Obaid Ullah Memorial High School.Sadar,Noakhali

Obaid Ullah Memorial High School.Sadar,Noakhali Official created

২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য নতুন মোড়কে নতুন ডায়েরী ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল
09/12/2025

২০২৬ সালের শিক্ষার্থীদের জন্য নতুন মোড়কে নতুন ডায়েরী
ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল

🌍 ৫ অক্টোবর : বিশ্ব শিক্ষক দিবস✨ শিক্ষক — সুন্দর বিশ্ব বিনির্মাণের প্রবক্তা ✨তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র,তোমার তাই বল...
05/10/2025

🌍 ৫ অক্টোবর : বিশ্ব শিক্ষক দিবস

✨ শিক্ষক — সুন্দর বিশ্ব বিনির্মাণের প্রবক্তা ✨

তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র,
তোমার তাই বলে কি কম আনন্দ?
তুমি আপন জীবন পূর্ণ করে,
আপন আলো জ্বেলেছ অনন্ত...

সুন্দর সমাজ ও আলোকিত বিশ্ব গঠনে শিক্ষকদের বিকল্প নেই। শিক্ষকই জাতির আত্মা, মানবতার কারিগর। শিক্ষা, শিক্ষক ও শিক্ষাঙ্গণ একই সূত্রে গাঁথা। শিক্ষকের মর্যাদা, আর্থিক স্বচ্ছলতা, স্বাস্থ্যসেবা ও অবসরকালীন নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে—কাগজে নয়, বাস্তবে।

একজন শিক্ষক আদর্শের প্রতিমূর্তি।
সততা, সংযম, সহিষ্ণুতা ও পরোপকারে তিনি দীপ্ত হন।
জ্ঞানের প্রতি তাঁর তৃষ্ণা অসীম। পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে তিনি ছাত্রছাত্রীদের সৃষ্টিশীল ও গঠনমূলক চিন্তায় উদ্বুদ্ধ করেন। তাঁর পোশাক, আচরণ ও ব্যক্তিত্ব ছাত্রদের অনুপ্রেরণার উৎস। স্নেহ, শাসন ও মমতায় তিনি গড়ে তোলেন সত্যিকার মানুষ।

শিক্ষা হতে হবে সবার অধিকার, দারিদ্র্য মোচনের হাতিয়ার। শিক্ষার উদ্দেশ্য কেবল তথ্য দেওয়া নয়—মানুষের ভেতরের সৃজনশক্তিকে বিকশিত করা। আর সেই কাজের কারিগর হলেন শিক্ষক। তাই শিক্ষকদের ন্যায্য সম্মান ও আর্থিক স্থিতি নিশ্চিত করাই সময়ের দাবি।

রাষ্ট্রকে মনে রাখতে হবে—শিক্ষক বঞ্চিত হলে শিক্ষা দুর্বল হয়, শিক্ষা দুর্বল হলে জাতি পিছিয়ে পড়ে।
শিক্ষকদের দাবি পূরণই হবে গুণগত, আধুনিক, কর্মমুখী শিক্ষার প্রথম ধাপ।

তবুও আশায় বুক বাঁধি—
তোমার যা আছে তা তোমার আছে,
তুমি নও গো ঋণী কারো কাছে...
আমরা শিক্ষকরাই প্রতিদিন জ্বালাই জ্ঞানের দীপ,
যদিও অনেকের ঘরেই থাকে অন্ধকার।

সকল শিক্ষককে জানাই বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা ও শ্রদ্ধা।
জগতের সকল শিক্ষকের কল্যাণ হোক —
কারণ শিক্ষকই আলোর দিশারী, সুন্দর বিশ্বের নির্মাতা। 🌸

জুলাই গণ অভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতাসহ আহত সকল জুলাই যোদ্ধাদের সশ্রদ্ধ সালাম। আমরা ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল প...
05/08/2025

জুলাই গণ অভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতাসহ আহত সকল জুলাই যোদ্ধাদের সশ্রদ্ধ সালাম। আমরা ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল পরিবারের সকল সদস্য কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি তাদের অবদানকে।

🌿🌎 জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি 🌎🌿জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন...
30/07/2025

🌿🌎 জলবায়ু পরিবর্তন প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি 🌎🌿

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার লক্ষ্যে ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুলে আয়োজিত হলো একটি সচেতনতামূলক কর্মসূচি।

🌱 কর্মসূচির অংশ হিসেবে:
✅ ফলদ ও বনজ বৃক্ষ রোপণ
✅ শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা
✅ “জলবায়ু পরিবর্তন: আমাদের ভবিষ্যৎ, আমাদের দায়িত্ব” — শিরোনামে দেয়ালিকা প্রকাশ

🎤 শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও পরিবেশবান্ধব চিন্তাভাবনা ছিলো চোখে পড়ার মতো।
এই ধরনের উদ্যোগ আমাদের শিক্ষার্থী ও সমাজকে আরো সচেতন করে তুলবে—এমনটাই আমাদের প্রত্যাশা।
🌿 আসুন, সকলে মিলে সবুজ পৃথিবী গড়ে তুলি।

21/07/2025

শোকবার্তা:

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অনাকাঙ্ক্ষিত বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল পরিবার গভীরভাবে শোকাহত। এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা।

আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আল্লাহ তাআলা সবাইকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন, এই প্রার্থনা রইলো।

ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল।
২১/০৭/২৫ খ্রি.

17/07/2025
08/07/2025

নোয়াখালী সদর উপজেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের নির্দেশে আগামী ৯ এবং ১০ জুলাই ২০২৫ এর অর্ধ বাষিক পরীক্ষা ও প্রস্তুতিমূলক পরীক্ষা স্থগিত করা হইল। ১৩ই জুলাই থেকে রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। স্থগিত পরীক্ষার রুটিন পরবর্তীতে জানানো হবে।

13/05/2025
'মুছে যাক গ্লানি,ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা।'আজ আনন্দ মুখরিত আয়োজনে ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল-এ উদ...
14/04/2025

'মুছে যাক গ্লানি,
ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।'

আজ আনন্দ মুখরিত আয়োজনে ওবায়েদ উল্লাহ মেমোরিয়াল হাই স্কুল-এ উদযাপিত হলো 'বাংলা নববর্ষ- ১৪৩২।'

উক্ত অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র:

14/04/2025

পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষবিদায় ও বরণ চিরায়ত এ উৎসব প্রাণ-প্রকৃতি ও মানবতার কল্যাণে বয়ে আনুক সাম্য-ঐক্য ও শান্তিময় আগমনী বার্তা।

ঋতু আবর্তে ঝরা পাতার দিন জেগে ওঠে সবুজ ঘাসে। গণ মানুষের বিচিত্র আচার সম্ভারে সুবাসিত আমাদের এ বঙ্গভূমি। আপনাপন কৃষ্টি বৈভব বিনি সুতোয় গাঁথা মালার মতন বুনে চলেছে সার্বজনীন ঐকতান। ধমনীতে এ কী কৃতজ্ঞ সুর! ধন্য এ মানব জনম।
শুভ নববর্ষ

13/04/2025

স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২
সবাইকে নববর্ষের শুভেচ্ছা

এসো হে বৈশাখ এসো এসো......

আজ বাংলা সন ১৪৩২-এর প্রথম দিন, পয়লা বৈশাখ। এ দিবস আমাদের শেখায় নতুন প্রত্যয়ে উদ্দীপ্ত হতে। পয়লা বৈশাখের এই আনন্দময় প্রভাতে সবাইকে আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নববর্ষ আসে নতুন আশা,নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় নিয়ে। সব অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে বৈশাখ আসে নতুনের কেতন উড়িয়ে। স্বাগত ১৪৩২ বঙ্গাব্দ।

পয়লা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এ উৎসবের সর্বজনীনতা অসাধারণ। এটি সব বাঙালির প্রাণের উৎসব। পৃথিবীতে প্রচলিত অধিকাংশ বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সর্ম্পকিত, কিন্তু বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ নেই। কৃষিকাজ ও খাজনা সংগ্রহের ব্যবস্হাকে কেন্দ্র করেই এর প্রচলন। পরে যুক্ত হয় ব্যবসা বাণিজ্যের দেনা-পাওনার হিসাব মেটানো। এখন পয়লা বৈশাখ সব বাঙালির সর্বজনীন সাংস্কৃতিক আনন্দ উৎসব। ধর্ম সম্প্রদায় নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের প্রাণের উৎসব। শুরুর দিকে পয়লা বৈশাখের উৎসব ছিল মূলত গ্রামাঞ্চলভিত্তিক। এখন এ উৎসব শহরাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।

বৈশাখী মেলা নববর্ষকে উৎসব মুখর করে তোলে। রক্তের ভেতর গুপ্ত প্রাণ। স্মৃতিকে ফিরে ফিরে দেখি। শৈশব-কৈশোরের কত স্বপ্ন,কত উত্তেজনা, কত উন্মোচন থেকে গড়ে ওঠে ভবিষ্যৎ জীবন। মেলায় যেতাম আলপথ দিয়ে চুপিসারে কেউ যেন জানতে না পারে, আবার ফিরতাম বেলা ডোবার আগেই। মাটির তৈরি হাতি ঘোড়া, পালকি কত কিছুই না কিনতাম অবোধ মনে। হরেক রকমের খেলনা, খাওয়ার ও চাকচিক্যময় গানের আসর মানুষকে জমায়েত করে রাখত। আজ তা ভেবেই খুবই আনন্দ পাই।

প্রতিমা ব্যানার্জির উদাস করা সেই গানটি আজও মর্মে পুলক জাগায় ----আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি /বাঁশি কই আগের মতো বাজে না/মন আমার তেমন কেন সাজে না /তবে কি ছেলেবেলা অ-নে-ক দূরে ফেলে এসেছি? সত্যি তো কোথায় সেই ছেলেবেলা, কোথায় কৈশোরকাল! আমি আর আমার চেনা সহচর কৈশোর কী সুন্দর মুখোমুখি বসে আছি। অনাদিকালের হৃদয় উৎস হতে সহসা আমরা যেন ভেসে এলাম যুগল আনন্দস্রোতে। যেখানে সবই আছে আগের মতই, নেই শুধু আনন্দ প্রাণোচ্ছ্বল কৈশোরকাল আর বাল্যবন্ধু! যেটা ভেবে এখনও পুলকিত হই নির্মল আনন্দে...

Address

Pak Kishorgang, Sadar
Noakhali

Telephone

+8801711034220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Obaid Ullah Memorial High School.Sadar,Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category