Char Gullahkhali Govt Primary School-চর গুল্যাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়

Char Gullahkhali Govt Primary School-চর গুল্যাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়

Share

একটি আর্দশ প্রতিষ্ঠান।সুদক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত।

22/08/2024
Photos from Char Gullahkhali Govt Primary School-চর গুল্যাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়'s post 16/03/2024

#আলহামদুলিল্লাহ
একমাত্র আমার প্রতিপালক মহান রব -ই আমার সকল প্রশংসার দাবিদার।
শোকরান্তে.... ⬇️
#আবদুর_রহমান_জাহাঙ্গীর
স্বত্বাধিকারী আলমাস এন্টারপ্রাইজ।

Photos from Char Gullahkhali Govt Primary School-চর গুল্যাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়'s post 15/08/2022

ধানশালিক ইউনিয়ন আওয়ামীলীগ ও জনতা বাজার উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত।

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় সোমবার ১৫ আগস্ট সকালে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলাধীন ৬নং ধানশালিক ইউনিয়নের জনতা বাজারে জনতা বাজার উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে এবং র‍্যালি ও মিছিলের আয়োজন করা হয়। এ-ই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের নেতাকর্মীরা।
ধানশালিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনতা বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়া উল হক জিয়ার সভাপতিত্বে জনতা বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহি উদ্দিন সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আবু জাফর আবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানশালিক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান কামাল, ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জাতীয় কমিটির সদস্য আবদুর রহমান জাহাঙ্গীর।

প্রধান অতিথি আবু জাফর আবির, বিশেষ অতিথি কামরুজ্জামান কামাল ও সহাব উদ্দিন বক্তব্য রাখেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের জনতা বাজার উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানশালিক ইউনিয়ন আওয়ামী লীগ ও জনতা বাজার উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু পেশাজীবী জাতীয় কমিটির সদস্য, ভোরের কাগজ পত্রিকার কবিরহাট উপজেলা প্রতিনিধি, নগর বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহমান জাহাঙ্গীর বলেন, খুনি জিয়া এবং খন্দকার মোশতাকের নেতৃত্বে ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসতম হত্যাকাণ্ড বাঙালি জাতির জন্য করুণ বিয়োগগাঁথা হলেও ভয়ংকর ওই হত্যাকাণ্ডে খুনিদের শাস্তি নিশ্চিত না করে বরং দীর্ঘ সময় ধরে তাদের আড়াল করার অপচেষ্টা হয়েছে। এমনকি খুনিরা পুরস্কৃতও হয়েছে নানাভাবে। হত্যার বিচার ঠেকাতে কুখ্যাত ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করেছিল বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাক সরকার।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। পরাজয়ের প্রতিশোধ নিতে তারা একের পর এক চক্রান্তের ফাঁদ পাতছে। ওই অপশক্তিকে বাংলার মাটি থেকে নিঃশেষ করতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনতা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার সুমি, সহকারী শিক্ষক আইয়ুব নবী হারুন, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কবির আজাদ, ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শামিম মাস্টার এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, আইন বিষয়ক সম্পাদক সেলিম ভূঞা, ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ডা. আলা উদ্দিন, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মোহাম্মদ মিয়া, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ পারুক, ইউনিয়ন যুবলীগ সিনিয়র সহসভাপতি আবদুল ওয়াদুদ জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ জাহিদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগ নেতা মোশাররফ হোসেন এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আবদুর রহমান জাহাঙ্গীর (নোয়াখালী)
১৫.০৮.২০২২ ইং

Photos from Char Gullahkhali Govt Primary School-চর গুল্যাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়'s post 30/07/2022

আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ দ্বিন।
‘ইয়া আল্লাহ! আপনি তাকে দ্বিনের জ্ঞান দান করুন।’
আমিন

ধানশালিকে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। 14/06/2022

ধানশালিকে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

ধানশালিকে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আবদুর রহমান জাহাঙ্গীর“প্রবেশ কর জ্ঞান অর্জনের জন্য, বেরিয়ে যাও দেশ সেবার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদ....

জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। 14/06/2022

জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।

জনশুমারিতে তথ্য দিন পরিকল্পিত উন্নয়নে অংশ নিন। আবদুর রহমান জাহাঙ্গীরকবিরহাট (নোয়াখালী)আগামী ১৫ থেকে ২১ জুন দেশব্যাপী ৬ষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হবে....

Photos from Char Gullahkhali Govt Primary School-চর গুল্যাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়'s post 02/12/2021

" মায়ের মত করি যতন,শিশু হবে দেশের রতন "।
এই প্রতিপাদ্য কে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো চর গুল্লাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত #মা_সমাভেশ
২/১২/২০২১ ইং

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Char Gulla Khali, Danshalik Bazar, Kabir Har, Noakhali
Noakhali Sadar Upazila
3811

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00