Jamia Osmania Chatkhil - জামেয়া ওসমানিয়া চাটখিল।

Jamia Osmania Chatkhil - জামেয়া ওসমানিয়া চাটখিল।

Share

দ্বীন ও দেশের তদন্দ্র প্রহরী।

05/07/2022

০৫ জুলাই ২০১৭ (খ্রিঃ) এর এই দিনে রফিকে আলার দরবারে সাড়া দেন জামেয়ার মান্যবর শাইখুল হাদিস আল্লামা মোস্তফা আল হোসাইনী (রহ.)।

রহিমাহুল্লাহু রহমান ওয়াসিয়া।

আল্লামা মোস্তফা আল হোসাইনী (রহ.) একই সাথে বহুমুখী যোগ্যতার অধিকারী ছিলেন। একাধারে একজন মুফাসসিরে কুরআন, শাইখুল হাদিস, সুমিষ্টভাষী দাঈ ও ওয়ায়েজ, মুহাক্কিক আলেম, লেখক এবং একজন বিচক্ষণ ও ত্যাগী রাজনীতিবিদ ছিলেন। সর্বোপরি তিনি ছিলেন সীরাতে রাসূল (সা.) এর জীবন্ত প্রতিচ্ছবি।

উল্লেখ্য, হযরতের রুহের মাগফিরাত কামনায়, আমরা সকলেই সূরা ফাতিহা ও সূরা ইখলাসের আমল করি, ইনসাআল্লাহ।

05/07/2022

শুভ্রতা যেখানে অনন্যতা ছুঁয়ে দেয় প্রতিটি হৃদয়ের পবিত্রতার পানে।

#কাবা #হজ্ব

Photos from Jamia Osmania Chatkhil - জামেয়া ওসমানিয়া চাটখিল।'s post 30/06/2022

আলহামদুলিল্লাহ।

চাটখিল বাসীর পবিত্র আমানত পৌঁছে দিয়েছি সিলেট বাসীর কাছে.....

24/06/2022

ছাত্রজীবনে সফল হতে দরসে বিনয়, সুশৃঙ্খল ও মনোযোগী হতে হবে
- হযরত আল্লামা শোয়াইব জমিরী (দা.বা.)
-------------------------------
দেশের প্রাচীন ও বৃহত্তম ইসলামী বিদ্যাপিঠ দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রবীণ আলেম ও শাইখে সানী হযরত আল্লামা হাফেজ শুয়াইব জমিরী মিশকাত শরীফ সানীর দরসে সহস্রাধিক ছাত্রের উদ্দেশ্যে ‘আদব ও শিষ্টাচার এবং ইলম অর্জনে আত্মত্যাগ’ সম্পর্কে রত্নমাখা কিছু নসীহত পেশ করেন।

তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, মনযোগ দিয়ে কথাগুলো শোন, তোমরা ইলম শিক্ষার ব্যাপারে সর্বদা নমনীয়ভাবে চলাচল করবে। নিজেকে ইলমের জন্য ওস্তাদের কাছে সম্পূর্ণ সোপর্দ করতে হবে। নিজেকে কখনো বড় মনে করবে না। আচরণে বা উচ্চারণে নিজেকে প্রজ্ঞাবান বা শ্রেষ্ঠ বলে প্রমাণ করার চেষ্টা করবে না। জগতে এমন শত-সহস্র কিতাব আছে, যা তোমরা পড়নি। সুতরাং নিজেকে শ্রেষ্ঠ ভাবার কিছু নেই। জ্ঞান আহরণের ময়দানে তুমি নিজেকে এমনভাবে মিটিয়ে দিবে, যাতে লোকসমাজ তোমার আদব, সম্মান, শ্রদ্ধায় অভিভূত হয়ে পড়ে।

আল্লামা শুয়াইব জমিরী আরো বলেন, শিক্ষাজীবনে নিজের বংশীয় মর্যাদা ভুলে যেতে হবে। বংশীয় মর্যাদা দিয়ে কি হবে যদি নিজের ভিতরে কিছু না থাকে। দেখ, একটি গোলাপ ফুল। তাকে নিয়ে লোকজন কি করে? তোমরা দেখবে অবশ্যই কোন অনর্থক বা নিম্ন কাজে গোলাপকে ব্যবহার করা হয় না। গোলাপকে মানুষ নিজের স্থানে থেকেও সুন্দর ও পরিপাটি স্থানে রাখে। তার থেকে ঘ্রান নেয়। কোমল অনুভূতি প্রকাশ করে। সৌন্দর্য উপভোগ করে।

তিনি আরো বলেন, তোমরা দেখ গোলাপটি কীভাবে নিজেকে নিম্ন মাটির মধ্যে মিটিয়ে দিয়ে নিজেকে যোগ্য রূপে বিকশিত করে তুলেছে। দেখ, গোলাপ যে গাছে জন্মায় তার নিচের দিকে তাকিয়ে দেখ। মাটিগুলো কত যত্মহীন। গাছটির চাপিাশে কত ময়লা আবর্জনা। মানুষের কত জমানো ময়লা গাছটির দিকে নিক্ষেপ করত। কত ঝড় বৃষ্টি তার উপর দিয়ে বয়ে গেল। কতজন মুল্যহীনতার কথা গাছটিকে লক্ষ্য করে বলত। কতজন তাকে উপড়ে ফেলার অভিপ্রায়ও প্রকাশ করতো। কিন্তু বেচারা বৃক্ষটি যখন নিজের শরীরে শত শত কাটা আর বক্রতা নিয়ে একটি সতেজ মসৃণ গোলাপ মানব সমাজকে উপহার দেয়, তখন মানবসমাজ গোলাপের সুবাসে মোহিত হতে একে অপরের সাথে প্রতিযোগীতায় লিপ্ত হয়। সবাই ফুলটিকে নিজের করে পেতে কত কিছু করে।

ছাত্রদের উদ্দেশ্যে আল্লামা শুয়াইব জমিরী বলেন, তোমরা দেখ, সে নিজেকে বিলিয়ে দিয়ে যোগ্য করে তৈরি করেছেন। নিজের আমিত্বকে সে বর্জন করেছে।

Photos from Jamia Osmania Chatkhil - জামেয়া ওসমানিয়া চাটখিল।'s post 09/05/2022

◆ ভর্তি বিজ্ঞপ্তি ◆

➪ আগামী ১০ মে মঙ্গলবার; হতে জামিয়া ওসমানিয়া চাটখিলে’র ১৪৪৩-৪৪ হি. শিক্ষাবর্ষের নতুন ও পুরাতন ছাত্র ভর্তি কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ।

Photos from Jamia Osmania Chatkhil - জামেয়া ওসমানিয়া চাটখিল।'s post 02/05/2022

বেফাক পরীক্ষার ফলাফল -১৪৪৩ হিজরী।

02/05/2022

আলহামদুলিল্লাহ।

fojilat_P.pdf 30/04/2022

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৫কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল পিডিএফ।

https://drive.google.com/file/d/1ElQEV33dVqjXSrxwQF2BkSjmbc-9IRL2/view?usp=sharing
ফযীলাত পুরুষ-2022

https://drive.google.com/file/d/13Ew1f-cQ3gYQFq3Qf-AWdMh1Qlza15UF/view?usp=sharing
ফযীলাত মহিলা-2022

https://drive.google.com/file/d/1qQfBwdN0AvOVNsvIXxJ5D7jaDM09dnAG/view?usp=sharing
সানাবিয়া পুরুষ-2022

https://drive.google.com/file/d/1Ge4Xuym48J2Lr_nyYxu5VCrwNz7lWAar/view?usp=sharing
সানাবিয়া মহিলা-2022

https://drive.google.com/file/d/1sudEEoHYeHwRCZUnJwGjS_e1lPs8i7Yl/view?usp=sharing
মুতাওয়াসসিতা পুরুষ-2022

https://drive.google.com/file/d/1HoChz84Q2ja9bIBKRKJFuEWg13x3dHAx/view?usp=sharing
মুতাওয়াসসিতা মহিলা-2022

ইবতিদাইয়া পুরুষ-2022
ইবতিদাইয়া মহিলা-2022

https://drive.google.com/file/d/1FHEddSw1X5c_N820_JgPFRVlFeO606F-/view?usp=sharing
হিফযুল কুরআন-2022

https://drive.google.com/file/d/1BWb-1NaAWllCNIR3aWmiPSe4lBO3Utlx/view?usp=sharing
কিরাআত-2022

fojilat_P.pdf

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ 30/04/2022

পিডিএফ ফলাফল দেখুন....
wifaqbd.org

ব্যক্তিগত ফলাফল দেখুন....
wifaqresult.com

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ 17714মাদরাসার সংখ্যা ২০২২ 261593রেজিস্ট্রেশন পরীক্ষার্থী ২০২২ 233240অন্তর্ভূক্তি পরীক্ষার্থী ২০২২ 21307বেফাক হাইয়া রেজি. ২০....

28/04/2022
Photos from Jamia Osmania Chatkhil - জামেয়া ওসমানিয়া চাটখিল।'s post 02/04/2022

কওমী মাদরাসা সমূহের আঞ্চলিক বোর্ড জমইয়তুল মাদারিসিল কাওমিয়া এর এবারের কেন্দ্রীয় পরীক্ষায় জামেয়া ওসমানিয়া চাটখিল নোয়াখালী এর ছাত্রদের ঈর্ষণীয় ফলাফল মাশাআল্লাহ

#মিজান জামাতে এক থেকে ধারাবাহিক একুশ পর্যন্ত সিরিয়াল। , ১৮,২২,২৫ ছাড়া ৩৪ পর্যন্ত সিরিয়াল
#নাহবেমীর_জামাতে দুই চার সহ…
#হেদায়েতুন্নাহব_জামাতে নয়,এগার সহ আরো অনেক সিরিয়াল । সকল জামাতে শতভাগ পাশ আলহামদুলিল্লাহ
আল্লাহ তা'আলা সকল ছাত্রদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, আমীন।

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Noakhali Sadar Upazila
3870