক কখনো সত্যিকার অর্থে বিদায় নেন না। তিনি বেঁচে থাকেন তাঁর শিক্ষার্থীদের জ্ঞান, আদর্শ, ভালোবাসা এবং অসংখ্য স্মৃতির মাঝে।

আমাদের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর পথচলার সূচনাও এক গভীর মানবিক উদ্যোগের মধ্য দিয়ে। ২০২৪ সালের ডিসেম্বরে প্রিয় স্যারের চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ করতে গিয়েই প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়েছিল। সেই ঐক্য, ভালোবাসা ও দায়বদ্ধতার ভিত্তিতেই আজকের এই অ্যালামনাই এসোসিয়েশনের জন্ম।

স্যার, আপনি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু আপনার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনার রেখে যাওয়া শিক্ষা আজও আমাদের পথ দেখায়। আপনার সেই স্নেহময় হাসি, আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমরা আজও গভীরভাবে অনুভব করি।

আল্লাহ তাআলা যেন মরহুম বেলায়েত হোসেন স্যারকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন এবং তাঁর কবরকে নূরে ভরিয়ে দেন।

আমীন।

গভীর শ্রদ্ধায়
ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন।

   Nasrin Jahan Bristy ব্যাচ -২০১৪ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
18/07/2026



Nasrin Jahan Bristy
ব্যাচ -২০১৪
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

🌹🌹 । নীলক্ষেত অফিস থেকে ফুলেল শুভেচ্ছা গ্ৰহণ করলেন এবং ভবিষ্যত ক্যাডারদের পরামর্শ দিলেন #নীলক্ষেত শাখার শিক্ষার্থী Nasrin Jahan Bristy আপু । ৪৭তম BCS Taxation ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ।

💥 আপুর জন্য অনেক #দোয়া ও #শুভকামনা। আপনার এই অর্জনের জন্য ছিল দীর্ঘ দিনের অক্লান্ত পরিশ্রম ও ধৈর্য।
💥বর্তমানে BCS পরীক্ষায় সাফল্য পেতে হলে (প্রিলি.+ লিখিত) কম্বাইন প্রিপারেশন এর বিকল্প নেই।

💥ফাউন্ডেশন কোর্স (প্রিলি.+ লিখিত) কম্বাইন অথবা প্রিলি. অথবা লিখিত কিংবা ভাইভা সব কিছুতেই BCS কনফিডেন্স‌‌‌ সেরা।

🌹🌹শুভেচ্ছান্তে🌹🌹
বেলাল আহমেদ রাজু পরিচালিত
BCS CONFIDENCE নীলক্ষেত হেড অফিস
৩/বি মিরপুর রোড, রাফিন প্লাজা, লিফট-৪ (৫ম তলা)
মোবাইল: ০১৯৭৩-১০১৫০২/০৩

শুভ জন্মদিন স্যার।শ্রদ্ধেয় জনাব মোঃ আবদুস ছাত্তার (এম.এড, এল.এল.বি)সাবেক প্রধান শিক্ষক, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয...
15/07/2026

শুভ জন্মদিন স্যার।

শ্রদ্ধেয় জনাব মোঃ আবদুস ছাত্তার (এম.এড, এল.এল.বি)
সাবেক প্রধান শিক্ষক, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

আপনার জন্মদিনে ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত এবং শান্তিময় জীবন দান করুন। আপনার জ্ঞান, আদর্শ ও স্নেহ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকুক।

শুভ জন্মদিন।

Address

Chilonia Bazar, Senbagh
Noakhali
3238

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chilonia Union High School Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category