Activities Of Mallikar Dighir Par High School

Activities Of Mallikar Dighir Par High School

Share

It is an educative page.

19/10/2025

অধিকার আদায়ের এই আন্দোলন কোন শিক্ষক সংগঠনের একার নয়।আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হবে বহুল আকাঙ্ক্ষিত ন্যায্য দাবি সমূহ। তাই স্থানীয় পর্যায়ে কর্মসূচি না দিয়ে, আপনারা ঢাকার রাজপথে সোচ্চার হোন।
ইনশাআল্লাহ, বিজয় আসবেই।

15/09/2024

আগামীকাল ১২ রবিউল আউয়াল,১৪১৬ হিজরি /১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রী. তারিখে মল্লিকার দিঘির পাড় উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হবে। উক্ত আয়োজনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হলো।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক,
মল্লিকার দিঘির পাড় উচ্চ বিদ্যালয়।

07/06/2023
Photos from Activities Of Mallikar Dighir Par High School's post 26/03/2023

মল্লিকা দিঘির পাড় উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান।

Photos from Activities Of Mallikar Dighir Par High School's post 17/03/2023

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মল্লিকা দিঘির পাড় উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের অংশবিশেষ।

Photos from Activities Of Mallikar Dighir Par High School's post 07/03/2023

মল্লিকার দিঘির পাড় উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের কিছু স্থির চিত্র

Photos from Activities Of Mallikar Dighir Par High School's post 06/03/2023

মল্লিকার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব মোঃ সিরাজুল ইসলামের মৃত্যুতে
মল্লিকার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির উদ্যোগে শিক্ষক,কর্মচারী এবং ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত স্মরণ সভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের কিছু স্থির চিত্র।

পরম করুণাময় আল্লাহ্ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুণ, আমীন।

Photos from Activities Of Mallikar Dighir Par High School's post 26/02/2023

" শিখন হবে অভিজ্ঞতায়,
মূল্যায়ন হবে যোগ্যতায়"

মল্লিকা দিঘির পাড় উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষাক্রম বিস্তরন -২০২২ বিষয়ক
ইন হাউস প্রশিক্ষণ এর কিছু স্থির চিত্র

01/02/2023

শোক সংবাদ

মল্লিকার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক, মল্লিকার দিঘীরপাড় জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন সময়ের সাধারণ সম্পাদক, আপোষহীন কলমযোদ্ধা, সাংবাদিক, সুবক্তা, বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ার শাহ সাহেব চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুপুর ১.00 ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মল্লিকার দিঘীরপাড় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মানুষ গড়ার কারিগর মরহুম গাজী আনোয়ার শাহ সাহেব এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

পরম করুণাময় আল্লাহ্ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুণ, আমীন।

02/01/2023

প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম।
সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।

আপনারা জেনে আনন্দিত হবেন যে, বছরের প্রথম দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত “বই উৎসব” এর মাধ্যমে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। যারা এখনো পাঠ্যপুস্তক সংগ্রহ করেন নাই, তাদেরকে বিদ্যালয়ের অফিসকক্ষে অতিদ্রুত যোগাযোগ করে পাঠ্যপুস্তক সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

আপনারা জেনে আরও খুশি হবেন যে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক এই বছর ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের ভর্তি ফি মওকুফ সহ ০৩ (তিন) মাসের বেতন মওকুফ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা এই সকল সুযোগ সুবিধা পাবেন।

ইতিমধ্যে আমরা শ্রেণী কক্ষের পাঠদান সহ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম শুরু করেছি। যেই সকল ছাত্রছাত্রী এখনো ক্লাসে উপস্থিত হচ্ছেনা, তাদেরকে অনতিবিলম্বে বিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজ সম্পন্ন করে নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো, নতুবা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০২৩ সালে যারা এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সহায়ক ক্লাস অতি দ্রুত শুরু করা হবে। পরীক্ষার্থীদের সহায়ক ক্লাসের রুটিন সংগ্রহ করে নিয়মিত ক্লাসে অংশগ্রহণের নির্দেশ প্রদান করা হলো।

সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তানেরা নিয়মিত বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করছে কিনা সেই ব্যাপারে আপনাদের নজরদারি বাড়ানোর জন্য বিশেষ অনুরোধ জানানো হলো। আপনাদের সহযোগিতা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।

সবাইকে আবারো ইংরেজী নববর্ষের শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে,
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
মল্লিকার দীঘির পাড় উচ্চ বিদ্যালয়।

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Noakhali Sadar Upazila