মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

Share

23/10/2025

গাইনী সমস্যাগ্রস্থ মহিলা রোগীদের জন্য সু-খবর!
-------------------------------------------------------------------
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৫/১০/২০২৫ খ্রিঃ তারিখ রোজ শনিবার সকাল ১০'০০ টা থেকে দুপুর ১'০০টা পর্যন্ত সেনবাগ "মকবুল ও মজির উদ্দিন (এম-এম) চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়" একাডেমিক ভবনে কেবলমাত্র মহিলা (বন্ধ্যাত্ব সহ যাবতীয় গাইনী সমস্যাগ্রস্থ) রোগীদেরকে ফ্রী-চিকিৎসা সেবা প্রদান করা হবে। নেতৃত্বে থাকবেন : এশিয়া মহাদেশের প্রখ্যাত গাইনী চিকিৎসক প্রফেসর ডাঃ টি,এ চৌধুরী স্যারের প্রিয় ছাত্র, নোয়াখালীর বিশিষ্ট গাইনী চিকিৎসক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আবদুল কাইয়ুম স্যার এবং অভিজ্ঞ মহিলা ডাক্তারগণ। চিকিৎসা নিতে আগ্রহীগণকে নির্দিষ্ট তারিখে যথাসময়ে যথাস্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্ত
মোহাম্মদ ওয়াজি উল্যাহ্
প্রধান শিক্ষক
মোবাইল নং- 01309-107489
01819-632798

08/07/2025

সেনবাগ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা সমুহ আগামী ০৯/০৭/২০২৫ এবং ১০/০৭/২০২৫ ইং রোজ বুধবার এবং বৃহস্পতিবারের দূর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে স্বগিত থাকিবে।পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

16/04/2025

জরুরী বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা অত্র "মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়" এ ২০২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ৬ষ্ঠ শ্রেণির যে সকল শিক্ষার্থী শিক্ষা উপবৃত্তি প্রাপ্তির জন্য আবেদন করিতে আগ্রহী। তাহারা আগামী ২০/০৪/২০২৫ খ্রি: রোজ রবিবার বেলা ১১:০০ ঘটিকার সময় বিদ্যালয়ে উপস্থিত হইয়া উপবৃত্তির আবেদন ফরম সংগ্রহ করিবার জন্য নির্দেশ প্রদান করা হইল।

প্রধান শিক্ষক
মোঃ ওয়াজি উল্যাহ
মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
সেনবাগ, নোয়াখালী।

Photos from মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়'s post 10/09/2024

# # # # # #জরুরী বিজ্ঞপ্তি # # # # #
----------------------
******এতদ্বারা সেনবাগ "মকবুল ও মজির উদ্দিন (এম-এম) চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়" এ অধ্যয়নরত সকল শিক্ষার্থী ও কর্মরত সকল শিক্ষক-কর্মচারীর অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১৫/০৯/২০২৪ খ্রিঃ তারিখ রোজ রবিবার হইতে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু করা হইবে। এমতাবস্থায়, সকল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীকে যথাসময়ে-যথানিয়মে বিদ্যালয়ে উপস্থিত হইয়া শ্রেণি কার্যক্রমে অংশ গ্রহণ করিবার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।
ধন্যবাদান্তে
প্রধান শিক্ষক।

15/05/2024

মকবুলও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর এস.এস.সি-২০২৪ পরীক্ষায় অকৃতকার্য ছাত্র /ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের মূল রেজিষ্ট্রেশন কার্ড, মূল প্রবেশ পত্র ও অনলাইন মার্কশীটের কপি আগামী ১৮/৫/২৪ খ্রি: তারিখের মধ্যে জমাপূর্বক ভর্তি হওয়ার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেওয়া গেলো। ভর্তির পর ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে হবে এবং প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া গেলো।

নির্দেশক্রমে
মোহাম্মদ ওয়াজি উল্যাহ
প্রধান শিক্ষক
মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
সেনবাগ, নোয়াখলী।

Photos from মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়'s post 21/02/2024

আজ ২১ ফেব্রুয়ারী 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ২০২৪ খ্রী: উদযাপন উপলক্ষে সেনবাগ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মাননীয় জাতীয় সংসদ সদস্য নোয়াখালী-২ এর অংশগ্রহণে 'এম-এম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়' এর ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশ গ্রহণে র‍্যালী অনুষ্ঠিত হয়।

Photos from মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়'s post 01/01/2024

সবাইকে ইংরেজি নব বর্ষ-২০২৪ এর শুভেচ্ছা জানিয়ে আজ ০১/০১/২০২৪ খ্রিঃ তারিখ সেনবাগ" মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়" এ (সাবেক "এম-এম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়) পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নুতন পাঠ্য বই বিতরণ করা হয়।

Photos from মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়'s post 12/10/2023

৭ম শ্রেণি জীবন-জীবিকা স্কিল কোর্স-১: কুকিং (অনুষ্ঠান আয়োজনে কয়েকটি স্থির চিত্র)

Photos from মকবুল ও মজির উদ্দিন চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়'s post 09/10/2023

💖💖💖জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৩ খ্রিঃ উপলক্ষে অদ্য ০৯/১০/২০২৩ খ্রিঃ তারিখ সোমবার সেনবাগ " এম-এম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় " এর শিক্ষার্থীদেরকে কৃমি নিয়ন্ত্রণ বড়ি সেবন উদ্ভোদন করেনঃ সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিসান বিন মাজেদ। উপস্থিত ছিলেনঃ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ মোস্তফা হোসেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।💝💝💝

09/10/2023
Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Noakhali Sadar Upazila
3838