10/03/2026
সবাই একরকমভাবে লাইলাতুল কদরের রাত কাটাতে পারবে না, আর সেটাই স্বাভাবিক। কেউ অসুস্থ, কেউ ব্যস্ত মা, কেউ প্রেগন্যান্ট, কেউ ব্যস্ত কর্মজীবী, কেউ যৌথ পরিবার সামলাচ্ছে, কেউ অতিথি সামলাচ্ছে, কেউ ছোট বাচ্চা নিয়ে জেগে আছে, কেউ শারীরিকভাবে খুব ক্লান্ত/অসুস্থ—তাই অন্যের দিকে না তাকিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী এই রাতকে সুন্দর করে তুলুন। আল্লাহ সাধ্যের অতিরিক্ত আপনাকে কিছুই দিবে না।
(১) রাতে এনার্জি পাওয়ার জন্য দুপুর দিকেই একটু পাওয়ার ন্যাপ নিবেন, লাঞ্চ ব্রেকের সময় বিশ্রাম নিবেন যখনই পারেন,
(২) ইফতারের আগে থেকেই মাথা ঝেড়ে পরিষ্কার করুন যে আপনি লাইলাতুল কদর তালাশে প্রবেশ করতে যাচ্ছেন। কদরের রাতের তালাশ কিন্তু মাগরিবের পর থেকেই শুরু হয়ে যায়। রাত ১২ টা পর্যন্ত অপেক্ষা করবেন না।
(৩) ইবাদাতে বৈচিত্র্য রাখুন -- দোআ, দরুদ পাঠ, এরপর ইশার -তারাবীহর নামাজ, কয়েক মিনিট কুরআন, কিছু ইস্তিগফার, একটু খেয়ে নেওয়া, লং এবং শর্ট দুআর লিস্ট রেডি রাখা, আর শেষ রাতের দিকে কমপক্ষে দুই রাকাআত তাহাজ্জুদ —এগুলোই তো অনেক বড় আমল হতে পারে যদি অন্তরে আপনার ইখলাস থাকে।
(৪) আল্লাহ আপনার আমলের সংখ্যা কেবল গুনছেন, ব্যপারটা এমন না। বরং তিনি আল্লাহ আপনার চেষ্টা, ক্লান্তি, চোখের পানি, শুদ্ধ নিয়ত— এগুলো সব কিছু দেখেই বিবেচনা করছেন!
(৫) মাসের বিশেষ সময় হলে বোনেরা মন খুলে দুআ এবং জিকির করবেন। বেশি বেশি "আল্লাহুম্মা ইন্নাকা আফুউন..." এই দুআটা পড়বেন। শর্টলিস্ট, লং লিস্ট এর দুআ করবেন। আল্লাহর কাছে ঘণ্টার পর ঘণ্টা ধরে চাইবেন ... কোথায় কি লাগবে আপনার? সব মন খুলে কথা বলুন, আল্লাহর সাথেই রাত পাড় করে দিন, আল্লাহর কাছে আমার অভিমানগুলো মনে খুলে বলুন, ২০২৭ সালে আপনার তাকদীরে কি কি ঘটুক আপনি চাচ্ছেন সেটা বলুন, আল্লাহর কাছে ক্ষমা চান, দরুদ পড়ুন, ইস্তিগফার করুন, দুআ করুন, কুরআনের তাফসির পড়ুন, ফোন বন্ধ রাখুন ... এভাবেই রাত কেটে যাক ...
এক ফাঁকে যেন আপনার সাথে ফেরেশতা জিবরিল(আ) এর দেখা হয়ে যায়!! ... তিনি যে লাইলাতুল কদর উপলক্ষে নেমে আসবেন ইবাদাতরত বান্দাদের সালাম জানাতে ...সুবহানআল্লাহ! আল্লাহর কাছে দুআ করি আমি এবং আপনি যেন সেই সালাম পেয়ে সৌভাগ্যবান হই ...
যে রাতে একটু আমল করলেই ১০০০+ মাস ধরে আমলের সওয়াব -- এটা কেন কেউ মিস করবে??
#রামাদান
#লাইলাতুল_কদর