ইজিলি মক্তব শিক্ষা ফাউন্ডেশন

ইজিলি মক্তব শিক্ষা ফাউন্ডেশন ইজিলি মক্তব শিক্ষা ফাউনেডশন

19/07/2026
28/06/2026

প্রিয় পাঠক,

বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর প্রায় ২৫–৩০% শিশু মাদ্রাসায় পড়াশোনা করে এবং তারা সাধারণত সহি-শুদ্ধভাবে কুরআন শিক্ষা লাভের সুযোগ পায়। কিন্তু বাকি ৭০–৭৫% শিশু স্কুল-কলেজে পড়ে অথবা অন্য শিক্ষায় নিয়োজিত থাকে। তাদের দ্বীনি শিক্ষার প্রধান ভরসা হলো মক্তব।

দুঃখজনক হলেও সত্য, দেশের অধিকাংশ মক্তবে পাঠদানের কোনো সমন্বিত সিলেবাস বা নির্দিষ্ট পদ্ধতি নেই। একটি মক্তবে যদি ৪০ জন শিক্ষার্থী থাকে, তারা সাধারণত ৫টি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকে—কায়দা, আমপারা, আলিফ-লাম, সূরা এবং কুরআন শরীফ। আবার একই গ্রুপের শিক্ষার্থীরাও ভিন্ন ভিন্ন জায়গা থেকে পড়ে। ফলে একজন শিক্ষক প্রতিটি শিক্ষার্থীকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। এর ফলেই অধিকাংশ শিক্ষার্থী দীর্ঘদিন মক্তবে পড়েও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারে না।

এই সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে আমরা প্রতিষ্ঠা করেছি ইজিলি মক্তব শিক্ষা ফাউন্ডেশন।

আমাদের উদ্যোগে প্রণয়ন করা হয়েছে "ইজিলি মডেল কুরআন শিক্ষা"—একটি ছবক ও সিলেবাসভিত্তিক সমন্বিত শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতিতে একই শ্রেণির সব শিক্ষার্থী একই ছবকে পাঠ গ্রহণ করে, ফলে শিক্ষক পরিকল্পিতভাবে পাঠদান করতে পারেন এবং শিক্ষার্থীরাও দ্রুত শিখতে সক্ষম হয়।

এই পদ্ধতির মাধ্যমে:
✅ ৬ বছর বা তদূর্ধ্ব বয়সী শিশুরা মাত্র ৯ মাসে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারে।
✅ এরপর আরও ১ বছর অনুশীলনের মাধ্যমে তিলাওয়াতে গতি ও দক্ষতা অর্জন করে।
✅ অর্থাৎ মাত্র ২ বছরে একজন শিক্ষার্থী কুরআন শিক্ষা সম্পন্ন করে মক্তব ত্যাগ করতে পারে।

বর্তমানে নোয়াখালী সদর উপজেলার কাশীপুর মডেল মক্তবে এই সমন্বিত ছবকভিত্তিক পাঠদান সফলভাবে পরিচালিত হচ্ছে।

আপনার কাছে যদি এই উদ্যোগটি সময়োপযোগী ও উপকারী মনে হয়, তাহলে পোস্টটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।

আপনার মক্তবে ইজিলি মডেল কুরআন শিক্ষা চালু করতে, বই সম্পর্কে জানতে অথবা আমাদের মক্তব পরিদর্শন করতে চাইলে যোগাযোগ করুন।

গোলাম কবির
উদ্যোক্তা
ইজিলি মক্তব শিক্ষা ফাউন্ডেশন
📞 ০১৭১২-৯৮১৪৪২

আলহামদুলিল্লাহ সকালের দোয়ায় এবং আল্লাহর রহমতে ইজিলি মক্তব শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ মক্তবের কার্যক্রম ...
28/06/2026

আলহামদুলিল্লাহ সকালের দোয়ায় এবং আল্লাহর রহমতে ইজিলি মক্তব শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ মক্তবের কার্যক্রম শুরু হয়েছে নোয়াখালীতে। নোয়াখালী সদর থানার কাশিপুর গ্রামে এটা শুরু হয়েছে। মক্তব শিক্ষার আধুনিকায়ন এবং কার্যকর শিক্ষা পদ্ধতির অগ্রগতি দেখতে আমাদের পেইজে লাইক ফলো দিয়ে সত থাকুন। শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন।

ধন্যবাদান্তে
গোলাম কবির
উদ্যোক্তা
ইজিলি মক্তব শিক্ষা ফাউন্ডেশন

24/05/2026

ইনশাআল্লাহ চলতি বছর ডিসেম্বর মাসে 2 নং দাদপুর ইউনিয়নের সকল মক্তবের অংশগ্রহণে মক্তবের ছাত্রছাত্রীদের জন্য মক্তব ভিত্তিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করার উদ্যোগ নিয়েছে ইজিলি মক্তব শিক্ষা ফাউন্ডেশন। বিস্তারিত শীঘ্রই জানানো হবে। পোস্টটি শেয়ার করে সকল মক্তবের শিক্ষকদের জানার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করা হল।

19/05/2026

আপনার মক্তবের জন্য বা নিজে পড়ার জন্য ইজিলি মডেল কোরআন শিক্ষা বই সংগ্রহ করতে যোগাযোগ করুন
01712981442

18/05/2026

বাংলাদেশের প্রচলিত মক্তব শিক্ষা ব্যবস্থার একটি বড় সমস্যা হলো—এখানে বেশিরভাগ ক্ষেত্রে নির্দিষ্ট সিলেবাস, কারিকুলাম, ক্লাসভিত্তিক অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমা নেই। ফলে একজন শিক্ষার্থী কখন ভর্তি হবে, কতদিন পড়বে, কোন ধাপে কী শিখবে—এসব বিষয় অনেক সময় অনিয়মিত ও অগোছালো থেকে যায়। ফলে শিশুরা ৫/৬ বছর মক্তবে পড়েও শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারে না।

এই বাস্তবতাকে সামনে রেখে ছবক ভিত্তিক পাঠ দানের লক্ষ্যে আমরা প্রণয়ন করেছি **“ইজিলি মডেল কোরআন শিক্ষা”**। আমাদের লক্ষ্য হলো মক্তব শিক্ষাকে একটি সুন্দর, গোছানো ও ফলপ্রসূ ব্যবস্থার মধ্যে নিয়ে আসা—যেখানে থাকবে:

* নির্দিষ্ট সিলেবাস
* ক্লাস ও ছবক ভিত্তিক পাঠদান
* নির্ধারিত সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা
* সহজ ও কার্যকর শিক্ষাপদ্ধতি
* এমন অনুশীলন, যাতে শিক্ষার্থীরা আজীবন মনে রাখতে পারে এবং অন্যকে শেখাতে সক্ষম হয়

আমরা চাই, একজন শিশু নির্দিষ্ট সময়ের মধ্যে সহীহভাবে কোরআন তিলাওয়াত, নামাজ, ওজু, গোসলসহ প্রয়োজনীয় ইসলামী শিক্ষা শিখে মক্তব জীবন সম্পন্ন করতে পারে।

এই উদ্যোগকে আরও উন্নত ও কার্যকর করতে আপনাদের পরামর্শ, মতামত ও সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় সময় আমরা আমাদের পরিকল্পনা ও কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের মূল্যবান মতামত গ্রহণ করবো।

আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরামর্শ দিয়ে এই মক্তব শিক্ষা সংস্কারের কাজে অংশগ্রহণ করুন।

ধন্যবাদ।

ইজিলি মডেল কুরআন শিক্ষা কায়দার সূচীপত্র।
17/05/2026

ইজিলি মডেল কুরআন শিক্ষা কায়দার সূচীপত্র।

ইজিলি মডেল কুরআন শিক্ষাএকটি সহজ, আধুনিক ও বাস্তব ভিত্তিক কুরআন শিক্ষার পূর্ণাঙ্গ পদ্ধতি।এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যা...
17/05/2026

ইজিলি মডেল কুরআন শিক্ষা
একটি সহজ, আধুনিক ও বাস্তব ভিত্তিক কুরআন শিক্ষার পূর্ণাঙ্গ পদ্ধতি।

এই বইটি এমনভাবে সাজানো হয়েছে যাতে ছোট শিশু থেকে শুরু করে বড়রাও ধাপে ধাপে সহজে কুরআন শিক্ষা অর্জন করতে পারে। এতে রয়েছে—
✔️ ছবক ভিত্তিক কুরআন তেলাওয়াতের শিখার নিয়ম
✔️ ধাপে ধাপে পড়ার অনুশীলন
✔️ নামাজ শিক্ষা
✔️ ওযু ও গোসলের মাসআলা
✔️ সহজ ভাষায় পাঠদান পদ্ধতি
✔️ মক্তব ও বাসায় শিক্ষাদানের উপযোগী কারিকুলাম

“ইজিলি মডেল কুরআন শিক্ষা” শুধু একটি কায়দা নয়, বরং একজন শিক্ষার্থীকে কুরআন পড়া থেকে অন্যকে শেখানোর উপযোগী করে গড়ে তোলার একটি বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা।

নিয়মিত অনুশীলনের মাধ্যমে অল্প সময়ে সুন্দর ও শুদ্ধ তেলাওয়াত শেখার কার্যকর সহায়ক।

অভিভাবক, শিক্ষক ও মক্তব পরিচালকদের জন্য একটি নির্ভরযোগ্য কুরআন শিক্ষা সহায়িকা।
আপনার কপির জন্য যোগাযোগ করুন -01712981442

Address

S. Tower, Block 10/A, GH/R, Maijdee
Noakhali Sadar Upazila
3800

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইজিলি মক্তব শিক্ষা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share