09/12/2025
লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয় ↓ Lamchar m.l high School
Enter to learn➡️Leave to Serve.
শেখার জন্য এসো➡️সেবার জন্য যাও।
09/12/2025
“যেখানে ছিলো শুধুই হাসি, বন্ধুত্ব আর স্মৃতি — সেই সুন্দর দিনগুলো আবার মনে পড়ে যায়!”
লামচর এলাকাবাসী কে জানানো যাচ্ছে যে, ইতিমধ্যে লামচর গ্রামের অনেক পরিবারের ঘরে পানি ঢুকে গিয়েছে এবং আজকে বৃষ্টি হলে অবস্থার আরো অবনতি হবে। তাই আপনারা যারা সমস্যার মধ্যে আছেন তাদেরকে লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর মাঠের পূর্ব পাশের ভবনের দ্বিতীয় তলায় থাকার জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আপনারা সেখানে নির্বিঘ্নে থাকতে পারেন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। অনুরোধক্রমে মোহাম্মদ সেলিম হোসেন পাটোয়ারী, প্রধান শিক্ষক, লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়। মোবাইল নাম্বার ০১৬০১০৫২৪২৭
দেশের পরিবর্তন চাইলে প্রথম পরিবর্তনটা আপনার আমার থেকেই শুরু করতে হবে।
11/06/2024
একটা দেশের ৪০ হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে। যারা বেঁচে আছে, তারাও না খেয়ে, দুর্ভিক্ষ, রোগ আর শোকের মধ্যে দিয়ে বেঁচে আছে। ছেলে মেয়েরা গালে নাম লিখে রাখতেছে, যেন মরার পর তার লাশ খুজে পাইতে সহজ হয়।
যারা আমার আপনার ভাই বোনকে এক ফোঁটা পানি খাইতে দিতেসে না, আপনি তাদের বিরুদ্ধে যাইয়া সামান্য একটা সফট ড্রিংকসই যদি স্যাক্রিফাইস করতে না পারেন, তাহলে আপনি মানুষ হলেন কী করে?
©
লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল ২৮/০৪/২০২৪ইং তারিখ রোজ রবিবার হইতে পূর্বের ন্যায় শ্রেনি কার্যক্রম আরম্ভ হইবে। তাই সকলকে প্রস্তুতি নিয়ে যথা সময়ে বিদ্যালয় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। ছাত্র-ছাত্রীদেরকে বিদ্যালয় পোশাক পরিধান করিয়া অবশ্যই বিদ্যালয় আসতে হবে।
Head Sir.
এতদ্বারা লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উপবৃত্তিধারী ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, উপবৃত্তিধারী যে সমস্ত ছাত্র-ছাত্রী নগদ ও ব্যাংক একাউন্ট ব্যতীত অন্য একাউন্ট রয়েছে তাদেরকে মোবাইল ব্যাংকিং নগদে একাউন্ট করে আগামী ২৫/৪/ ২০২৪ রোজ বৃহস্পতিবার এর মধ্যে অত্র বিদ্যালয়ের অফিস সহকারী মো: বিল্লাল হোসেন ভূঁইয়া এর সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া গেল। প্রয়োজনীয় কাগজপত্র: ১/নগদ একাউন্ট (অভিভাবকদের নিজস্ব রেজিস্ট্রেশনকৃত সিমে নগদ একাউন্ট হতে হবে)। ২/ ছাত্র-ছাত্রীদের জন্ম নিবন্ধন এর অনলাইন ফটোকপি। ৩/ অভিভাবকদের এনআইডির ফটোকপি।
Head Sir
এতদ্বারা লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান শিক্ষা কারিকুলাম প্রশিক্ষণে সকল শিক্ষক অংশগ্রহণ করায় বিদ্যালয় এর বার্ষিক পরীক্ষার ফলাফল পূর্ব নির্ধারিত ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ এর পরিবর্তে ২৮ ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় ফলাফল প্রকাশ করা হবে। সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে ও তারিখে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল। নির্দেশক্রমে, প্রধান শিক্ষক, লামচর বহুমুখী উচ্চ বিদ্যালয়।
01/07/2023
বৃষ্টি ভেজা আমাদের বিদ্যালয়।
ছবি: Mahtabur Rahman Sobuj
15/11/2022
From Head Sir
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Address
3881
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |