05/01/2014
শহীদ রাসেল স্মৃতি পাঠাগার।
শহীদ রাসেল ভাইয়ের স্মরণে
শহীদ রাসেল।।
১৪ ডিসেম্বর ২০১৩ নোয়াখালীর কোম্পানী গঞ্জ উপজেলা জামে মসজিদের সামনে শান্তিপূণ্ মিছিল করার সময় খুনি হাসিনার পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে প্রাণ হারান।
আমরা তার শহীদি আত্না সর্ব্বোচ্চ মর্যাদা কামনা করি।।
05/01/2014
নির্বাচন সংবাদ !!
-------------------------
১. স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী ছেলে একাই ৪৫০ ভোট দিয়ে বিশ্বরেকর্ড ।
পাবলিক: Congratulations !!!!! আপনাকেই খুজঁছে বিশ্ববাসী ।
২. নাটোরে ভোটারের লাইনে রাজহাঁস দাড়িয়ে ভোটের অধিকার দাবি করছে ।
পাবলিক: আমরাও রাজহাঁসের ন্যায্য দাবি সমর্থন করছি !!!
৩. অনেক ভোট কেন্দ্র ফাঁকা- তেমন ভোট পড়েনি ।
পাবলিক: ইতা কি কয় ? Where is my vote ??
৪. মখা কইছেন- শৈত্যপ্রবাহের কারনে ভোটার কম- তিনি যৌথবাহিনীকে শৈত্যপ্রবাহের বিরুদ্ধে মামলা + হামলা করার নির্দেশ দিয়েছেন ।
পাবলিক: আমরা কিন্তু শৈত্যপ্রবাহের ঠেং ধরে নাড়াচড়া দেইনি । আমরা নির্দোষ ।
৫. হলুদ মিডিয়া পুরাতন ছবি আজকের বলে চালিয়ে দিচ্ছে ।
পাবলিক: ছবিটা হয়তো গত যুগের শীতবস্ত্রের লাইন ছিল ।
- Ibrahim Hussain Bijoy
05/01/2014
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বীরত্ব, ৪৭৫ ভোট দিলেন একাই!
পাবনা-১ আসনে (বেড়া-সাঁথিয়া) দুটি স্থানে চারটি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে ও ব্যক্তিগত সহকারীর নেতৃত্বে ভোট ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
পাবনার বেড়া উপজেলায় পাইকহাটি শহীদনগর উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমিন্ত্রী অ্যাভোকেট শামসুল হক টুকুর ছেলে রঞ্জনের লোকজন জোর করে ব্যালটে সিল দিয়েছেন। এসময় প্রতিবাদ করতে গেলে স্বতন্ত্র প্রার্থী আবু সাইদের তালা প্রতীকের এজেন্ট নূর ইসলামকে মারধর করে তারা। আজ সকালে এ ঘটনা ঘটে।
ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার শামসুর রহমান জানান, ১৫-২০ লোক ভয়ভীতি দেখিয়ে জোর করে ৯৯টি ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে চলে যায়। ব্যালট নাম্বারগুলো হলো- ২৩৩২০১-৯৯টি।
ওই কেন্দ্রে দায়িত্বপালনরত এসআই নজরুল ইসলাম বলেন, “ভোটার সেজে কয়েকজন এসে সিল মেরে গেছে। আমরা বুঝতে পারিনি।”
05/01/2014
কান ধরে ভোটারদের কাছে ক্ষমা চাইলেন নজীবুল বশ
চট্টগ্রাম: চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মহাজোট সমর্থিত তরিকত ফেড়ারেশনের প্রার্থী মাওলানা নজিবুল বশর মাইজভান্ডারী তার ব্যবহারের জন্য কান ধরে ক্ষমা চেয়ে ভোটারদের ক্ষোভ থেকে রেহাই পান। উপজেলার দক্ষিণ নিশ্চন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টা পর্যন্ত এ কেন্দ্রে একটি ভোটও কাস্ট হয়নি। নির্বাচনে প্রার্থী হয়ে কোনো প্রার্থীই ভোটারদের কাছে ভোট চাইতে যাননি। এর প্রতিবাদে এলাকার সব ভোটার সম্মিলিতভাবে কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন। যারা কেন্দ্রের আশেপাশে অবস্থান করছিলেন তারাও ভোট দান থেকে বিরত থাকেন।
এ খবর পেয়ে ছুটে যান নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি সেখানে পৌঁছে কেন্দ্রের বাইরে লোকজনদের ওপর ভোট কাস্ট না হওয়ার কারণে ক্ষেপে যান। জানতে চান এ ঘটনার কারণ কী। বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি ভোটারদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন তার দিকে তেড়ে যান। এসময় হতবিহ্বল হয়ে নজিবুল বশর কান ধরে এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২৭৮ জন। পরে অবশ্য ভোটারেরা ভোট দিয়েছেন কিনা তা জানা সম্ভব হয়নি।
দুপুর ১২টা পর্যন্ত একটি ভোটও পড়েনি
সিলেটের বিশ্বনাথে নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গ্রামের রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোটবাক্সে একটি ভোটও পড়েনি।
http://dailynayadiganta.com/details.php?nayadiganta=Nzc3MA==&s=MjM=
দেশের জনগণ নির্বাচন বর্জন করে এ সরকারের পরাজয় নিশ্চিত করেছে------ ডা. শফিকুর রহমান
তারিখঃ ০৫-০১-২০১৪ ইং
প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করায় দেশবাসীকে অভিনন্দন ও জন প্রত্যাখ্যাত তামাসার নির্বাচন এই মুহূর্তে বাতিল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ৫ জানুয়ারী নি¤েœাক্ত বিবৃতি প্রদান করেছেন ঃ-
“সরকার রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচনের যে প্রহসনের আয়োজন করেছিল দেশের জনগণ সে নির্বাচনে অংশগ্রহণ না করে সরকারকে ধিক্কার জানিয়েছে। জনগণ এ নির্বাচন সর্বাত্মকভাবে বর্জন করেছে। শতকরা ৯০ ভাগেরও বেশী মানুষ এ প্রহসনমূলক নির্বাচন প্রত্যাখ্যান করে প্রমাণ করেছে সরকারের এ নির্বাচনের নাটকের সাথে জনগণের কোন সম্পৃক্ততা নেই। এ হাস্যকর, অর্থহীন ও গণপ্রত্যাখ্যাত নির্বাচনের মাধ্যমে সরকার আরো গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
দেশের জনগণ নির্বাচন বর্জন করে এ সরকারের পরাজয় নিশ্চিত করেছে। সরকার নির্বাচনী প্রহসনের নাটকের মাধ্যমে গণতন্ত্র হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা কাল বিলম্ব না করে এই মুহূর্তে জন প্রত্যাখ্যাত, ঘৃন্য নির্বাচন বাতিল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
মোঃ ইব্রাহিম
কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
05/01/2014
সাধের ভোট বানাইল মোরে বৈরাগী :)
রাজধানীতে বিভিন্ন কেন্দ্রে প্রচুর ভোট পড়ছে, ভোটার উপচে পড়ছে : এইচ টি ইমাম
http://dailynayadiganta.com/index.php
কান ধরে মাফ চেয়ে রক্ষা পেলেন মহাজোট প্রার্থী!
জনগণের রোষ থেকে বাঁচতে কান ধরে মাফ চাইলেন মাজারপন্থী বলে পরিচিত মহাজোট প্রার্থী তরিকত ফেড়ারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী। এসময় এলাকার লোকজন তার দিকে তেড়ে যায় ও নাজেহাল করেন। কেউ কেউ ধর ধর বলে তাকে ধাওয়া দেয়ার চেষ্টা করে।
সকাল ১১টার দিকে উপজেলার দক্ষিণ নিশ্চন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ১১টা পর্যন্ত এ কেন্দ্রে একটি ভোটও কাস্ট হয়নি। নির্বাচনে এ এলাকার সব ভোটার সম্মিলিতভাবে কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকেন। যারা কেন্দ্রের আশেপাশে অবস্থান করছিলেন তারাও ভোট দান থেকে বিরত থাকেন।
এ খবর পেয়ে ছুটে যান নজিবুল বশর মাইজভান্ডারী। তিনি সেখানে পৌঁছে কেন্দ্রের বাইরে লোকজনদের ওপর ভোট কাস্ট না হওয়ার কারণে ক্ষেপে যান। জানতে চান এ ঘটনার কারণ কী। বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি ভোটারদের সঙ্গে দূর্ব্যবহার করেন।
এতে আরো ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন তার দিকে তেড়ে যায় ও নাজেহাল করেন। এসময় কেউ কেউ ধর ধর বলে তাকে ধাওয়া দেয়ার চেষ্টা করে।
এ সময় ভীত হয়ে নজিবুল বশর কান ধরে এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
http://dailynayadiganta.com/index.php
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Noakhali Sadar Upazila