Behind the Deadly Addiction
মরণ নেশার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার সত্য। সচেতন হোন, জীবন বাঁচান। অন্ধকার থেকে আলোর পথে ফেরার লড়াই।
10/04/2026
১৫ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। কারবারি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন ওসি মোঃ সাইফুল ইসলাম। তবে ঘটনার বিষয়ে মামলা হয়েছে বলে জানাগেছে। গেল রাতে হ্নীলা রংগীখালী ৭নং ওয়ার্ডের উত্তর আলীখালী নুর হোসাইনের মুরগির খামার থেকে পুলিশ অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়।
#ইয়াবা ゚
06/04/2026
আসসালামু আলাইকুম
সবার দৃষ্টি আকর্ষণ করছি! 👇
নিউ ফেজ আমার। সবাই পাশে থাকো আমার 👇👇
https://www.facebook.com/fahadblog8666
Fahad blog
(আসসালামু আলাইকুম)
"জীবনকে দেখছি লেন্সের চোখে। 📸
Lifestyle | Vlogs | Storytelling
আমার প্রতিদিনের গল্প আর ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। জুড়ে থাকুন
(Fahad blog)
এর সাথে। 💫ভালোবাসা জানবেন সবাই। ❤️
14/03/2026
কক্সবাজার উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার
জামাল উদ্দীন-কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৩ লাখ ৮০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ১৩ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে প্রায় ৩ কিলোমিটার উত্তর দিকে এবং বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল এলাকায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এসময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো ৩৮ কাট বা মোট ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী বা সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
14/03/2026
বগুড়া শাহাজানপুরে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ রাজিব গ্রেফতার
বগুড়ার শাহাজানপুর উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা -টু- রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ ইউসুফের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর শালকী সুপার পরিবহন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজিস্ট্রিশন নং- ঢাকা মেট্রো-ব-১২-৪৬৭৯ বাসের G-1 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রী মোঃ রাজিব হোসেন (২৪) এর দেহ তল্লাশী করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রাজিব হোসেনকে (২৪) গ্রেফতার।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ১ হাজারপিস উদ্ধারসহ আসামী ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী রাজিব হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো, ঠাকুরগাঁও জেলা, রানীশংকৈল উপজেলা, ঢুমডাঙ্গী গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাজিব হোসেন।
অবৈধ নিষিদ্ধ ঘোষিত ইয়াবার ট্যাবলেট ব্যবসায়ী রাজীব হোসেনের বিরুদ্ধে বগুড়া শাহাজানপুর থানায় পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে, একটি নিয়মিত মামলা দায়ের করে।
08/03/2026
মাদক নয়, জীবনকে ভালোবাসুন! ❤️
আমরা অনেকেই কৌতুহলবশত বা সাময়িক আনন্দের খোঁজে মাদকের পথে পা বাড়াই। কিন্তু আপনি কি জানেন? মাত্র কয়েকটা ট্যাবলেট আপনার সাজানো জীবনটাকে মুহূর্তেই তছনছ করে দিতে পারে।
ইয়াবা বা যেকোনো মাদক আপনার শরীরে যা ঘটাচ্ছে:
💔 হৃদযন্ত্রের ঝুঁকি: হঠাৎ হার্ট অ্যাটাক বা উচ্চ রক্তচাপের প্রধান কারণ।
🧠 মানসিক বিপর্যয়: দীর্ঘস্থায়ী অনিদ্রা, অতিরিক্ত উদ্বেগ এবং হ্যালুসিনেশন।
⚡ মস্তিষ্কের ক্ষতি: স্ট্রোক বা চিরস্থায়ী স্নায়বিক সমস্যা।
🛑 সামাজিক মৃত্যু: আপনার স্বপ্ন, ক্যারিয়ার এবং পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেয়।
এই রমজানের পবিত্র মাসে আসুন আমরা নিজেদের শুদ্ধ করার শপথ নিই। মাদককে 'না' বলুন, জীবনকে 'হ্যাঁ' বলুন। আপনার একটি সঠিক সিদ্ধান্ত বাঁচাতে পারে একটি পরিবার।
✅ নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।
✅ মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন।
#মাদককে_না_বলুন #সচেতনতা #সুস্থজীবন s
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Noakhali Sadar Upazila