South Char Changa Government Primary School

South Char Changa Government Primary School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from South Char Changa Government Primary School, School, Char Changa, Hatiya, Noakhali.

04/04/2026
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি
12/03/2026

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি

আগামী ১৮ মার্চ ২০২৬ তারিখ রোজ বুধবার নির্বাহী আদেশে ১ দিনের সরকারি ছুটি ঘোষণা
12/03/2026

আগামী ১৮ মার্চ ২০২৬ তারিখ রোজ বুধবার নির্বাহী আদেশে ১ দিনের সরকারি ছুটি ঘোষণা

06/05/2025

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হবে ৪০০ নম্বরের!

(বাংলা,ইংরেজি,গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান)

Congratulations 𝐅𝐀𝐑𝐈𝐇𝐀 𝐓𝐑𝐈𝐒𝐍𝐀, 𝐟𝐢𝐫𝐬𝐭-𝐞𝐯𝐞𝐫 𝐛𝐨𝐰𝐥𝐞𝐫 𝐢𝐧 𝐰𝐨𝐦𝐞𝐧'𝐬 𝐜𝐫𝐢𝐜𝐤𝐞𝐭 𝐡𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐭𝐨 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐰𝐨 𝐡𝐚𝐭-𝐭𝐫𝐢𝐜𝐤𝐬 𝐢𝐧 𝐡𝐞𝐫 𝐜𝐚𝐫𝐞𝐞𝐫.Ellyse ...
02/04/2024

Congratulations 𝐅𝐀𝐑𝐈𝐇𝐀 𝐓𝐑𝐈𝐒𝐍𝐀, 𝐟𝐢𝐫𝐬𝐭-𝐞𝐯𝐞𝐫 𝐛𝐨𝐰𝐥𝐞𝐫 𝐢𝐧 𝐰𝐨𝐦𝐞𝐧'𝐬 𝐜𝐫𝐢𝐜𝐤𝐞𝐭 𝐡𝐢𝐬𝐭𝐨𝐫𝐲 𝐭𝐨 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐰𝐨 𝐡𝐚𝐭-𝐭𝐫𝐢𝐜𝐤𝐬 𝐢𝐧 𝐡𝐞𝐫 𝐜𝐚𝐫𝐞𝐞𝐫.

Ellyse Perry ☝
Sophie Molineux ☝
Beth Mooney ☝

আয়াতুল কুরসী।
13/03/2024

আয়াতুল কুরসী।

 #জ্যামিতির_টুকটাকঃ- জ্যামিতি সম্পর্কে ভালোভাবে জানতে এটি অনেক সহায়ক হিসেবে কাজ করবে।  #সূক্ষ্মকোণ (Acute angle) : এক সম...
05/12/2022

#জ্যামিতির_টুকটাকঃ- জ্যামিতি সম্পর্কে ভালোভাবে জানতে এটি অনেক সহায়ক হিসেবে কাজ করবে।
#সূক্ষ্মকোণ (Acute angle) : এক সমকোণ (90) অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
#সমকোণ (Right angle) : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ=90
#স্থূলকোণ (Obtuse angle) : এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
#প্রবৃদ্ধকোণ (Reflex angle) : দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ
অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে। অর্থাৎ 360 > x 180 হলে x একটি প্রবৃদ্ধ
কোণ।
#সরলকোণ (Straight angle) : দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ
দুই সমকোণের সমান বা 180
#বিপ্রতীপ কোণ (Vertically Opposite angle ) : দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যেকোণ একটিকেতার বিপরীত কোণের
বিপ্রতীপ কোণ বলে।
#সম্পূরক কোণ(Supplementary angle ) : দু’টি কোণের সমষ্টি 180 বা দুইসমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
#পূরক কোণ (Complementary angle) : দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 হলেএকটিকেঅপরটির পূরক কোণ বলে।
#একাস্তর কোণ: দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।
#অনুরূপ কোণ: দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।
#সন্নিহিত কোণ: যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।
#ত্রিভূজ (Triangle): তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে।
#সুক্ষ্মকোণী ত্রিভূজ (Acute angle triangle ) : যে ত্রিভূজের তিনটি কোণই এক সমকোণ(90 0 ) এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভূজ বলে।
#স্থূলকোণী ত্রিভূজ (Obtuse angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ সথূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে সথূলকোণী ত্রিভূজ বলে। কোণ
ত্রিভূজের একের অধিক সথূলকোণ থাকতে পারে না।
#সমকোণী ত্রিভূজ (Right angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ সমকোণ
তাকে সমকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজে একটির অধিক সমকোণ থাকতে পারে না। সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়।
#লম্বকেন্দ্র
ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুগুলির উপর তিনটি লম্ব সমবিন্দুগামী, এবং বিন্দুটির নাম লম্বকেন্দ্র(orthocenter)
#পরিবৃত্ত: তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ)গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।
#পরিকেন্দ্র: পরিবৃত্তের কেন্দ্র (যে বিন্দু ত্রিভুজের শীর্ষত্রয় থেকে সমদূরত্বে স্থিত)।
#চতুর্ভুজ: চারটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ সরলরৈখিক ক্ষেত্রের সীমারেখাকে চতুর্ভুজ বলে।
বিকল্প সংজ্ঞা: চারটি রেখাংশ দিয়ে আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।চিত্রে কখগঘ একটি চতুর্ভুজ।
#কর্ণঃ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে। চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার চেয়ে কম।
#চতুর্ভুজের বৈশিষ্ট্যঃ চারটি বাহু, চারটি কোন, অন্তর্বর্তী চারটি কোনের সমষ্টি ৩৬০°।
#সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান তাকে সামান্তরিক বলে।
#আয়ত: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে।
#বর্গক্ষেত্র: বর্গক্ষেত্র বলতে ৪টি সমান বাহু বা ভূজ বিশিষ্ট বহুভূজ, তথা চতুর্ভূজকে বোঝায়, যার প্রত্যেকটি অন্তঃস্থ কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রীর সমান।
#রম্বসঃ রম্বস এক ধরনের সামান্তরিক যার সবগুলি বাহু সমান কিন্তু কোণ গুলো সমকোন নয়।
#ট্রাপিজিয়ামঃ যে চতুর্ভুজ এর দুইটি বাহু সমান্তরাল কিন্তু অসমান।
#বহুভুজ
(কারনঃ সরলরেখা দ্বারা সীমাবদ্ধ) বহুভুজ নয়
(কারনঃ বক্র রেখা দ্বারা সীমাবদ্ধ) বহুভুজ নয়
(কারনঃ সীমাবদ্ধ নয়)
যদি বহুভুজের সবগুলি বাহু ও কোণ সমান হয়, তবে সেটিকে সুষম বহুভুজ বলে।
বিপ্রতীপ কোণঃ কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে, তা ঐ কোণের বিপ্রতীপ কোণ বলে ।
#গোলকঃ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে ।
#প্রবৃদ্ধকোণঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে ।
#সমান্তরাল রেখাঃ একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে, তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে ।
#ছেদকঃ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে ।
❑ অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকগুলো সমবিন্দু ।ত্রই বিন্দু ত্রিভুজের অন্তঃকেন্দ্র।
❑ পরিকেন্দ্রঃ ত্রিভুজের বাহুত্রয়ের লম্বদ্বিখন্ডকত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র।
❑ ভরকেন্দ্রঃ ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু । ত্রই বিন্দু ত্রিভুজের ভরকেন্দ্র।
❑ লম্ববিন্দুঃ ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের লম্ববিন্দু।
❑ সর্বসমঃ দুইটি ক্ষেত্র সর্বসম হবে যদি একটি ক্ষেত্র অন্যটির সাথে সর্বতোভাবে মিলে যায় । সর্বসম বলতে আকার ও আকৃতি সমান বুঝায় ।
❑ বর্গঃ আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাকে বর্গ বলে ।
❑ স্পর্শকঃ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবল ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয় ।
❑ সাধারণ স্পর্শকঃ একটি সরলরেখার যদি দুইটি বৃত্তের স্পর্শক হয়, তবে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শক বলা হয় ।
❑ আয়তিক ঘনবস্তুঃ তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ট দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তিক ঘনবস্তু বলে ।
❑ ঘনকঃ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে ঘনক বলে ।
❑ কোণকঃ কোন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক কোণক বলে ।
❑ সিলিন্ডার বা বেলুনঃএকটি আয়তক্ষেত্রের যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক বেলুন বলে ।
❑বাহু :
❑ ত্রিভুজের বাহু = ৩টি,
❑ চতুর্ভুজের বাহু = ৪টি
❑ বৃত্তের বাহু = নাই,
❑ ঘনকের বাহু = ৮টি
❑ ঘনবস্তুর বাহু = ১২টি
❑ কিছু প্রাসঙ্গিক ইংরেজী শব্দ
Geometry-জ্যামিতি,
Point-বিন্দু্,
Line-রেখা,
Solid-ঘনবস্ত
Angle-কোণ,
Adjacent angle-সন্নিহিত কোণ,
Vertically opposite angles-বিপ্রতীপ
কোন,
Straight angles-সরলরেখা,
Right angle-সমকোণ,
Acute angle সূক্ষ্মকোণ,
Obtuse angle- স্থূলকোণ ,
Reflex angle –প্রবিদ্ধ কোন,
Complementary angle-পূরক কোণ,
Supplementary angle-সম্পুরক কোণ,
Parallel line-সমান্তরাল রেখা,
Transversal-ছেদক,
Alternate angle-একান্তর কোণ,
Corresponding angle-অনুরূপ কোণ,
In-center – অন্ত-কেন্দ্র,
Circumcenter – পরিকেন্দ্র,
Centroid –ভরকেন্দ্র,
Orthocenter- লম্ববিন্দু,
Equilateral triangle-সমবাহু ত্রিভুজ,
Isosceles angle-সমদিবাহু ত্রিভুজ,
Scalene angle –বিষমবাহু ত্রিভুজ,
Right angled triangle- সমকোণী ত্রিভুজ,
Acute angled triangle-সূক্ষকোণী ত্রিভুজ,
Obtuse angled triangle-স্থুলকোণী ত্রিভুজ,
Congruent – সর্বসম,
Equiangular triangles-সদৃশকোণী ত্রিভুজ,
Quadrilateral- চতুভুজ,
Diagonal-কর্ণ,
Parallelogram- সামন্তরিক,
Rectangle-আয়তক্ষেত্র ,
Square-বর্গ, Rhombus-রম্বস

গণিতের ইংরেজী শব্দের অনুবাদঃ

1) absolute – পরম
2) abstract number – শুদ্ধ সংখ্যা
3) addition – যোগ
4) algebra – বীজগণিত
5) aliquot part – একাংশ
6) approximate – আসন্ন, স্থূল
7) approximately – স্থূলতঃ, আসন্ন
8)approximate value – আসন্নমান
9) arithmetic – পাটিগণিত
10) arithmetic series – সমান্তর শ্রেণী
11) average – গড়
12) on an average – গড়ে
13) base (of logarithm) – নিধান
14) binomial – দ্বিপদ
15) by – ভাজিত
16) cardinal – অঙ্কবাচক
17) characteristic (of log) – পূর্ণক
18) coefficient – গুণক
19) combination – সমাবেশ
20) commensurable – প্রমেয়
21) complex – জটিল
22) compound – মিশ্র, যৌগিক
23) compound interest – চক্রবৃদ্ধি
24) concrete number – বদ্ধ সংখ্যা
25) constant – ধ্রুবক
26) co-ordinates – স্থানাংক
27) cube – ঘন, ঘনফল
28) cube root – ঘনমূল
29) cubic – ত্রিঘাত, ঘন
30) decimal – দশমিক
31) denominator – হর
32) difference – অন্তর
33) differential calculus – অন্তরকলন
34) digit – অঙ্ক
35) dimension – মাত্রা
36) dividend – ভাজ্য, লাভাংশ
37) division – ভাগ, হরণ
38) divisor – ভাজক
39) double rule of three – বহুরাশিক
40) duo-decimal – দ্বাদশিক
41) elimination – অপনয়ন
42) equation – সমীকরণ
43) equivalent – তুল্য, সমতুল্য
44) even – জোড়, যুগ্ম, সম
45) evolution – অবঘাতন
46) expansion – বিস্তৃতি
47) exponential theorem – সূচকসূত্র
48) expression – রাশি, রাশিমালা
49) factor – উৎপাদক
50) factorial – গৌণিক
51) formula – সূত্র
52) fraction – ভগ্নাংশ
53) function – অপেক্ষক
54) geometric series – গুণোত্তর শ্রেণী
55) graph – লেখ, লেখচিত্র, চিত্র
56) graphical – লৈখিক
57) harmonic series – বিপরীত শ্রেণী
58) highest common factor (HCF) – গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গসাগু)
59) homogeneous – সমমাত্রা
60) identity – অবেদ
61) imaginary – কল্পিত
62) improper (fraction) – অপ্রকৃত
63) incommensurable – অমেয়
64) indeterminant – অনির্ণেয়
65) index – সূচক
66) infinite, infinity – অসীম, অনন্ত
67) integer – পূর্ণসংখ্যা
68) integral calculus – সমাকলন
69) into (×) – গুণিত
70) inverse ratio – ব্যস্ত অনুপাত
71) involution – উদ্ঘাতন
72) irrational – অমূলদ
73) logarithm – লগারিদম
74) lowest common multiple (LCM) – লঘিষ্ঠসাধারণ গুণিতক (লসাগু)
75) magnitude – মান, পরিমাণ
76) mantissa (of log.) – অংশক
77) maximum – চরম, বৃহত্তম
78) mean – মধ্যক, সমক
79) minimum – অবম, অল্পতম
80) minus – বিযুক্ত
81) mixed (fraction) – মিশ্র
82) multiple – গুণিতক
83) multiplicand – গুণ্য, গুণনীয়
84) multiplication – গুণন, পূরণ
85) multiplier – গূণক
86) negative – ঋণ, নেগেটিভ
87) number – সংখ্যা
88) numerator – লব
89) odd – বিজোড়, অযুগ্ম, বিষম
90) order – ক্রম
91) ordinal – পূরণবাচক
92) ordinate – কোটি
93) percent – শতকরা, প্রতিশত, শতাংশ
94) percentage – শতকরা হার
95) permutation – বিন্যাস
96) plus – যুক্ত
97) positive – ধন, পজিটিভ
98) power – ঘাত
99) practice – চলিত নিয়ম
100) present worth – বর্তমান মূল্য
101) prime – মৌলিক
102) product – গুণফল
103) progression – প্রগতি
104) proper (fraction) – প্রকৃত
105) proportion – সমানুপাত
106) quadratic – দ্বিঘাত
107) quantity – রাশি
108) quotient – ভাগফল
109) rate – দর, হার
110) ratio – অনুপাত
111) rational – মূলদ
112) reciprocal – বিপরীত
113) recurring – আবৃত্ত
114) reduction – লঘুকরণ
115) remainder – অবশিষ্ট, বাকি, শেষ, ভাগশেষ
116) root – মূল
117) rule of three – ত্রৈরাশিক
118) series – শ্রেণী
119) side (of equation) – পক্ষ
120) sign – চিহ্ন
121) significant – সার্থক
122) simple – সরল
123) simplification – সরলীকরণ
124) simultaneous equation – সহসমীকরণ
125) solution – সমাধান
126) square – বর্গ, বর্গফল
127) square root – বর্গমূল
128) subtraction – বিয়োগ, ব্যবকলন
129) sum – যোগফল, সমষ্টি
130) surd – করণী
131) term – পদ, রাশি
132) uniform – সম
133) unit – একক
134) unitary method – ঐকিক নিয়ম
135) unknown quantity – অজ্ঞাত রাশি
136) value – মূল্য, মান
137) variable – চল
138) variation – ভেদ
139) vulgar (fraction) – সামান্য
140) zero – শূন্য

Samir Kumar Bardhan

05/12/2022

#প্রাথমিকে_বৃত্তি_পরীক্ষাঃ
যেহেতু সমাপনী পরীক্ষা থাকছে না, তাই আবার চালু করা হচ্ছে বৃত্তি পরীক্ষা। আসুন নতুন পদ্ধতিটা জেনে নেই।

পরীক্ষার তারিখঃ ডিসেম্বরের শেষ সপ্তাহ
পরীক্ষার কেন্দ্রঃ নিজ নিজ উপজেলা সদর।
অংশগ্রহণের শর্তঃ কোন প্রতিষ্ঠানের মাত্র ১০% শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।

#সময়ঃ মাত্র ১ঘণ্টা অথবা ২ঘণ্টা উভয় মতামতই পত্রিকায় এসেছে।

#মান_বন্টনঃ মোট ১০০/২০০নম্বরের পরীক্ষা হবে।( উভয় মানবন্টন ই বিভিন্ন পত্রিকায় আসছে)

#বিষয়ঃ বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এই ৪ টি বিষয়ের পরীক্ষা হবে। প্রতিটি বিষয়ে ২৫ করে মোট ৪*২৫=১০০ অথবা ৪*৫০=২০০ নম্বরের বৃত্তি পরীক্ষা হবে।

প্রাথমিকের বৃত্তি হতে পারে আপনার সন্তান বা ছোট ভাই বোনের প্রথম মধুর স্মৃতিময় অর্জন, তাই আজ থেকেই প্রস্তুুতি আরো জোড়ালো হোক।

- Fazlul Haque ভাই

"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" -  শিক্ষক দিবস ২০২২। পোস্টারটি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আওতাধী...
27/10/2022

"শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" - শিক্ষক দিবস ২০২২। পোস্টারটি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস /শিক্ষা প্রতিষ্ঠানের ফেসবুক পেইজে শেয়ার/ প্রচারের অনুরোধ করা হল।

10/08/2022

Handsome - সুদর্শন (ছেলেরা Handsome হয়)
🔥 Beautiful - সুন্দর (মেয়েরা Beautiful হয়)
🔥 Sick - অসুস্থ (অল্প সময়ের জন্য হলে বুঝায়)
🔥 ill - অসুস্থ (দীর্ঘ সময়ের জন্য হলে বুঝায়)
🔥 Cool - ঠান্ডা (আরামদায়ক ঠান্ডা হলে বুঝায়)
🔥 Cold- ঠান্ডা (কষ্টদায়ক ঠান্ডা বুঝাতে ব্যবহার হয়)
🔥 On time - সময়মত (যথাযথ সময় বুঝায়)
🔥 In time - সময়ের মধ্যে (যথাযথ সময় বুঝায় না)
🔥 Warm - উষ্ণ (আরামদায়ক গরম হলে বুঝায়)
🔥 Hot - গরম (কষ্টদায়ক গরম হলে বুঝায়)
🔥 Drown- (প্রানী ডুবলে Drown হয়)
🔥 Sink - ডোবা (বস্তু ডুবলে Sink হয়)
🔥 Put - রাখা (অল্প সময়ের জন্য রাখলে বুঝায়)
🔥 Keep - রাখা (দীর্ঘ সময়ের জন্য রাখলে বুঝায়)
🔥 Short - খাট (ব্যক্তির ক্ষেত্রে Short হয়)
🔥 Low - নীচু (বস্তুর ক্ষেত্রে Low হয়)
🔥 Hope - আশা (বাস্তব আশায় ক্ষেত্রে বুঝায়)
🔥 Wish - কামনা (অবাস্তব আশার ক্ষেত্রে বুঝায়)
🔥 Revenge - প্রতিশোধ (নিজের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে ব্যবহার হয়)
🔥 Avenge - প্রতিশোধ (অন্যের প্রতি অন্যায়ের প্রতিশোধ নিতে ব্যবহার করা হয়)

Address

Char Changa, Hatiya
Noakhali

Opening Hours

Monday 08:30 - 15:30
Tuesday 08:30 - 15:30
Wednesday 08:30 - 15:30
Thursday 08:30 - 15:30
Sunday 08:30 - 15:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when South Char Changa Government Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category